Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

হাসিনাকে আত্মসমর্পণের নির্দেশ ঢাকার ট্রাইব্যুনালের, আওয়ামী লিগ বলছে, প্রশ্ন ওঠে না

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী ২৪ জুন ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ। 

হাসিনাকে আত্মসমর্পণের নির্দেশ ঢাকার ট্রাইব্যুনালের, আওয়ামী লিগ বলছে, প্রশ্ন ওঠে না

শেষ আপডেট: 17 June 2025 15:09

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে (Sheikh Hasina, ex PM of Bangladesh) আগামী ২৪ জুন ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (International Crime Tribunal, Dhaka) আত্মসমর্পণ (surrender) করতে নির্দেশ দিয়েছেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ। মঙ্গলবার জারি করা নির্দেশে তিন বিচারপতির বেঞ্চ সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও ওই দিন হাজির হতে বলেছেন।

আদালতের এই নির্দেশ সম্পর্কে আওয়ামী লিগ জানিয়েছে, তারা এই বিচার মানেন না। বিচারের নামে প্রহসন হচ্ছে।

বিচারপতিরা বলেন, ২৪ জুন হাজির হয়ে আসামিরা আত্মপক্ষ সমর্থনে বক্তব্য পেশ করতে পারবেন। তাঁরা হাজির না হলে তাঁদের ছাড়াই বিচারের কাজ চলবে এবং রায় ঘোষণা করবে ট্রাইব্যুনাল।

প্রসঙ্গত, সোমবারই শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে রুজু হওয়া মামলার শুনানি শুরু হয়। বাংলাদেশের ইতিহাসে এত দ্রুত কোনও রাজনৈতিক মামলার বিচার শুরুর নজির নেই।

হাসিনা, তাঁর সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং বাংলাদেশ পুলিশের প্রাক্তন এক আইজিপির বিরুদ্ধে পুলিশ দিয়ে গণঅভ্যুত্থান দমনের নির্দেশ দেওয়ার অভিযোগ আনা হয়েছে। বলা হয়েছে, তাঁদের নির্দেশেই নির্বিচারে মানুষ হত্যা করা হয়।

রাষ্ট্রসংঘের রিপোর্টে বলা হয়েছে, গণঅভ্যুত্থান ও পরবর্তী দশ দিনে বাংলাদেশে নিরাপত্তা বাহিনীর গুলিতে ১৪০০ মানুষ মারা গিয়েছেন।

আওয়ামী লিগের অভিযোগ নিহতদের মধ্যে কম করে তিনশো পুলিশ ও চারশো দলীয় কর্মী আছেন। বাকি সাতশো জনও পুলিশ বা সেনার গুলিতে মারা যাননি। বেশিরভাগের শরীরে বিদেশি বুলেটের আঘাত আছে। যা থেকে স্পষ্ট বহু মানুষকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভাড়াটে খুনিরা হত্যা করে।


```