Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

পুজোর আগে ঝলমলে ত্বক চান? রোজ সকালে এই পানীয় খেলেই বাড়বে গ্লো

গ্রিন টি, হলুদ-লেবু-মধুর জল এবং শসার জুস খেলে ত্বক হবে সতেজ, ঝলমলে ও ব্রণমুক্ত। পুজোর আগে ঘরে বসেই পান করুন এই ৩টি পানীয়।

 

পুজোর আগে ঝলমলে ত্বক চান? রোজ সকালে এই পানীয় খেলেই বাড়বে গ্লো

এই পানীয় খেলেই বাড়বে গ্লো

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 20 September 2025 19:48

দ্য ওয়াল ব্যুরো: সারা বছর মেকআপকে অনেকেই এড়িয়ে চলেন। তবে দুর্গাপুজোর ক’টা দিনে লিপস্টিক, কাজল, ফাউন্ডেশন কিংবা ফেস পাউডারের শরণাপন্ন হন অনেকে। কিন্তু শুধু মেকআপ করলেই যে সৌন্দর্য ফুটে উঠবে, তা নয়। আসল জেল্লা আসে ভেতর থেকে। পরিষ্কার, দাগছোপহীন আর ব্রণমুক্ত ত্বক থাকলে আলাদা করে ভারী মেকআপেরও দরকার পড়ে না। সামান্য লিপস্টিক আর ছোট্ট টাচ-আপই যথেষ্ট হয়ে ওঠে।

এখন প্রশ্ন, পুজোর আগে কেমন করে পাওয়া যাবে সেই উজ্জ্বল, সতেজ ত্বক? উত্তর লুকিয়ে আছে কয়েকটি সহজ পানীয়তে। নিয়ম করে খেলে ভেতর থেকে পরিষ্কার হবে শরীর, আর ত্বকও হয়ে উঠবে চকচকে।

গ্রিন টি

সময় নেই জুস বানানোর? সমস্যা নেই। দিনে ৩–৪ কাপ গ্রিন টি খেলেই ত্বক পাবে প্রয়োজনীয় অ্যান্টিঅক্সিডেন্ট। এটি বার্ধক্যের ছাপ, দাগছোপ আর ব্রণের হাত থেকে ত্বককে রক্ষা করে। নিয়মিত খেলে ওজনও নিয়ন্ত্রণে থাকে, সঙ্গে কমে নানা রোগের ঝুঁকি।

হলুদ-লেবু-মধুর জল

এই পানীয় যেমন শরীরের টক্সিন দূর করে, তেমনি ত্বকের জেল্লা বাড়ায়। এক গ্লাস জলে কাঁচা হলুদের রস, লেবুর রস আর মধু মিশিয়ে নিন। টানা সাত দিন পান করলে শুধু পেটের মেদ কমবে না, ত্বকের নানা সমস্যা থেকেও মুক্তি পাবেন।

শসার জুস

শসা একদিকে শরীরকে হাইড্রেটেড রাখে, অন্যদিকে ত্বকেও আনে সতেজতা। শুধু খাওয়া নয়, শসার রসও সমান কার্যকর। একখানা শসার সঙ্গে তুলসী ও পুদিনা পাতা ব্লেন্ড করে লেবুর রস মিশিয়ে নিন। প্রতিদিন এক গ্লাস করে খেলে শরীর থেকে টক্সিন বের হবে, আর সপ্তাহখানেকেই ত্বকের উজ্জ্বলতা চোখে পড়বে।


```