Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর

একবিংশ শতাব্দীতে সবচেয়ে বড় খুনি হাসিনা, বললেন ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম

সাক্ষাৎকারে হাসিনাকে প্রশ্ন করা হয়েছিল, তিনি এ এজন্য ব্যথিত কিনা। দুঃখ প্রকাশ করবেন কিনা। ‌জবাবে হাসিনা তাঁর আগের অবস্থানে অনড় রয়েছেন। 

একবিংশ শতাব্দীতে সবচেয়ে বড় খুনি হাসিনা, বললেন ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম

ফাইল ছবি

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 30 October 2025 09:53

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina) একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় খুনি এবং হিউম্যান রাইটস ভায়োলেটর বলে মন্তব্য করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম (Safikul Alam)। ‌বুধবার ঢাকায় তিনি সাংবাদিকদের বলেন, যাঁরা শেখ হাসিনার সাক্ষাৎকার নিচ্ছেন তাঁরা যেন তাঁর অতীত অপকর্মগুলি ভুলে না যান।‌

প্রসঙ্গত গত তিনদিন ধরে শেখ হাসিনা বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে টেলিফোনে সাক্ষাৎকার (Interview) দিয়েছেন। ‌সেই সাক্ষাৎকার গুলিতে গত বছর কোটা আন্দোলন দমনে তাঁর সরকারের বিরুদ্ধে দমন পীড়ন এবং মানবাধিকার হরণের গুরুতর অভিযোগ উঠেছে। ‌সাক্ষাৎকারে হাসিনাকে প্রশ্ন করা হয়েছিল, তিনি এ এজন্য ব্যথিত কিনা। দুঃখ প্রকাশ করবেন কিনা। ‌জবাবে হাসিনা তাঁর আগের অবস্থানে অনড় রয়েছেন। তিনি বলেছেন আমি কেন দুঃখ প্রকাশ করতে যাব আমি কোনও অন্যায় করিনি। আমি কোন মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দিইনি। ‌কোনও হত্যাকাণ্ড নিপীড়ন ইত্যাদিতে আমার ব্যক্তিগত কোনও সম্পর্ক ছিল না।

হাসিনার এই মন্তব্য নিয়ে সমাজ মাধ্যমে পক্ষে-বিপক্ষে মত আছে। ‌অনেকেই মনে করছেন, তার সময় হওয়া হত্যাযজ্ঞের জন্য নৈতিক দায় নিয়ে ক্ষমা চাওয়া উচিত ছিল সাবেক প্রধানমন্ত্রীর। বিশেষ করে তাঁর পুত্র সজীব ওয়াজেদ জয় যখন সাক্ষাৎকারে সরাসরি মেনে নিয়েছেন কোটা আন্দোলনের মোকাবিলায় গোড়ায় সরকারের বেশ কিছু ভুল ত্রুটি ছিল। ‌তবে সজিব ওয়াজেদ জয়ও মৃতের সংখ্যা নিয়ে সরকারি দাবি মানেননি।

হাসিনার সাক্ষাৎকার প্রসঙ্গে শফিকুল আলম বলেন, সাক্ষাৎকারের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলতে পারবে। আর সাক্ষাৎকারটি তাঁরা এখনো পড়েননি। পড়ার পর এ বিষয়ে মন্তব্য করবেন।

এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস সচিব আরও বলেন, যাঁরা তাঁর ইন্টারভিউ করছেন, তাঁরা যেন হাসিনার অতীতের কর্মকাণ্ড ভুলে না যান। শেখ হাসিনা‌ যে  মানবাধিকার লঙ্ঘন করেছেন তা রাষ্ট্রসংঘের রিপোর্টে স্পষ্ট। তাছাড়া দুটি আন্তর্জাতিক মিডিয়ার রিপোর্ট বলেছে, তিনি খুন করার নির্দেশ দিচ্ছেন।


```