Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

দমনপীড়ন, আওয়ামী লিগের উপর নিষেধাজ্ঞা, জুলাই সনদ নিয়ে লন্ডনে প্রশ্নের ঝড়ের মুখে ইউনুস

ব্রিটেন সফরে গিয়ে প্রশ্নের ঝড়ের মুখে পড়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস।

দমনপীড়ন, আওয়ামী লিগের উপর নিষেধাজ্ঞা, জুলাই সনদ নিয়ে লন্ডনে প্রশ্নের ঝড়ের মুখে ইউনুস

শেষ আপডেট: 12 June 2025 07:56

দ্য ওয়াল ব্যুরো: ব্রিটেন সফরে গিয়ে প্রশ্নের ঝড়ের মুখে পড়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস (Md Yunus)। তাঁর সরকারের সময়ে বাংলাদেশে গণতন্ত্র (democracy) মানবাধিকার (human rights) ও সংবাদমাধ্যমের অধিকার (violation of freedom of media) হরণের মতো বিষষে এক অনুষ্ঠানে শ্রোতা-দর্শকদের চোখা চোখা প্রশ্নের জবাব দিতে গিয়ে রীতিমতো দিশাহারা হয়ে পড়েন প্রধান উপদেষ্টা। আরও তাৎপর্যপূর্ণ হল, প্রশ্নকর্তারা ছিলেন জন্মসূত্রে ব্রিটিশ নাগরিক। লন্ডন শহরে বহু বাংলাদেশির বাস থাকলেও আমন্ত্রিতদের বেশিরভাগই ব্রিটেনবাসী।

বুধবার রাতে ইউনূস ব্রিটেনের নীতিগবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউজের রয়্যাল ইন্সটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আয়োজিত আলোচনা সভায় প্রশ্নোত্তর পর্বে অংশ নেন।

শুরুতেই একজন প্রশ্ন করেন, ‘আপনি এপ্রিলের শুরুতে নির্বাচন করবেন বলেছেন, যা নিয়ে অনেক বিতর্ক আছে। সেনা বাহিনী ও বেশ কিছু রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। আপনি আওয়ামী লিগ ও শেখ হাসিনার ভোটে অংশ গ্রহণ নিষিদ্ধ করেছেন। ফলে অনেকেই বলছেন, ভোট অবাধ হবে না।

এমন প্রশ্নে রীতিমতো অস্বস্তিতে পড়ে যান প্রধান উপদেষ্টা। জবাবে কোনও যুক্তিতর্কের ধার ধারেনননি। দাবি করেন, আগামী সংসদ নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন। তাঁর দাবি, মানুষ ভোট দিতে মুখিয়ে আছেন। বিশেষ করে বিগত দেড় দশক যারা ভোট কেন্দ্রে যেতে পারেননি।

নির্বাচনের প্রসঙ্গেই ইউনুস বলেন, আমি অঙ্গীকারই করছি, যেসব তরুণরা জীবন দিয়েছে তাদের স্বপ্নকে সম্মান করব। আমরা পুরনো বাংলাদেশকে বিদায় বলে নতুন বাংলাদেশ তেরি করতে চাই।

নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে ইউনুস বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের জন্য কমিশন গড়েছেন। এই বিষয়ে একজন প্রশ্ন করেন, আপনি কতিপয় মানুষের মতামতের ভিত্তিকে সংস্কার করছেন কেন? কেন আপনি সংস্কারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার নাগরিকদের উপর ছেড়ে দিচ্ছেন না। মানুষই তো নির্বাচনের মধ্য দিয়ে বলে দিতে পারত কোনটা ভাল কোনটা মন্দ। এই প্রশ্নেরও ঠিকঠাক জবাব দেননি প্রধান উপদেষ্টা। প্রশ্নকর্তার সঙ্গে বিবাদ এড়াতে এক লাইনে জবাব দেন, তেমনটা হলে ভাল হত। কিন্তু দেশে তেমন পরিস্থিতি নেই। এটা অনেক জটিল বিষয়।

বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে আলোচিত বিষয় হল জুলাই সনদ বা জুলাই চার্টার। একজন জানতে চান, এই চার্টারের সঙ্গে সবদল সহমত নাও হতে পারে। যেমন আওয়ামী লিগ। আপনি কিন্তু সব দলকে জুলাই সনদ নিয়ে মতামত দেওয়ার সুযোগ না দিয়ে সিদ্ধান্ত নিতে চলেছেন। তাদের সিদ্ধান্ত জানানোর কোন সুযোগ দিচ্ছেন না। এটা তো গণতান্ত্রিক প্রক্রিয়া নয়। এটা ঐকমত্য নয়, এটা আজকের বাংলাদেশে এটা কর্তৃত্ববাদী পদক্ষেপ।

এই প্রশ্ন শুনে ইউনুস প্রথমে খানিক দমে যান। পরে গলা চড়িয়ে প্রশ্নকর্তাকেই পাল্টা জিজ্ঞাসা করেন, আওয়ামী লিগ কি একটি রাজনৈতিক দল? তাই যদি হয়ে থাকে তাহলে তারা কি এভাবে তরুণদের প্রকাশ্য রাস্তায় খুন করতে পারত? গুম করতে পারত? টাকা চুরি করতে পারে? এখনও কি তাদের রাজনৈতিক দল বলবেন? এটা কোন জাজমেন্ট নয়, এটা বিতর্ক।

ইউনুস বলেন, শেখ হাসিনা দেশ ছাড়ার পর মানুষ উৎসব করেছে। আমরা ভেবেছিলাম, সেই পর্ব শেষ। এখন মানুষ প্রশ্ন তুলছে, দশ মাস হয়ে গেল, এখনও আওয়ামী লিগ তাদের কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ করল না।

শেখ হাসিনার দলের কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়ে ইউনুসের জবাব, আওয়ামী লিগ এখনও দেশে মানুষকে ভয় দেখাচ্ছে। অভ্যুত্থানকারীদের ভয় দেখাচ্ছে। তাই জাতি সিদ্ধান্ত নিয়েছে যে দেশ ও রাজনীতির নিরাপত্তার জন্য একটি সময়ের জন্য আওয়ামী লিগের কার্যক্রম স্থগিত থাকবে, বিচার শেষ না হওয়া পর্যন্ত। তাদের নিষিদ্ধ করা হয়নি।’

একজন প্রশ্ন করেন, গত বছর ৮ অগাস্ট দায়িত্ব নেওয়ার পর আপনি জাতির উদ্দেশে বলেছিলেন সবাইকে নিয়ে চলবেন। সেটাই হবে আপনার চ্যালেঞ্জ। কিন্তু বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি পুরসভার বুলডোজার ব্যবহার করে ছয় ঘণ্টা ধরে ভাঙা হয়। প্রশাসন নীরব ছিল। এর ভিত্তিতে আপনি বিভাজন করছেন। শেখ মুজিবকে বাদ দিয়ে আপনি ঐক্য প্রতিষ্ঠা কীভাবে করবেন?

জবাবে ইউনুস বলেন, তখন অনেক ইস্যু এক সঙ্গে এসেছিল। আইন-শৃঙ্খলা ব্যবস্থা স্বাভাবিক ছিল না। কারণ গণঅভ্যুত্থানের সময় পুলিশ মানুষকে গুলি করে মেরেছে। ফলে পুলিশ বাইরে বের হতে ভয় পাচ্ছিল। জনগণ তাদের ঘিরে ধরছিল। তাঁর কথায় আমরা ডেডলক সিচুয়েশনের মধ্যে ছিলাম। জানতাম না কীভাবে সামাল দেব। এখন আস্তে আস্তে ঠিক হয়ে আসছে।


```