বাংলাদেশের তরফে অভিযোগ করা হয়েছিল শেখ হাসিনা ভারতে বসে উস্কানি দিয়ে বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে চাইছেন। অভিযোগ খারিজ করে দিল ভারত।

শেষ আপডেট: 14 December 2025 21:28
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের অভিযোগ খারিজ করে দিল ভারত (India)। সে দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Former PM Sheikh Hasina) দিল্লিতে বসে বাংলাদেশে হিংসা সৃষ্টির ষড়যন্ত্র করছেন বলে রবিবার দুপুরে অভিযোগ করে বাংলাদেশ সরকার (Bangladesh Government)। ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে ঢাকার বিদেশ মন্ত্রণালয় ডেকে সতর্ক করা হয়। কয়েক ঘণ্টার মধ্যেই করা জবাব দেয় ভারত।
রবিবার বাংলাদেশের অফিস কাছারির খোলা থাকলেও ভারতের ছুটির দিন। তবে বাংলাদেশের অভিযোগ (Bangladesh allegation) খণ্ডন করতে কালক্ষেপ করেনি বিদেশ মন্ত্রক। এক বিজ্ঞপ্তি জারি করে বিদেশ মন্ত্রক বাংলাদেশ সরকারের উত্থাপিত অভিযোগ খণ্ডন করে। বাংলাদেশের তরফে অভিযোগ করা হয়েছিল শেখ হাসিনা ভারতে বসে উস্কানি দিয়ে বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে চাইছেন।
পাশাপাশি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে হত্যার চেষ্টায় জড়িত সন্দেহভাজনেরা ভারতে প্রবেশ করলে গ্রেপ্তারের আহ্বান জানায় বাংলাদেশ। তবে এজন্য ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় প্রণয় ভার্মাকে বাংলাদেশের বিদেশ মন্ত্রকের তলব করার সিদ্ধান্তে বিরক্ত নয়াদিল্লি। তারা পত্রপাঠ বাংলাদেশ সরকারের অভিযোগ উড়িয়ে দিয়েছে।

বিদেশ মন্ত্রক বলেছে, ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখে প্রকাশিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রেস নোটে উত্থাপিত বক্তব্য সমূহ স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছে ভারত।
ভারত সরকারের তরফে আরও বলা হয়েছে, ‘বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচনের পক্ষে ভারতের অবস্থান নয়াদিল্লি ধারাবাহিকভাবে বলে আসছে। বাংলাদেশের স্বার্থের পরিপন্থী কোনও কার্যকলাপে ভারতের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হয় না।’
বিদেশ মন্ত্রক আরও বলছে, ‘আমরা আশাকরি যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থাসহ অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।’
বাংলাদেশের তরফে রবিবার ফের শেখ হাসিনা এবং সে দেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে উত্তরবঙ্গের আর্জি জানানো হয়। দুজনেরই ফাঁসির সাজা হয়েছে। নোটে ওই প্রসঙ্গটি অনুচ্চারিত রেখে ভারত কার্যত সেই দাবিও খারিজ করে দিয়েছে।