Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতের টিকিট, জামাতের প্রচারে সরগরম বাংলাদেশ, ধর্ম হাতিয়ার বিএনপিরও

বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে জামায়াতে ইসলামির প্রার্থী ও নেতাদের এমন বক্তব্য নিয়ে শোরগোল শুরু হয়েছে। নির্বাচন কমিশনের সূচি মেনে আনুষ্ঠানিক প্রচার শুরু হওয়ার কথা আরও দিন ছয়েক পর। যদিও সব দলই কম-বেশি প্রচার শুরু করেছে। আর তাতেই বিতর্ক দানা বেঁধেছে জামাতের প্রচার নিয়ে। কট্টর ইসলামপন্থী দলটির এই বক্তব্য ঘিরে রাজনীতির ময়দান সরগরম।

দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতের টিকিট, জামাতের প্রচারে সরগরম বাংলাদেশ, ধর্ম হাতিয়ার বিএনপিরও

শেষ আপডেট: 14 January 2026 14:12

অমল সরকার

‘আপনি যত পাপই করেন না কেন দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাওয়ার টিকিট নিশ্চিত। সারা জীবনের গুনহা থেকে আল্লাহ আপনারে মুক্ত করে দেবেন।’

বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে জামায়াতে ইসলামির প্রার্থী ও নেতাদের এমন বক্তব্য নিয়ে শোরগোল শুরু হয়েছে। নির্বাচন কমিশনের সূচি মেনে আনুষ্ঠানিক প্রচার শুরু হওয়ার কথা আরও দিন ছয়েক পর। যদিও সব দলই কম-বেশি প্রচার শুরু করেছে। আর তাতেই বিতর্ক দানা বেঁধেছে জামাতের প্রচার নিয়ে। কট্টর ইসলামপন্থী দলটির এই বক্তব্য ঘিরে রাজনীতির ময়দান সরগরম।

দাঁড়িপাল্লা হল বাংলাদেশ জামায়াতে ইসলামির নির্বাচনী প্রতীক। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোট নেওয়া হবে। ভোটের দিন যত এগিয়ে আসছে, ততই জান্নাতের টিকিট বিলনোর প্রতিশ্রুতি ঘিরে বিতর্ক রাজনৈতিক বিবাদের কেন্দ্র বিন্দু হয়ে উঠতে চলেছে। বিএনপি-সহ একাধিক দল জামাতের বিরুদ্ধে ধর্মীয় সুরসুরি দেওয়ার অভিযোগ তুলে সরব। সমালোচনা করে মুখ খুলেছেন দেশটির বেশ কয়েকজন নামজাদা ইসলাম প্রচারক অর্থাৎ হুজুর। তাঁরা বললেন, জান্নাতের টিকিট বিলির প্রতিশ্রুতি দেওয়াই মস্ত বড় পাপ।

বিএনপি’র চেয়ারম্যান তারেক জিয়া এক সভায় বলেছেন, ‘জান্নাতের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার মালিক একমাত্র আল্লাহ। সেখানে আর কারও এক্তিয়ার নেই।’ জামাতকে বিঁধতে তারেক আরও বলেছেন, ‘এসব কথা যারা বলছেন আমরা তাদের ১৯৭১-এ দেখেছি। নতুন করে চেনার কিছু নেই।’ যদিও স্বাধীনতার একাধিক রাজনৈতিক সন্ধিক্ষণে জামাত ও বিএনপি বোঝাপড়া করেছিল। ১৯৯১-এ খালেদা জিয়া প্রথম সরকারের অন্যতম সমর্থক ছিল জামায়াতে ইসলামি। ২০০১ থেকে ২০০৬-এ খালেদা সরকারের শরিক ছিল জামাত। এবার দুই দল পৃথক জোট গড়ে ভোটের ময়দানে শামিল হয়েছে। আওয়ামী লিগকে নির্বাচনে অংশ নিতে না দেওয়ায় এবার জাতীয় সংসদ নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বী বিএনপি ও জামাত। দুই দলের এখন সাপে-নেউলে সম্পর্ক। বিএনপি নেতারা বলছেন, জান্নাতে যাওয়ার টিকিট বিলনোর প্রতিশ্রতি ইসলামে চরম নিন্দনীয় কাজ।

