Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’

পুজোর সাজ হোক পারফেক্ট! লিপস্টিক লং-লাস্টিং করতে মানতেই পারেন এই সহজ টিপস

পুজোর সাজের সঙ্গে লিপস্টিক টিকে থাকুক দীর্ঘক্ষণ। শুষ্ক ঠোঁটের জন্য বেস তৈরি, লিপ প্রাইমার, লেয়ারিং ও পাউডার ট্রিকস জানুন।

পুজোর সাজ হোক পারফেক্ট! লিপস্টিক লং-লাস্টিং করতে মানতেই পারেন এই সহজ টিপস

লিপস্টিক

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 13 September 2025 15:22

দ্য ওয়াল ব্যুরো: সামনেই পুজো, আর পুজো মানেই তো নতুন সাজে নিজেকে সাজিয়ে তোলা। এই সময় সাজের একটি অপরিহার্য অংশ হল লিপস্টিক। এটি শুধু সৌন্দর্যই বাড়ায় না, বরং মেয়েদের আত্মবিশ্বাসও কয়েক গুণ বাড়িয়ে দেয়। কিন্তু উৎসবের দিনে খাওয়া-দাওয়া, আড্ডা বা গরমের ঘামে অনেক সময় লিপস্টিকের রঙ হালকা হয়ে যায়। তখন মন খারাপ হতেই পারে। তবে কিছু সহজ টিপস মেনে চললে আপনার ঠোঁটের লিপস্টিক থাকবে একদম পারফেক্ট।

প্রথমেই মনে রাখা উচিত, শুষ্ক ঠোঁটে লিপস্টিক টিকবে না। তাই প্রথমে হালকা লিপ স্ক্রাব বা ব্রাশ দিয়ে ঠোঁট এক্সফোলিয়েট করুন। এরপর লিপ বাম লাগান। কয়েক মিনিটের পরে অতিরিক্ত আর্দ্রতা টিস্যু দিয়ে মুছে ফেলুন। এতে লিপস্টিকের জন্য মসৃণ বেস তৈরি হবে।

লিপস্টিক লাগানোর আগে পাতলা একটি লেয়ার কনসিলার বা লিপ প্রাইমার ব্যবহার করুন। এতে ঠোঁটের রঙ সমান হবে এবং লিপস্টিক বসবে আরও সুন্দরভাবে। ঠোঁটের আউটলাইন টানতে লিপ লাইনার ব্যবহার করুন। শুধু আকারই সুন্দর হবে না, ভেতরের অংশ হালকা করে ভরাট করলে লিপস্টিক আরও দীর্ঘস্থায়ী হবে।

প্রথমে একটি কোট লিপস্টিক লাগান। তার ওপর টিস্যু চাপ দিয়ে হালকা করে ঢেকে দিন। এরপর দ্বিতীয় কোট লাগান। এই লেয়ারিং লিপস্টিককে ঘন্টা দীর্ঘকাল ধরে রাখে। লিপস্টিকের ওপর টিস্যু চাপুন এবং হালকা ট্রান্সলুসেন্ট পাউডার ছিটান। এতে লিপস্টিক সেট হয়ে যাবে এবং সহজে মুছবে না।

তেলতেলে খাবার লিপস্টিককে সহজে মুছে দেয়। তাই খাওয়ার সময় সতর্ক থাকুন। পানীয় খেতে স্ট্র ব্যবহার করুন, এতে ঠোঁটের রঙ দীর্ঘক্ষণ টিকে থাকে। লিপস্টিক দীর্ঘক্ষণ টিকে থাকবে কিনা, তা শুধু প্রোডাক্টের গুণগত মানে নয়, ব্যবহারকারীর টেকনিকের ওপরও নির্ভর করে।


```