
ফাইল চিত্র
শেষ আপডেট: 23 October 2024 16:49
দ্য ওয়াল ব্যুরো: কিছুতেই চুল পড়া কমছে না? তার কারণ হতে পারে অনিয়ন্ত্রিত জীবনযাপন, খাওয়াদাওয়ায় ব্যাপক অনিয়ম, ঘুমের অভাব, ক্রমবর্ধমান মানসিক চাপ। আবার অনেকক্ষেত্রে বংশগত কারণেও হয় এই সমস্যা। চুলের বৃদ্ধিতে এবং চুল পড়া কমাতে কার্যকর পেঁয়াজের রস ও তেল। তবে পেঁয়াজের রস লাগিয়েও সমস্যার সমাধান হয়নি। তাহলে ভরসা রাখা যেতে পারে একটি তেলে।
তার জন্য প্রচুর টাকা খরচা করার প্রয়োজন নেই। রান্নাঘরেই রয়েছে এই উপাদান। রান্নাঘরে পেঁয়াজের মতো কার্যকর আরও একটি উপাদান রয়েছে। তা হল, রসুন। চুলের সমস্যা নিমেষে সমাধান করে রসুন। তাই রসুনের তেল লাগিয়ে নিলে স্ক্যাল্পে চুল জোগাবে। সেই সঙ্গে চুল তাড়াতাড়ি বড় হবে।
রসুনের হেয়ার অয়েলে এমন বেশ কিছু উপাদান রয়েছে, যা চুল পড়া কমায়। এর পাশাপাশি স্প্লিট এন্ডের সমস্যা কমায়। প্রতিদিন রসুনের তেল ব্যবহার করলে চুলের গোড়া মজবুত হয়। রসুনের মধ্যে সালফার রয়েছে, যা কোলাজেন উৎপাদনে সাহায্য করে। এটি চুলের বৃদ্ধিতে সাহায্য করে।
শীত আসতে এখনও কিছুদিন বাকি। যদি এখন থেকে মাথায় খুশকি দেখা দিতে শুরু করে। তাহলে এই তেল অবশ্যই ব্যবহার করা উচিত। রসুনের তেল মাখলে এই সমস্যা দেখা দেবে না। রসুনের তেলের মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে, স্ক্যাল্পে খুশকি ও চুলকানির সমস্যা দূর করে। স্ক্যাল্পে আর্দ্রতা বজায় রাখে। ফলে খুশকি দেখা দেয় না।
এবার প্রশ্ন হল বাড়িতে কীভাবে রসুন তেল বানানো যাবে?
এই তেল বানাতে প্রথমে একটা কাচের শিশিতে নারকেল তেল ভরে নিতে হবে। তারপর এতে কয়েকটা রসুনের কোয়া থেঁতো করে মিশিয়ে দিতে হবে। এবার এই তেলটা শীতের রোদে বসিয়ে রাখতে হবে কয়েকটা দিন। এভাবে রাখলেই তৈরি হয়ে যাবে রসুনের তেল। শ্যাম্পু করার ৩০ মিনিট আগে এই তেল মেখে ফেলতে হবে। তবে রাতেও চুলে এই তেল মাখা যেতে পারে।