Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অস্বাভাবিক মৃত্যু কলকাতা আইসারের গবেষক পড়ুয়ার, সমাজমাধ্যমে লিখেছিলেন লম্বা পোস্ট

মৃত গবেষক পড়ুয়ার নাম অনামিত্র রায়, বয়স ২৫ বছর। পরিবারের দাবি রাত সাড়ে দশটা নাগাদ বাড়িতে ফোন করে জানানো হয় ছেলে হাসপাতালে চিকিৎসাধীন। তবে শারীরিক অবস্থা স্থিতিশীল। 

অস্বাভাবিক মৃত্যু কলকাতা আইসারের গবেষক পড়ুয়ার, সমাজমাধ্যমে লিখেছিলেন লম্বা পোস্ট

প্রতীকী ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 8 August 2025 20:08

দ্য ওয়াল ব্যুরো: সমাজমাধ্যমে একটি লম্বা পোস্ট লিখেছিলেন। তারপরই অস্বাভাবিক মৃত্যু হল কলকাতার আইসারের (Kolkata ISAR) গবেষক পড়ুয়ার। মৃত গবেষক পড়ুয়ার নাম অনামিত্র রায়, বয়স ২৫ বছর। তিনি পিএইচডি (PhD) তৃতীয় বর্ষের (সিনিয়র রিসার্চ) ছাত্র।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে অনামিত্র ওষুধ খেতেন। গতকাল সন্ধের পর মাত্রাতিরিক্ত ওষুধ খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন। রাতে তাঁকে নিয়ে আসা হয় কল্যাণী এইমস (Kalyani AIIMS) হাসপাতালে।

পরিবারের দাবি রাত সাড়ে দশটা নাগাদ বাড়িতে ফোন করে জানানো হয় ছেলে হাসপাতালে চিকিৎসাধীন। তবে শারীরিক অবস্থা স্থিতিশীল। শুক্রবার সকালে পরিবারের লোকজন হাসপাতালে এসে জানতে পারেন ছেলের মৃত্যু হয়েছে।

অন্যদিকে মৃত্যুর আগে সমাজ মাধ্যমে একটি দীর্ঘ লেখা পোস্ট করে গেছেন ওই ছাত্র। ঘটনার জন্য দায়ী করেছেন সৌরভ বিশ্বাস নামের একজনকে। কী লিখেছিলেন তিনি?

 

এই ঘটনা নিয়ে অনামিত্রর দিদি বলেন, ''একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে এমন ঘটনা ঘটছে। কিন্তু পুলিশ-প্রশাসন উর্ধ্বতন কর্তৃপক্ষকেই সাহায্য করছে। কোনও ঘটনার তদন্তই বেশিদিন এগোচ্ছে না, কেউই বিচার পাচ্ছে না।''

বৃহস্পতিবার রাত ৯টায় শেষবার ভাইয়ের সঙ্গে কথা হয় তাঁর। এরপর এক রাতের মধ্যে এমন কী হল, সেই প্রশ্নই উত্তরই মিলছে না। 
 


```