জামাত নেতারা অবশ্য ব্যাখ্যা দিচ্ছেন, জান্নাতের টিকিট বিলনোর প্রতিশ্রুতি দলের বক্তব্য নয়। তবে দল জান্নাতে যাওয়ার পথ নির্দেশিকা দিয়ে থাকে। নেতারা আরও বলছেন, আমরা ইসলামিক রীতি মেনে ব্যক্তিগত ও দলীয় কার্যক্রম পরিচালনা করে থাকি। রাষ্ট্র পরিচালনার সুযোগ এলে ইসলামের বিধান মেনেই কাজ হবে। বাংলাদেশে তাই জামাতের অধিকার আছে জান্নাতের পথ দেখানো এবং দেশবাসীকে সেই পথে চলার পরামর্শ দেওয়ার। যদিও জামাত নেতাদের এই বক্তব্যকে ধর্তব্যের মধ্যে নিচ্ছে না অন্য দলগুলি। তাদের বক্তব্য, এটা হচ্ছে ইসলামিক শব্দের রাজনৈতিক ব্র্যান্ডিং। যেমন বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বিভাগীয় শহর বরিশালের ঝালকাঠির জামাত প্রার্থী ফয়জুল হকের একটি বক্তব্য ভাইরাল হয়েছে। তাঁকে বলতে শোনা গেছে, ‘বিড়িতে সুখটানের মধ্যেও দাঁড়িপাল্লার দাওয়াত দিলে আল্লাহ মাফ করে দিতে পারে’। পরে দল তাঁকে শো-কজ করলেও তাঁর বক্তব্যের ভিডিও দেদার শেয়ার করা হচ্ছে।

আরবি শব্দ জান্নাত (Jannat)-এর অর্থ বাগান বা উদ্যান, ইসলামে যা সৎকর্মশীল ব্যক্তিদের জন্য প্রতিশ্রুত চিরস্থায়ী শান্তির স্থান। এটি স্বর্গ বা বেহেশতের সমার্থক। ইসলাম ধর্মীবলম্বী মানুষ মনে করেন, সৎ পথে চললে মৃত্যুর পর আল্লাহ প্রিয়জনকে বেহেশতে থাকার অনুমতি দেন। স্বর্গবাস নিয়ে হিন্দুদের বিশ্বাসের মূলেও আছে সৎ এবং হিংসা, বিদ্বেষ মুক্ত থাকা ও পরোপকারী হওয়ার কথা।

শুধু ইসলাম নয়, হিন্দু বহুল এলাকায় জামাত নেতারা প্রচারে কৃষ্ণনামও প্রচার করছেন। হিন্দু মন পেতে ওই দল প্রচার করছে, ‘হরে কৃষ্ণ হরি বল, দাঁড়িপাল্লা টেনে তোল।’ অন্যদিকে, গোটা বাংলাদেশে জামাত নেতারা জান্নাতে যাওয়ার টিকিট বিলির কথা বলে ধর্মপ্রাণ মানুষের সরলতার সুযোগ নিতে চাইছেন বলে বিএনপি-সহ একাধিক দল অভিযোগ তুলেছে। কয়েকটি দল নির্বাচন কমিশনের কাছে নালিশ ঠোকার প্রস্তুতি নিচ্ছে।

জামাত নেতারা বিএনপি-র বিরুদ্ধেও পাল্টা মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার অভিযোগ করছেন। টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে এক জামাত নেতা দাবি করেছেন, তাঁর কাছে ভিডিও আছে যে বিএনপি নেতারা বলছেন, দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিরায়ত অর্থাৎ প্রার্থনা করলে জান্নাতে যাওয়া যাবে। জামায়াতে ইসলামির ঢাকা মহনগরের নেতা শফিকুর রহমান মামুন টিভির অনুষ্ঠানে বিএনপি নেত সালাউদ্দীন আহমেদের নাম করে বলেন, উনি ক্যামেরাম্যানদের হাজির করে খোলা মাঠে একা নমাজ পাঠ করেছেন। এটা কি ধর্মকে রাজনীতিতে ব্যবহার নয়? পাল্টা জামাতের বিরুদ্ধে ধর্মের ট্যাবলেট বিলির অভিযোগ তুলেছেন বিএনপি-র স্থায়ী কমিটির ওই নেতা। মাস কয়েক আগে এক দলীয় সভা মঞ্চে নামাজ পাঠ করে তিনি নেতা-কর্মী-সমর্থকদের প্রশংসা কুড়িয়েছেন। দলগতভাবেই বিএনপি-র তরফে ঘোষণা করা হয়েছ, দল সরকার গড়লে কোরান ও সুন্নাহর বিপরীতে বাংলাদেশে কোনো কানুন (আইন) করা হবে না। যদি আগে করা হয়ে থাকে, সেটি বাতিল করা হবে।

যদিও সব কিছু ছাপিয়ে জান্নাতের টিকিট বিলি নিয়ে জামাতের দাবি ঘিরে বিতর্ক অনেক দূর গড়িয়ে গেছে। বিতর্কে রাশ টানতে জামাতের নায়েবে আমির এটিএম আজরুল ইসলাম বলেছেন, জান্নাত নিয়ে বক্তব্য দলের কথা নয়। তবে তিনিও দাবি করেছেন, জান্নাতে যাওয়ার রাস্তা বাতলে দেওয়ার কথা আমরা অবশ্যই বলি। সব ইসলাম ধর্মাবলম্বীর তা বলা দরকার। ওই নেতা বলেন, আমাকে যদি ঢাকা শহরে কেউ জিজ্ঞাসা করে বাংলা মোটর এলাকায় কী ভাবে যেতে হবে। আমি কি তাঁকে বুঝিয়ে বলব না কোন পথে যেতে হবে? তেমনই জান্নাতে যেতে কী করণীয় ইসলামে তা বলা আছে।


```