Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশে ব্লগার অভিজিৎ রায়ের হত্যাকারী জঙ্গির জামিন, হাসিনা জমানায় যাবজ্জীবন সাজা হয়েছিল

নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের প্রথমসারির নেতা ফারাবিকে ২০২১-এ আরও পাঁচজনের সঙ্গে ব্লগার অভিজিৎ রায়কে হত্যার দায়ে যাবজ্জীবন কারাবাসের সাজা দেয় ঢাকার একটি আদালত।

বাংলাদেশে ব্লগার অভিজিৎ রায়ের হত্যাকারী জঙ্গির জামিন, হাসিনা জমানায় যাবজ্জীবন সাজা হয়েছিল

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 22 August 2025 17:31

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে ব্লগার (Bangladeshi Blogger) অভিজিৎ রায়কে হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সাইফুর রহমান ফারাবিকে শুক্রবার মুক্তি দিয়েছে ঢাকার কাশিমপুর হাই সিকিউরিটি জেল কর্তৃপক্ষ। কারা কর্তৃপক্ষের বক্তব্য, ঢাকা হাই কোর্ট (Dhaka High Court) ফারাবিকে বুধবার জামিন মঞ্জুর করে।

নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের প্রথমসারির নেতা ফারাবিকে ২০২১-এ আরও পাঁচজনের সঙ্গে ব্লগার অভিজিৎ রায়কে হত্যার দায়ে যাবজ্জীবন কারাবাসের সাজা দেয় ঢাকার একটি আদালত।

এমন দাগি সাজাপ্রাপ্ত আসামির জামিন পাওয়া নিয়ে।শোরগোল শুরু হয়েছে। অবশ্য, ইউনুস জমানায় শতাধিক জঙ্গি জামিন পেয়েছে। তাদের অনেকেই কারামুক্তির পর গা ঢাকা দিয়েছে। সরকার পক্ষ জামিন আটকাতে জোরালো সওয়াল করছে না বলে অভিযোগ উঠেছে নানা মহল থেকে।

খুন হওয়ার কিছু আগে ঢাকার একুশে বইমেলায় সস্ত্রীক অভিজিৎ

মার্কিন প্রবাসী অভিজিৎ ২০১৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত একুশে বইমেলা থেকে বের হওয়ার সময় টিএসসি বা টিচার স্টুডেন্টস সেন্টারের সামনে তাঁকে।কুপিয়ে খুন করা হয়। হামলার শিকার হন তাঁর স্ত্রী রাফিদা আহমেদ বন্যা। অভিজিতের বাবা অধ্যাপক অজয় রায় ছেলের হত্যার বিচার চেয়ে আদালতের দ্বারস্থ হন।

তদন্তে জানা যায়, মৌলবাদীদের রোষের শিকার হন অভিজিৎ। তিনি বাংলাদেশে মৌলবাদের উত্থানের বিরুদ্ধে নিয়মিত ব্লগে লিখতেন। গোটা বিশ্বে বাঙালিদের মধ্যে তাঁর লেখা জনপ্রিয় ছিল। 

ওই মামলায় প্রাণদণ্ড দেওয়া হয় সৈয়দ মহম্মদ জিয়াউল হক ওরফে মেজর জিয়া, আক্রাম হোসেন, আবু সিদ্দিক সোহেল, মহম্মদ হোসেন সাইমন এবং আরাফত রহমান সাইমনকে। মেজর জিয়া এবং আক্রম এখনও আত্মগোপন করে আছে।


```