Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

বিএনপি আন্দোলনে নামলে গণ গ্রেফতারির পরিকল্পনা ইউনুসের, 'অপারেশন ক্লিন হান্ট-টু'র প্রস্তুতি

এই পরিস্থিতিতে পূর্ব ঘোষিত সময় অনুযায়ী আগামী বছর ফেব্রুয়ারির গোড়ায় ভোট নিশ্চিত করতে সরকারের উপর চাপ সৃষ্টির পরিকল্পনা করছে দলটি।‌

বিএনপি আন্দোলনে নামলে গণ গ্রেফতারির পরিকল্পনা ইউনুসের, 'অপারেশন ক্লিন হান্ট-টু'র প্রস্তুতি

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 31 October 2025 10:15

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘোষণা করা হলেও তা আদৌ হবে কিনা তা নিয়ে নানা‌ কারণে সংশয় তৈরি হয়েছে। একদিকে জুলাই সনদ নিয়ে বিএনপি'র সঙ্গে জামাত-ই ইসলামি ও এনসিপির বিরোধ চূড়ান্ত পর্যায়ে গিয়েছে।

অন্যদিকে প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস-সহ সরকারের বিভিন্ন মহল থেকে ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে বারে বারে। গত বুধবার সংসদ নির্বাচন নিয়ে এক সমন্বয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, নানাভাবে নির্বাচন বানচালের  চেষ্টা হবে। তিনি এমনকী বড় ধরনের সাইবার হামলার আশঙ্কাও প্রকাশ করেন। বিএনপি পুত্র জানাচ্ছে, ‌ তারা খোঁজ নিয়ে জেনেছে, সরকারের কোন গোয়েন্দা এজেন্সি এই জাতীয় রিপোর্ট দেয়নি। তারপরও শীর্ষ প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠকে এই ধরনের আশঙ্কা প্রকাশের পিছনে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে খালেদা জিয়ার দল। তারা মনে করছে এরফলে জাতীয় সংসদ ভোট অনিশ্চিত হয়ে পড়ছে। ‌

এই পরিস্থিতিতে পূর্ব ঘোষিত সময় অনুযায়ী আগামী বছর ফেব্রুয়ারির গোড়ায় ভোট নিশ্চিত করতে সরকারের উপর চাপ সৃষ্টির পরিকল্পনা করছে দলটি।‌ অচিরেই আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছে দলটি। অন্যদিকে বিএনপির পরিকল্পনার আভাস পেয়ে ইউনুস সরকারও দলটির মোকাবিলায় প্রস্তুত হচ্ছে।‌ বিএনপির এতদিন সরকারের বিরুদ্ধে বারেবারে হুঁশিয়ারি দিলেও পথে নেমে আন্দোলন করেনি। অন্যদিকে গত বছর ৫ আগস্ট এর পর থেকে খালেদা জিয়ার দলের যাবতীয় অপকর্ম নিয়ে ইউনুস প্রশাসন সম্পূর্ণ নীরব ছিল। বিভিন্ন সময়ে বিএনপি নেতারা দলীয় কর্মীদের অপরাধে না জড়াতে নির্দেশ, পরামর্শ দিলেও পুলিশ প্রশাসন কখনোই পদক্ষেপ করেনি। এখন দু পক্ষই মুখোমুখি সংঘাতে নামার প্রস্তুতি নিচ্ছে বলে একাধিক সূত্রে জানা গিয়েছে।

সরকারি সূত্র থেকে জানা যাচ্ছে বিএনপির সরকারের বিরুদ্ধে জোরদার আন্দোলনে নামলে পাল্টা তাদের দমন করতে গণ গ্রেপ্তার অভিযান শুরু করা হবে। ‌এজন্য বিএনপি জেলা স্তরের প্রায় সাত হাজার নেতা কর্মীকে চিহ্নিত করেছে পুলিশ প্রশাসন। যাদের বিরুদ্ধে চাঁদাবাজি, সিন্ডিকেটরাজ‌ কায়েম, খুন, অপহরণ এবং ধর্ষণের‌‌ মতো গুরুতর অপরাধে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। ‌এইসব অপরাধই বিএনপি কর্মীরা অবাধে করেছে গত বছর হাসিনা সরকারের পতনের পর।

জানা গিয়েছে, যে কোনও সময় শুরু হয়ে যেতে পারে ‘অপারেশন ক্লিন হার্ট–টু’। ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত ক্ষমতায় থাকার সময় খালেদা জিয়ার সরকার এসে এই নামে গ্রেফতারি অভিযান শুরু করেছিল। প্রাথমিকভাবে অভিযানের লক্ষ্য ছিল চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি দমনে দুষ্কৃতীদের গ্রেফতার করা। পরে তা রাজনৈতিক গ্রেফতার অভিযানে পরিণত হয়। আওয়ামী লিগের কয়েক হাজার কর্মী সমর্থকদের গ্রেফতার করে পুলিশ ও সেনার যৌথবাহিনী। ঢাকার সরকারি সূত্রের খবর এবার বিএনপি'র বিরুদ্ধেই ইউনুস সরকার অপারেশন ক্লিন‌ হার্ট-টু চালু করার প্রস্তুতি শুরু করেছে।

গতবছর অন্তর্বর্তী সরকার আওয়ামী লিগের নেতাকর্মীদের গ্রেপ্তারে 'অপারেশন ডেভিল হান্ট' নামে অভিযান চালু করে।‌ শেখ হাসিনার দলের অভিযোগ ওই অভিযানে তাদের পার্টির লক্ষাধিক নেতাকর্মীকে পুলিশ ও সেনার যৌথ বাহিনী গ্রেফতার করেছে।

বিএনপির এক শীর্ষ নেতা জানিয়েছেন, তারা মনে করছেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে জুলাই সনদের ওপর  গণভোট করানোর যে দাবি জামাত এবং এনসিপি তুলেছে তার পিছনে সরকারের মদত আছে। জুলাই সনদ নিয়ে সাজানো গণভোটের মাধ্যমে ইউনুস সরকার ক্ষমতায় টিকে থাকার ষড়যন্ত্র করছে বলে মনে করছে দলটি।

যদিও গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টামণ্ডলীর বৈঠকে একাধিক উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একইসঙ্গে করার পক্ষে রায় দিয়েছেন। অন্যদিকে নির্বাচন কমিশনের কাছে জামাত এবং এনসিপি দাবি করেছে, নভেম্বরে জুলাই সনদের উপর কোন ভোট করাতে হবে।


```