Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৫ অগাস্ট ছাত্র জনতার অভ্যুত্থান দিবস পালন করবে ইউনুস সরকার, থাকবে ছুটি, তার আগে জুলাই সনদ

ফারুকি জানান, ছাত্র জনতার প্রত্যাশাকে মর্যাদা দিতেই দিনটি উদযাপন করবে সরকার। মূল অনুষ্ঠান শুরু হবে ১৫ জুলাই থেকে।

৫ অগাস্ট ছাত্র জনতার অভ্যুত্থান দিবস পালন করবে ইউনুস সরকার, থাকবে ছুটি, তার আগে জুলাই সনদ

শেষ আপডেট: 19 June 2025 17:58

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের অন্তর্বর্তী সরকার (Interim government of Bangladesh) আগামী ৫ অগাস্ট 'ছাত্র জনতার অভ্যুত্থান দিবস' (students-people uprising) পালন করবে। ওইদিন সরকারি ছুটি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে মহম্মদ ইউনুসের সরকার (Md Yunus government)।

বৃহস্পতিবার ঢাকায় সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকি (Mostofa Sarwar Faruqi) এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম (Shafiqul Alam, Press secretary to the Chief Advisor Md Yunus) এই সিদ্ধান্তের কথা জানান।

গত বছর ৫ অগাস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ex PM Sheikh Hasina)। তিনি ভারতে আশ্রয় নেন। ফারুকি জানান, ছাত্র জনতার প্রত্যাশাকে মর্যাদা দিতেই দিনটি উদযাপন করবে সরকার। মূল অনুষ্ঠান শুরু হবে ১৫ জুলাই থেকে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, ৫ অগাস্টের আগে জুলাই সনদ প্রকাশ করার চেষ্টা করা হবে। এই বিষয়ে কাজ এগিয়ে নিয়ে যেতে একটি কমিটি গঠন করা হবে। কমিটির নেতৃত্ব দেবেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। কমিটিতে আরও কয়েকজন উপদেষ্টা থাকবেন। কমিটি এই ব্যাপারে আন্দোলনকারী শিক্ষার্থী ও রাজনৈতিক দলগুলির সঙ্গে কথা বলে কাজ করবে।

শফিকুল আলম জানান, বৈঠকে বাংলাদেশ বেতার ও টেলিভিশনকে স্বায়ত্তশাসন দিতে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। কমিটির প্রধান হবেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।


```