.webp)
ফাইল চিত্র
শেষ আপডেট: 17 October 2024 17:42
দ্য ওয়াল ব্যুরো: স্বাস্থ্যকর এবং উজ্জ্বল ত্বকের জন্য এক্সফোলিয়েশন জরুরি। তবে তা যে সব সময় বাইরের স্ক্রাবেই হবে, এমন কোনও কথা নেই। তাতে মেশানো থাকে আরও অনেক রকম রাসায়নিক। ফলে রোজের ব্যবহারে ক্ষতি হতে পারে ত্বকে। এক্সফোলিয়েট করলে অনেক রকম উপকার পাওয়া যায়। এক্সফোলিয়েশন ত্বকের মৃত কোষ এবং ত্বকে জমে থাকা ময়লা দূর করে। তাছাড়া ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করে। এটি ত্বকের ওপেন পোরস কম করে। ত্বককে এক্সফোলিয়েট করতে ঘরে তৈরি স্ক্রাবও ব্যবহার করা যেতে পারে।