ঢাকা মেডিক্যাল কলেজ (Dhaka Medical College Hospital) হাসপাতালে এক বিরল ঘটনার সাক্ষী হলেন চিকিৎসকরা।

ছবি সংগৃহীত
শেষ আপডেট: 15 September 2025 21:57
দ্য ওয়াল ব্যুরো: ঢাকা মেডিক্যাল কলেজ (Dhaka Medical College Hospital) হাসপাতালে এক বিরল ঘটনার সাক্ষী হয়েছিলেন চিকিৎসকরা। রবিবার সকালে হাসপাতালের ২১২ নম্বর ওয়ার্ডে একসঙ্গে ছয় সন্তানের (Birth of six babies) জন্ম দেন নোয়াখালির (Noakhali) সোনাইমুড়ির প্রিয়া। সকাল ৯টা নাগাদ তিন ছেলে ও তিন মেয়ের জন্ম দিয়েছিলেন তিনি (Woman delivers sextuplets)। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় ৪ শিশুর মৃত্যু হয়েছে।
চিকিৎসকরা জানিয়েছিলেন, নবজাতকদের মধ্যে তিন জনকে রাখা হয়েছে ঢাকা মেডিক্যালের নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে। অন্য তিন জনকে ভর্তি করা হয়েছে কাতাবনের একটি বেসরকারি হাসপাতালের এনআইসিইউতে।দু'জায়গাতেই ২ জন করে শিশু মারা যায়।
ডিএমসি এইচ-এর স্ত্রীরোগ বিভাগের সহযোগী অধ্যাপক আবিদা সুলতানা জানিয়েছেন, আগের রাতেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রিয়া। তিনি বলেন, “রবিবার সকালে তিনি ছয় সন্তানের জন্ম দেন। তবে চিকিৎসাবিজ্ঞানের পরিভাষায় এটি ২৭ সপ্তাহে ‘অপরিহার্য গর্ভপাত’ হিসেবে ধরা হয়। পূর্ণ মেয়াদের ডেলিভারি নয়।”
প্রতিটি শিশুর ওজন মাত্র ৮০০ থেকে ৯০০ গ্রাম। এর আগেও প্রসবের সময় নবজাতককে হারিয়েছিলেন প্রিয়া। এবাও সেই একই ঘটনা।
তিন বা তার বেশি সন্তানের একসঙ্গে জন্ম খুবই বিরল ঘটনা এবং সাধারণত তা ঘটে বন্ধ্যাত্ব নিরাময়ের চিকিৎসার ফলে। তবে এই ক্ষেত্রে দম্পতি জানিয়েছিলেন, তাঁদের সন্তানধারণ একেবারেই প্রাকৃতিকভাবে হয়েছে।
সুলতানা আরও বলেন, “একসঙ্গে ছয় সন্তানের গর্ভধারণ অত্যন্ত বিরল ঘটনা। সাধারণত ডিম্বাশয় উত্তেজক ওষুধ ব্যবহার করলে এমনটি হতে পারে। গর্ভাশয়ের ধারণক্ষমতা সীমিত হওয়ায় অকাল প্রসব হয়ে থাকে। ভাগ্য ভাল, এখন উন্নত এনআইসিইউ সুবিধা রয়েছে।”
প্রিয়ার পরিবার জানিয়েছে, তাঁর স্বামী হানিফ কাতারে কাজ করেন। শ্বশুরবাড়ির পক্ষ থেকে তাঁর ভাশুর বাবুল জানান, "প্রিয়া এখন সুস্থ আছেন।”
বস্তুত, একসঙ্গে ১০ সন্তানের জন্ম দিয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলেছিলেন দক্ষিণ আফ্রিকার গোসিয়ামে থামারা সিথোল নামে এক মহিলার। তাঁর আল্ট্রাসাউন্ডে দেখা গিয়েছিল স্ত্রীর গর্ভে আটটি সন্তান রয়েছে। কিন্তু প্রসবের পর দেখা যায়, জন্ম নিয়েছে একসঙ্গে ১০ জন।
অন্যদিকে, আমেরিকার নাদিয়া সুলেমাননামে এক মহিলা ২০০৯ সালে আট সন্তানের জন্ম দিয়েছিলেন।