Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

গ্রেফতারের সংখ্যাই প্রমাণ করে আওয়ামী লিগ জিন্দা হ্যায়, বলছে হাসিনার দল

এই প্রসঙ্গে শেখ হাসিনার দল বলছে, গ্রেফতারের সংখ্যায় প্রমাণ করে আওয়ামী লিগ ফুরিয়ে যায়নি। দলের এক নেতা বলেন, আওয়ামী লিগ জিন্দা হ্যায়।‌ প্রসঙ্গত, চলতি বছরের ১২ মে থেকে বাংলাদেশে আওয়ামী লিগ ও তাদের অঙ্গ সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। ‌

গ্রেফতারের সংখ্যাই প্রমাণ করে আওয়ামী লিগ জিন্দা হ্যায়, বলছে হাসিনার দল

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 1 November 2025 13:01

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার বাংলাদেশের রাজধানী ঢাকায় আওয়ামী লিগের (Awami Leauge) ৪৬ জন নেতা কর্মী সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার অপরাধে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের 
উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মহম্মদ তালেবুর রহমান।‌ ঢাকা মহানগর পুলিশ আরও জানিয়েছে, প্রতি বছরের দশ মাসে রাজধানী থেকে আওয়ামী লিগের‌ তিন হাজারের বেশি নেতা কর্মী সমর্থক পি গ্রেফতার করা হয়েছে। এই প্রসঙ্গে শেখ হাসিনার দল বলছে, গ্রেফতারের সংখ্যায় প্রমাণ করে আওয়ামী লিগ ফুরিয়ে যায়নি। দলের এক নেতা বলেন, আওয়ামী লিগ জিন্দা হ্যায়।‌ প্রসঙ্গত, চলতি বছরের ১২ মে থেকে বাংলাদেশে আওয়ামী লিগ ও তাদের অঙ্গ সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। ‌ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে, শুক্রবার গ্রেফতার হওয়া ৪৬জনের মধ্যে শেরেবাংলা নগর থানা ১৮ জন, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ১৩ জন, খিলক্ষেত থানা চারজন, উত্তরা থানা দুজন, বাড্ডা থানা তিনজন, বনানী থানা তিনজন, তেজগাঁও থানা তিনজনকে গ্রেফতার করেছে।

ঢাকা মহানগর পুলিশ এক বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়ে বিস্তারিত জানিয়েছে। ‌ধৃতদের নাম ঠিকানা বয়সও তাতে উল্লেখ করা হয়েছে। ‌ আওয়ামী লিগের দাবি, পুলিশ দলের জমায়েত নিয়ে মিথ্যা তথ্য প্রচার করছে। আওয়ামী লিগের বিপুল সংখ্যায় নেতা-কর্মী মিছিল, জমায়েতে শামিল হচ্ছে। পুলিশ সংখ্যা কমিয়ে দেখাচ্ছে। আওয়ামী লীগের আরো অভিযোগ দলনেত্রী শেখ হাসিনা ও তার পুত্র সজীব ওয়াজেদ জয় আন্তর্জাতিক মিডিয়ায় মুখ খোলার পর থেকে ইউনুস সরকার আওয়ামী লীগ বিরোধী অভিযান জোরদার করেছে।

ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে, খিলক্ষেত থানা এলাকায় শুক্রবার সকালে ৩০০ ফিটস্থ পুরাতন মস্তুল চেকপোস্টের সামনে পাকা রাস্তার উপর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লিগ ও এর অঙ্গসংগঠনের ব্যানারে মিছিল করার জন্য নেতাকর্মী জড়ো হওয়ার সংবাদ পায় পুলিশ। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল উপস্থিত হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লিগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পালিয়ে যাওয়ার সময় ঘটনাস্থল হতে মিছিল করার ব্যানার সহ হাতে নাতে আনিসুজ্জামান রনি, মুন্না মিয়া, জাকির হোসেন ও কামরুজ্জামানকে গ্রেফতার করে।

উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে সাতটায় উত্তরা পশ্চিম থানা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আকাশ টাওয়ারের সামনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলিগ কর্তৃক মিছিল পূর্ব প্রস্তুতিকালে ব্যানারসহ মোমিনুল হাসান ও রকিবুল হাসানকে হাতে নাতে গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। বাড্ডা থানা সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে সাতটায় ওই থানার প্রগতি স্মরণি মেইন রোডে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ইয়াসিন আরাফাত, তাসরীপ হোসেন ও মহম্মদ খালেদ বিন কাওসারকে হাতে নাতে গ্রেফতার করে।

শেরে বাংলা নগর থানা সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ছ'টায় শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে পাকা রাস্তার উপর নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্র লিগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লিগের প্রায় একশো জন সদস্য অবৈধ মিছিলে অংশগ্রহণকারী বজলুর রহমান, নুর আলম সিদ্দিক, মহিউদ্দিন আহমেদ দোলন সহ মোট ১৮ জনকে গ্রেফতার করে শেরেবাংলা নগর থানা পুলিশ। বনানী থানা সূত্রে জানা যায়, শুক্রবার বেলা দেড়টায় বনানী ঢাকা গেটের সামনে ঢাকা-ময়মনসিংহ মহা সড়কের উপর ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী জিয়াদ মহমুদ মহম্মদ জিয়াদ ও মহম্মদ আসলামকে গ্রেফতার করে। তেজগাঁও থানা সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে দশটায় সেখানকার বিজয় সরণি এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলিগ ঝটিকা মিছিল করে।


```