Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

বঙ্গবন্ধুর মাজার ভাঙতে না পেরে আওয়ামী লিগ কর্মীদের খুন করেছে ইউনুস বাহিনী, অভিযোগ হাসিনার

আওয়ামী লিগ নেত্রী বলেছেন, খুনি-ফ্যাসিস্ট ইউনুসের পেটোয়াবাহিনী গোপালগঞ্জের সাধারণ মানুষের উপর নির্বিচারে গুলি চালায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে কয়েকজন শহিদ হয়েছে, মারাত্মকভাবে আহত অসংখ্য মানুষ।

বঙ্গবন্ধুর মাজার ভাঙতে না পেরে আওয়ামী লিগ কর্মীদের খুন করেছে ইউনুস বাহিনী, অভিযোগ হাসিনার

ফাইল চিত্র

শেষ আপডেট: 16 July 2025 22:27

দ্য ওয়াল ব্যুরো: গোপালগঞ্জে সেনাবাহিনীর গুলিতে সাত আওয়ামী লিগ কর্মীর মৃত্যু নিয়ে তীব্র ক্ষোভ উগড়ে দিলেন শেখ হাসিনা।।বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হাসিনা বলেছেন, ইউনুস বাহিনীর উদ্দেশ্য ছিল ঢাকার ধানমন্ডির ৩২ নম্বর বাড়ির মতো গোপালগঞ্জের মাজারটিও ধ্বংস করা।

আওয়ামী লিগ বুধবার রাতে হাসিনার বিবৃতি প্রচার করেছ। তাতে দল বলেছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লিগ সভাপতি দেশরত্ন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেছেন, গোটা দেশবাসী প্রত্যক্ষ করেছে, বাঙালির পবিত্র তীর্থভূমি বঙ্গবন্ধুর বাসভবন, মহান মুক্তিযুদ্ধের স্মৃতিস্মারক যাদুঘর,  জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, পবিত্র সংবিধানকে বিগত ৫ অগস্টের পর থেকে কারা ক্ষত-বিক্ষত করেছে, কারা গণহত্যা, পুলিশ হত্যা, ধর্ষণ, ডাকাতি, ছিনতাই, রাহাজানি-সহ অসংখ্য মানুষের বাড়িঘর, অফিস,ব্যবসা প্রতিষ্ঠান ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়েছে ও ধ্বংস করেছে।

হাসিনা বলেছেন, গণশত্রু খুনি-ফ্যাসিস্ট দেশবিরোধী, জঙ্গিবাদের পৃষ্ঠপোষক ইউনুস এবং তাঁর মবসন্ত্রাসী তথা এনসিপির মাধ্যমে নব্য উত্থিত জঙ্গি-সন্ত্রাসীদের ৫ অগস্টের ধারাবাহিকতায়  আবারও 'মার্চ টু গোপালগঞ্জ' কর্মসূচির নামে বাঙালির অস্তিত্বের ঠিকানা টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি গুড়িয়ে দেওয়ার সব ধরনের প্রস্তুতিও দেশবাসী প্রত্যক্ষ করেছে। বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক ও অবিচ্ছেদ্য। এই দুয়ের একটির উপরেও আঘাত আসলে বাঙালি জাতি বসে থাকবে না। আজও গোপালগঞ্জবাসী বসে থাকেনি। বাংলাদেশ ও বঙ্গবন্ধু রক্ষার সংগ্রামে গোপালগঞ্জবাসী শত প্রতিকূলতা, ঝঞ্ঝা, টিয়ারশেল, গুলি উপেক্ষা করেই তারা বঙ্গবন্ধুর সমাধি রক্ষা করেছে।

আওয়ামী লিগ নেত্রী বলেছেন, খুনি-ফ্যাসিস্ট ইউনুসের পেটোয়াবাহিনী গোপালগঞ্জের সাধারণ মানুষের উপর নির্বিচারে গুলি চালায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে কয়েকজন শহিদ হয়েছে, মারাত্মকভাবে আহত অসংখ্য মানুষ।

খুনি-ফ্যাসিস্ট ইউনুসের লেলিয়ে দেওয়া সরকারি বাহিনী ও সন্ত্রাসী গ্রুপের এ ধরনের ন্যক্কারজনক সন্ত্রাস মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। আমি এ ধরনের নারকীয় হত্যাকাণ্ড ও স্টেট পেট্রোনাইজড সন্ত্রাসের তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানাই।

হাসিনা আরও বলেন,  খুনি-ফ্যাসিস্ট ইউনুস গং এ ধরনের বর্বরতা, পৈচাশিকতা বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার রুদ্ধ করতে পারবে না। দেশবিরোধী খুনি-ফ্যাসিস্ট ইউনুস গংদের দ্বারা জাতির পিতা বঙ্গবন্ধু, আমাদের সুমহান মুক্তিযুদ্ধ ও অস্তিত্ব বিনষ্ট এবং ধ্বংসাত্মক অপকর্মের কারণে দেশবাসী ক্ষুব্ধ। এদের দেশধ্বংসের সকল অপকার্যক্রম রুখে দিতে বাংলার জনগণ আজ সংঘবদ্ধ, চেতনায় শাণিত। জনতার শক্তি অপ্রতিরোধ্য ও অপ্রাজেয়।

হাসিনার কথায়, বাংলাদেশের জনগণ একবার মুখে যা এনেছে, তা বাস্তবায়ন করে ছেড়েছে। দেশবাসীর কাছে আহ্বান, খুনি-ফ্যাসিস্ট গণশত্রু ইউনুসের বাংলাদেশ ধ্বংসের সকল অপতৎপরতা রুখে দিতে প্রগতিশীল-গণতান্ত্রিক আধুনিক-অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী মানুষ  ঐক্যবদ্ধ হয়ে মবসন্ত্রাসের জনক খুনি-ফ্যাসিস্ট ইউনুসের অপশাসনের দেওয়ালে পদাঘাত করুণ, বাংলাদেশ রক্ষা করুন।

বীর প্রসবিনী গোপালগঞ্জের বীর জনতা ইউনুসের বিরুদ্ধে এই প্রতিরোধ গড়ে তোলার জন্য তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।


```