Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

ঐতিহ্য ও আধুনিকতায় উদযাপিত হোক দীপাবলি, বিশেষ কালেকশন নিয়ে হাজির শহরের এই সব সোনার দোকান

দীপাবলির আলোয় ঐতিহ্য ও আধুনিকতার মিলনে সেজে উঠেছে শহরের নামী সোনার দোকানগুলি। দিওয়ালি অফার আর ঝলমলে কালেকশনে এখনই ঘুরে দেখুন।

ঐতিহ্য ও আধুনিকতায় উদযাপিত হোক দীপাবলি, বিশেষ কালেকশন নিয়ে হাজির শহরের এই সব সোনার দোকান

এআই দিয়ে তৈরি ছবি

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 16 October 2025 19:01

দ্য ওয়াল ব্যুরো: দীপাবলি মানেই আনন্দ, আলো আর একসঙ্গে একটা দিন ভালভাবে খুশিতে কাটানো। আলোর উৎসব ঘিরে শহরজুড়ে এখন প্রস্তুতি তুঙ্গে। উৎসব উদযাপনকে আরও বিশেষ করতে কলকাতার নামী গয়নার ব্র্যান্ডগুলি নিয়ে এল একের পর এক নজরকাড়া কালেকশন। ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মেলবন্ধনে তৈরি এই সব সোনা, হিরে, পোলকি আর স্টোনের গয়নাগুলিতে থাকছে নানা রকম ছাড় ও অফার।

আভামা জুয়েলার্স বাই অভিষেক কাজারিয়া- 'দিওয়ালি ড্যাজেলস ২০২৫'

ধনতেরাস থেকে দীপাবলি পর্যন্ত, ঝলমলে আভায় ভরিয়ে তুলতে ‘Diwali Dazzle 2025’ নিয়ে হাজির হয়েছে অভিষেক কাজারিয়ার আভামা জুয়েলার্স। ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার নিখুঁত মিশ্রণে তৈরি এই কালেকশনে থাকছে হিরে আর পোলকি গয়নার প্রচুর কালেকশন। ঝুমকো, স্টেটমেন্ট রিং, মিনিমালিস্ট ব্রেসলেট আর রাজকীয় চোকরের ডিজাইনে প্রতিটি গয়নাই অনবদ্য। উৎসবের মরশুমে থাকছে একগুচ্ছ বিশেষ অফার, যেমন সোনার কয়েনে জিরো মেকিং চার্জ, পুরনো সোনা বদলে নতুন BIS হলমার্ক গয়না গড়িয়ে নেওয়ার সুযোগ, আর ৫০% পর্যন্ত ছাড় নির্বাচিত গয়নায়। এছাড়াও জেম স্টোনে ১৫% ছাড় এবং ৫০ হাজার টাকার কেনাকাটায় নিশ্চিত উপহার।

মদনজি মেঘরাজ জুয়েলার্স - দিওয়ালি ট্রেসার ২০২৫

এই বিশেষ কালেকশনে ভারী নেকলেস থেকে শুরু করে হালকা কানের দুল, স্টাইলিশ ব্রেসলেট থেকে মনকাড়া রিং পেয়ে যাবেন। ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধনে প্রতিটি পিসই হয়ে উঠেছে উৎসবের সঙ্গী, উত্তরাধিকার হিসেবে সংরক্ষণের মতো।

পুনমচাঁদ জুয়েলার্স

৬ দশক ধরে শহরে দাপিয়ে কাজ করছে পুনমচন্দ জুয়েলার্স, এবারে দীপাবলির জন্য এনেছে ‘দ্য রেডিয়েন্ট এডিট’।
হিরে, পোলকি, জড়াও সেট আর জেমস্টোন দেওয়া নেকলেসের দারুণ সম্ভার পাওয়া যাচ্ছে। ডিরেক্টর যোগেশ সোনি জানিয়েছেন, প্রতিটি গয়না শুধু অলঙ্কার নয়, ভালবাসা আর স্মৃতির উত্তরাধিকার হিসেবে থেকে যাবে। উৎসব উপলক্ষে ৯ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত মেকিং চার্জে ৫০% ছাড় পাওয়া যাবে।

মহাবীর ধনওয়ার জুয়েলার্স - দ্য পদ্মাবতী কালেকশন

অফার হিসেবে এই দোকানে থাকছে হিরের গয়নায় ১০০% পর্যন্ত ছাড়, সোনার গয়নায় ৫০% পর্যন্ত ছাড়, আর প্রতি ১০,০০০ কেনাকাটায় লাকি ড্র কুপন।

ইন্ডিয়ান জেম অ্যান্ড জুয়েলারি কালেকশন - দিওয়ালি লাক্স ২০২৫

উৎসবের মরশুমে বিশেষ কালেকশন নিয়ে হাজির হয়েছে ইন্ডিয়ান জেম অ্যান্ড জুয়েলারি ক্রিয়েশন। প্রতিটি কেনাকাটায় বিশেষ অফার থাকছে। বহু শোরুম আছে এই সংস্থার, পৌঁছে যেতে পারে যেকোনও সময়ে।

ভারতী বাঙ্গুর ফাইন জুয়েলস - দ্য দিওয়ালি এডিট

দীপাবলির আসল নায়িকারা হলেন সেই সব মহিলা, যাঁদের আলোয় আস্ত পরিবার চলে- এই ভাবনা নিয়েই ভারতী বাঙ্গুর ফাইন জুয়েলস এনেছে ‘দ্য দিওয়ালি এডিট’। হিরে, এমারল্ড, রুবি, পোলকি ও জড়াও গয়নায় তৈরি এই সংগ্রহ প্রতিটি মহিলার আত্মবিশ্বাস আর দীপ্তিকে উদযাপন করবে। ডিজাইনার ভারতী বাঙ্গুরের কথায়, 'এই দীপাবলিতে মহিলারা যেন নিজেদেরও উদযাপন করতে পারেন।'


```