ভারত সরকার যাতে অবিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেয় সেই ব্যাপারেও ভারতের তরফে হাইকমিশনারকে বলা হয়। হাসিনা যাতে মুখ বন্ধ রাখেন এই ব্যাপারে হাই কমিশনারের খতম করা হয়েছে।

শেষ আপডেট: 14 December 2025 16:24
দ্য ওয়াল ব্যুরো: শেখ হাসিনাকে নিয়ে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার কোন ভার্মাকে ডেকে সতর্ক করলো বাংলাদেশ সরকার। রবিবার দুপুরে তাকে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে দলক করা হয়েছিল।
বাংলাদেশ সরকার সূত্র জানানো হয়েছে শেখ হাসিনা (Sheikh Hasina) দিল্লিতে বসে বাংলাদেশে অশান্তি সৃষ্টি চেষ্টা করছেন বলে হাইকমিশনারকে জানানো হয়েছে। ভারত সরকার যাতে অবিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেয় সেই ব্যাপারেও ভারতের তরফে হাইকমিশনারকে (High Commissioner) বলা হয়। হাসিনা যাতে মুখ বন্ধ রাখেন এই ব্যাপারে হাই কমিশনারের খতম করা হয়েছে।
প্রসঙ্গত হাসিনা নিয়মিত বাংলাদেশে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে আওয়ামী লিগের (Awami Leauge) ফেসবুক পেজ মারফত ভাষণ দিচ্ছেন। আজ রবিবারও বাংলাদেশ সময় রাত নটায় তার ভাষণ দেওয়ার কথা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অভিযোগ হাসিনা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার লক্ষ্যে প্রায় উসকানি দিচ্ছেন। ইউনুস প্রফেশন অভিযোগ করছে নির্বাচন যাদের না হতে পারে সেজন্য আওয়ামী লীগ ও তাদের সহযোগী দলগুলি নানাভাবে প্রচেষ্টা চালাচ্ছে। হাসিনা বক্তব্যে হিংসা উসকে দেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ বাংলাদেশ সরকারের।
প্রসঙ্গত দুদিন আগেই ঢাকায় প্রকাশ্য দিবালোকে জাতীয় সংসদ নির্বাচনের একজন প্রার্থী গুলিবিদ্ধ হন। তাঁর অবস্থা গুরুতর। ওই হত্যা চেষ্টা মামলায় পুলিশ একজনকে গ্রেফতার করলেও বাংলাদেশ সরকারের ধারণা প্রকৃত খুনি ভারতে গা ঢাকা দিয়েছে।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচনে এবার আওয়ামী লিগকে অংশ নিতে দেওয়া হচ্ছে না। মহম্মদ ইউনুসের সরকার আওয়ামী লিগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পাশাপাশি তাদের নির্বাচন কমিশনের নিবন্ধন ও বাতিল করে দিয়েছে।