Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

ঢাকা থেকে নিখোঁজ বাংলাদেশের প্রবীণ সাংবাদিক বিভুরঞ্জন, উদ্বিগ্ন পরিবার, সহকর্মীরা

বর্তমানে আজকের পত্রিকায় কাজ করেন। এছাড়া বহু পত্রিকায় লেখেন নিয়মিত। বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ হিসাবে পরিচিত ৭১ বছর বয়সি এই প্রবীণ সাংবাদিক ওই বিষয়ের উপর নিয়মিত কলম লেখেন।  বিডিনিউজ-২৪-এ।

ঢাকা থেকে নিখোঁজ বাংলাদেশের প্রবীণ সাংবাদিক বিভুরঞ্জন, উদ্বিগ্ন পরিবার, সহকর্মীরা

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 22 August 2025 18:43

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের প্রবীণ সাংবাদিক বিভুরঞ্জন সরকার (Bibhuranjan Sarkar) দু'দিন ধরে নিখোঁজ। বৃহস্পতিবার বাড়ি বেরিয়ে এখনও ফেরেননি। তাঁর পরিবার থানায় মিসিং ডায়েরি করেছে। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। পরিবার জানিয়েছে, তিনি মোবাইল ফোন বাসায় রেখে বের হন। ফলে মোবাইল ট্রেস করে খুঁজে বের করা কঠিন হয়ে পড়েছে। তিনি বর্তমানে আজকের পত্রিকায় কাজ করেন। এছাড়া বহু পত্রিকায় লেখেন নিয়মিত। বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ হিসাবে পরিচিত ৭১ বছর বয়সি এই প্রবীণ সাংবাদিক ওই বিষয়ের উপর নিয়মিত কলম লেখেন।  বিডিনিউজ-২৪-এ (BD News 24)।

তাঁকে খুঁজে না পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা ইউনিয়ন অফ জার্নালিস্ট) ডিইউজে)। শুক্রবার এক বিবৃতিতে ডিইউজে সভাপতি সাজ্জাদ আলম খান তপু ও সাধারণ সম্পাদক আকতার হোসেন তাঁকে খুঁজে বের করতে আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে দাবি জানিয়েছেন।সিনিয়র সাংবাদিক ও কলাম লেখক বিভুরঞ্জন সরকার বৃহস্পতিবার সকালেড়ি থেকে বের হন। এরপর থেকে তাঁর কোনও খোঁজ মিলছে না বলে জানায় তাঁর পরিবার। এ বিষয়ে গতরাতে রাজধানীর রমনা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।        


```