Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ভোটের আগেই ফেরার চেষ্টা হাসিনার, আশঙ্কা ইউনুসের, খুন-খারাবির দায় চাপালেন আওয়ামী লিগের উপর

জাতীয় সংসদ নির্বাচনের দিন ঘোষণার পর থেকে বাংলাদেশের আইন-শৃঙ্খলার পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। ‌ খুন-খারাবি বেড়ে গিয়েছে দেশটিতে।জুলাই অভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর দিন কয়েক আগে  হামলার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা দেশে।

ভোটের আগেই ফেরার চেষ্টা হাসিনার, আশঙ্কা ইউনুসের, খুন-খারাবির দায় চাপালেন আওয়ামী লিগের উপর

শেষ আপডেট: 16 December 2025 19:44

দ্য ওয়াল ব্যুরো: জাতীয় সংসদ নির্বাচনের দিন ঘোষণার পর থেকে বাংলাদেশের আইন-শৃঙ্খলার পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। ‌ খুন-খারাবি বেড়ে গিয়েছে দেশটিতে।জুলাই অভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর দিন কয়েক আগে  হামলার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা দেশে।

নিরাপত্তার অভাব বোধ করায় নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনে বিএনপি–মনোনীত প্রার্থী ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক মহম্মদ মাসুদুজ্জামান নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করেছেন মঙ্গলবার। ‌ এমন পরিস্থিতি তৈরি হতে পারে ধরে নিয়েই সোমবার রাতে বাংলাদেশ সরকার গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব এবং নির্বাচন প্রার্থীদের আগ্নেয়াস্ত্র রাখার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেই। কিন্তু স্বয়ং বিএনপি প্রার্থী সরকারের সেই উদ্যোগে আস্থা রাখতে না পেরে ভোটের লড়াই থেকে সরে দাঁড়ালেন। ‌এই এই সিদ্ধান্তে আইনশৃঙ্খলা নিয়ে সরকার আরও বিপাকে পড়ল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

আর মঙ্গলবারই দেশের এই অস্থির পরিস্থিতির দায় শেখ হাসিনা(Sheikh Hasina) এবং আওয়ামী লিগের(Awami League) উপর চাপিয়ে দিয়েছেন বাংলাদেশের

(Bangladesh) প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস(Mahammad Yunus)। বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি বলেন নির্বাচনের আগেই দেশে ফিরতে মরিয়া পলাতক শক্তি। ‌

রাজনৈতিক মহল বলছে প্রধান উপদেষ্টা আসলে শেখ হাসিনাকেই বোঝাতে চেয়েছেন। প্রসঙ্গত গত রবিবার ঢাকায় ভারতের হাই কমিশনার‌ প্রণয় ভার্মাকে ডেকে বাংলাদেশ সরকার নালিশ করে শেখ হাসিনা দিল্লিতে বসে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছেন। তাঁর উদ্দেশ্য জাতীয় সংসদ নির্বাচন বানচাল করা।‌

ভারত অবশ্য পত্রপাঠ সেদিন বিকেলেই ঢাকার অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা বলেছে নয়া দিল্লি সর্বদা চায় বাংলাদেশে একটি অবাধ নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন হোক।

বিজয় দিবসের(Vijay Diwas) অনুষ্ঠানে ইউনুসের ভাষণে দিনটির গুরুত্ব নিয়ে খুব সামান্য কথাই ছিল। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানের কবর মুক্ত হয় বাংলাদেশ। ঢাকায় আত্মসমর্পণ করে পাক সেনা। এমন দিনের সাধারনত মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ সেনাবাহিনীর গৌরব গাঁথা তুলে ধরেন রাষ্ট্র পরিচালকেরা। সংকীর্ণ দলীয় রাজনীতি এড়ানোর চেষ্টা হয়ে থাকে। তবে প্রধান উপদেষ্টা প্রচলিত ভাষণের বাইরে গিয়ে চলতি রাজনীতিকে প্রাধান্য দিয়েছেন। নাম না করে শেখ হাসিনা এবং আওয়ামী লিগকে পদে পদে নিশানা করেছেন দেশে চলতি‌ বেহাল পরিস্থিতির জন্য।

তিনি জাতির উদ্দেশ্যে লম্বা সময় ধরে দেশের বেহাল আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। শরিফ ওসমান হাদির ওপর হামলার  প্রসঙ্গ উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন আক্রমণকারীদের ছাড়া হবে না।

ইউনুসের বক্তব্য দেশের নির্বাচন হতে যাচ্ছে। নির্বাচন হয়ে গেলে পলাতক শক্তি আর দেশে ফেরার সুযোগ পাবে না বুঝতে পেরে ভোটের আগেই ফিরতে চাইছে। সেই কারণেই খুনখারাবি মারদাঙ্গা ঘটনা বেড়ে গিয়েছে। প্রধান উপদেষ্টার অভিযোগ পলাতক শক্তি এই ঘটনার পেছনে ষড়যন্ত্র করছে।


```