Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

নাগপুরে ৮ মদের দোকানে চুরি, বাবার মদ্যপানে মৃত্যুর প্রতিশোধ নিতেই এই সিদ্ধান্ত, দাবি চোরের

তদন্তে জানা গেছে অভিযুক্ত গাঁজার নেশায় আসক্ত। তাঁর মানসিক পরিস্থিতি এই মুহূর্তে ঠিক কী, তাও খতিয়ে দেখছে পুলিশ।

নাগপুরে ৮ মদের দোকানে চুরি, বাবার মদ্যপানে মৃত্যুর প্রতিশোধ নিতেই এই সিদ্ধান্ত, দাবি চোরের

সিসিটিভি থেকে পাওয়া ফুটেজের ছবি

পৃথা ঘোষ

শেষ আপডেট: 9 August 2025 20:34

দ্য ওয়াল ব্যুরো: অতিরিক্ত মদ্যপানের কারণে মৃত্যু হয়েছিল বাবার। সেই প্রতিশোধ নিতে এক ব্যক্তি অন্তত ৮টি মদের দোকানে চুরি করেছেন বলে উঠল অভিযোগ। এটি মহারাষ্ট্রের নাগপুরের ঘটেছে।

ঘটনাটি প্রকাশ্যে আসে ৩১ জুলাই। শহরের একটি বারে চুরির অভিযোগ দায়ের হয় থানায়। বারের মালিক নীলেশ দেবানি অভিযোগ করেন, তাঁর বারের ক্যাশবাক্স থেকে প্রায় ৩৬ হাজার টাকা নগদ ও সিগারেটের প্যাকেট-সহ মোট ৪০ হাজার টাকার জিনিসপত্র চুরি হয়েছে।

পুলিশ যথারীতি তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পর অভিযুক্তের পরিচয় মেলে। তাঁর নাম রাজা খান। এক সর্বভারতীয় সংবাদসংস্থার প্রতিবেদন অনুযায়ী, কয়েক বছর আগে অতিরিক্ত মদ্যপানের ফলে বাবার মৃত্যু হওয়ার পর থেকেই রাজা মদের দোকান ও বারের মালিকদের প্রতি ক্ষোভে ফুঁসতে শুরু করেন।

এক পুলিশ কর্মকর্তা বলেন, “সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি দোকানের শাটার তুলে ভিতরে ঢুকছে। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। সে জানায়, তার বাবা নিয়মিত মদের দোকান ও বারে যেতেন। অতিরিক্ত মদ্যপানের কারণে তিনি মারা যান। সেই ক্ষোভ থেকেই সে বার ও মদের দোকানে চুরি করে বাবার মৃত্যুর প্রতিশোধ নিচ্ছে।”

পুলিশ আরও জানায়, জিজ্ঞাসাবাদে রাজা খান স্বীকার করেছেন যে, এর আগেও তিনি একাধিক মদের দোকান ও বারকে টার্গেট করেছিলেন।

কিন্তু উল্লেখযোগ্য বিষয় হল - তদন্তে জানা গেছে তিনি বর্তমানে গাঁজার নেশায় আসক্ত। তাই তাঁর মানসিক পরিস্থিতি এই মুহূর্তে ঠিক কী, তিনি অবসাদে ভুগছেন কিনা, তাও খতিয়ে দেছে পুলিশ।


```