Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণে ইউনুস কি ভোট ঘোষণা করবেন? কী বলবেন হাসিনা? জল্পনা তুঙ্গে

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস মঙ্গলবার রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। তার আগে বিকালে ঢাকায় জাতীয় সংসদ চত্বরে এক সমাবেশে তিনি জুলাই ঘোষণা পত্র পাঠ করবেন।

মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণে ইউনুস কি ভোট ঘোষণা করবেন? কী বলবেন হাসিনা? জল্পনা তুঙ্গে

মহম্মদ ইউনুস ও শেখ হাসিনা।

শেষ আপডেট: 5 August 2025 16:05

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস মঙ্গলবার রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। তার আগে বিকালে ঢাকায় জাতীয় সংসদ চত্বরে এক সমাবেশে তিনি জুলাই ঘোষণা পত্র পাঠ করবেন।

মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং তাঁর জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার কথা জানিয়েছে্। তারপর থেকে জল্পনা শুরু হয়েছে, মহম্মদ ইউনুস কি মঙ্গলবারের ভাষণে জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবেন। তিনি স্থানীয় সরকার অর্থাৎ উপজেলা এবং নগর ভোটের দিনও ঘোষণা করতে পারেন বলে ওয়াকিবহাল মহল মনে করছে।

জুলাই ঘোষণা পত্রে গত বছর জুলাইয়ে সংঘঠিত গণ বিপ্লবের কিছু অঙ্গীকারকে সংবিধানের অন্তর্ভুক্ত করার বিধানের কথা বলা হবে। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে জুলাই ঘোষণাই ছিল ইউনুসের প্রধান কর্মসূচি। হঠাৎ করেই তিনি রাতে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছেন।

বিএনপি লাগাতার দাবি জানিয়ে আসছে ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সংসদ ভোট করাতে হবে। তারা জুলাই ঘোষণা পত্রের বয়ান মেনে নেওয়ায় দলটির সঙ্গে সরকার এবং জাতীয় নাগরিক পার্টির বিরোধ খানিক কমে এসেছে। ফলে বিএনপির দাবি মেনে ভোট ঘোষণা অসম্ভব নয়।

ঘটনাচক্রে ইউনুস ভাষণ শুরুর কিছু সময় পর দলের ফেসবুক পেজে বক্তব্য পেশ করবেন শেখ হাসিনা। তাঁর ভাষণ নিয়েও তুমুল কৌতূহল আছে সরকারি মহল এবং আওয়ামী লিগের নেতা কর্মীদের মধ্যে। হাসিনা বাংলাদেশ সময় রাত ৯টায় ভাষণ শুরু করবেন। ৮টা ২০ মিনিট নাগাদ বাংলাদেশ টেলিভিশন ও রেডিওতে বলবেন ইউনুস।


```