Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মুজিব হত্যায় জিয়া, গ্রেনেড হামলার ষড়যন্ত্রে জড়িত ছিলেন ইউনুস, অভিযোগ হাসিনার

হাসিনার আরও অভিযোগ তাঁকে হত্যার উদ্দেশে যে গ্রেনেড হামলা হয়েছিল সেই ষড়যন্ত্রে হাত ছিল মহম্মদ ইউনুসের। ২০০৪ সালের ২১ অগস্টের সেই ভয়াবহ ঘটনায় ২২জন নিহত হন। 

মুজিব হত্যায় জিয়া, গ্রেনেড হামলার ষড়যন্ত্রে জড়িত ছিলেন ইউনুস, অভিযোগ হাসিনার

হাসিনা ও ইউনুস।+

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 6 September 2025 08:49

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি তথা জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে (Late President of Bangladesh Sheikh Mujibur Rahaman) সপরিবারে হত্যার ঘটনায় হাত ছিল প্রয়াত সেনাকর্তা তথা বিএনপি-র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের (BNP leader and ex-President of Bangladesh Ziaur Rahaman) । মুজিব কন্যা আওয়ামী লিগ সভাপতি শেখ হাসিনা (Sheikh Hasina, ex-Prime Minister and Awami league President Sheikh Hasina) এই অভিযোগ করেছেন।

হাসিনার আরও অভিযোগ তাঁকে হত্যার উদ্দেশে যে গ্রেনেড হামলা হয়েছিল সেই ষড়যন্ত্রে হাত ছিল মহম্মদ ইউনুসের। ২০০৪ সালের ২১ অগস্টের সেই ভয়াবহ ঘটনায় ২২জন নিহত হন। অল্পের জন্য বেঁচে যান হাসিনা। তবে গ্রেনেডের শব্দে তাঁর একটি কানের শ্রবণ ক্ষমতা হারিয়েছেন। হাসিনা তখন ছিলেন জাতীয় সংসদের বিরোধী নেত্রী।

ওই ঘটনা বিএনপি নেতা তারেক রহমান, খালেদা জিয়ার তৎকালীন মন্ত্রিসভার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফর জামান বাবর-সহ দোষী সাব্যস্তদের প্রথমে হাই কোর্ট, পরে সুপ্রিম কোর্ট নির্দোষ ঘোষণা করে।

আওয়ামী লিগের ফেসবুক অনুষ্ঠান ‘দায়মুক্তি’-তে হাসিনা আদালতের রায় নিয়ে আক্ষেপ করে বলেন, বাংলাদেশে এখন আদালতও পরাধীন। আইনের শাসন বলে কিছু নেই। সাবেক প্রধানমন্ত্রীর কথায়, ‘গ্রেনেড হামলার ঘটনার নিন্দা মুখর হয়েছিল দেশ-বিদেশের মানুষ। দেশের বুদ্ধিজীবা সরব হন। কিন্তু একজন তখন টুঁ শব্দটি করেননি। তিনি মহম্মদ ইউনুস।’ হাসিনার কথায়, তখন বুঝিনি। এখন বুঝতে পারছি কেন তিনি গ্রেনেড হামলার নিন্দা করেননি। আওয়ামী লিগ নেত্রীর অভিযোগ তারেক-সহ বিএনপি নেতাদের নির্দোষ ঘোষণাও ইউনুসের কারসাজি।
বিএনপির প্রতিষ্ঠাতা তথা সাবেক রাষ্ট্রপতি ও সেনা কর্তা প্রয়াত জিয়াউর রহমানকেও কাঠগড়ায় তোলেন হাসিনা। বলেন তিনি আমার বাবা ও পরিবারের লোকজনকে খুন করিয়ে জোর করে ক্ষমতা দখন করেছিলেন।

প্রসঙ্গত, জিয়াকে নিয়ে অভিযোগটি নতুন নয়। মুজিব হত্যাকারীদের অনেকেই পরবর্তীকালে সংবাদমাধ্যমে এবং আদালতে বলে, বঙ্গবন্ধুকে হত্যার পরিকল্পনা নিয়ে হত্যাকারীরা নিয়মিত তৎকালীন উপ সেনাকর্তা জিয়ার সঙ্গে যোগাযোগ রেখে চলত। জিয়া তাদের এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়ে বলেন, একজন পদস্থ সেনাকর্তা হিসাবে তিনি নিজে সরাসরি এই অভিযানে থাকতে পারবেন না।

দায়মুক্তি অনুষ্ঠানে হাসিনা গণঅভ্যুত্থানের আগে-পরে নিহত-আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। আওয়ামী লিগ নেত্রী তাঁদের বলেন, আমিই আপনাদের সান্ত্বনা। আমি তো এক রাতের মধ্যে বাবা-মা-ভাই-ভাই বউদের হারিয়েছি। তাঁদের লাশগুলি পর্যন্ত দেখার সুযোগ পাইনি। হাসিনা বলেন, আল্লহা যখন আমাকে বারে বারে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে এনেছে তখন দেশে ফিরে আমি বিচার করবই। সবাই বিচার পাবেন।


```