এই দুই প্রথম সারির সংবাদপত্র কর্তৃপক্ষ হামলাকারীদের ব্যাপারে নীরব। প্রথম আলো একটু আগে তাদের অনলাইন এডিশনে 'পাঠকদের প্রতি' শিরোনামে এক লেখায় বলেছে, 'বিগত রাতে প্রথম আলোর কার্যালয়ে ব্যাপক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হওয়ায় স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। তাই আজ প্রথম আলো(Prothom Alo) ছাপা পত্রিকা প্রকাশ করা যায়নি।

শেষ আপডেট: 19 December 2025 13:40
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার বাংলাদেশের(Bangladesh) জনপ্রিয় দুই দৈনিক প্রথম আলো এবং দ্য ডেইলি স্টার প্রকাশিত হয়নি। বৃহস্পতিবার বেশি রাতে ঢাকায় এই সংবাদপত্র(Newspaper) দুটির সদর অফিসে উগ্রবাদীরা হামলা চালায়। তারা অফিসে ভাঙচুর করে। ল্যাপটপ, ডেক্সটপ সহ সাংবাদিকদের গুরুত্বপূর্ণ সামগ্রী লুট করে নিয়ে যায়। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার।
তাৎপর্যপূর্ণ ঘটনা হলো এরপরেও এই দুই প্রথম সারির সংবাদপত্র কর্তৃপক্ষ হামলাকারীদের ব্যাপারে নীরব। প্রথম আলো একটু আগে তাদের অনলাইন এডিশনে 'পাঠকদের প্রতি' শিরোনামে এক লেখায় বলেছে, 'বিগত রাতে প্রথম আলোর কার্যালয়ে ব্যাপক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হওয়ায় স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। তাই আজ প্রথম আলো(Prothom Alo) ছাপা পত্রিকা প্রকাশ করা যায়নি। এর অনলাইন পোটালো সাময়িকভাবে বন্ধ রয়েছে। পাঠকদের কাছে এজন্য আমরা আন্তরিক দুঃখ প্রকাশ করছি। যতটা দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্ত কারিগরি ব্যবস্থা পুনরুদ্ধার করে প্রথম আলোর অনলাইন ও পত্রিকার প্রকাশ শুরু করা হবে এ বিষয়ে আমরা পাঠকদের সহযোগিতা প্রার্থনা করি।'
দ্য ডেইলি স্টার(The Daily Star) এর অনলাইন প্রকাশনায় এই জাতীয় কোন ঘোষণা বাংলাদেশ সময় বেলা বারোটা পর্যন্ত ছিল না। বারোটা দশ মিনিটে অনলাইন এডিশনে শুক্রবারের কাগজ প্রকাশিত না হওয়ার খবর জানানো হয়। এই বিলম্ব কারিগরি সমস্যার কারণে কিনা তা স্পষ্ট নয়।
তবে প্রথম আলো এবং দ্য ডেইলি স্টার কর্তৃপক্ষ হামলার ঘটনা নিয়ে কোনও বিবৃতিও দেয়নি। দ্য ওয়াল এর পক্ষ থেকে পত্রিকা দুটির কর্তৃপক্ষের প্রতিক্রিয়া জানার চেষ্টা হয়েছিল। তবে সে চেষ্টা সফল হয়নি। তাদের প্রতিক্রিয়া জানা গেলে তা দ্য ওয়ালে প্রকাশিত হবে।
গত বছর এই দুটি পত্রিকার অফিসে উগ্রবাদীরা হামলা চালানোর চেষ্টা করেছিল। প্রায় দুদিন ধরে অফিস দুটি ঘিরে রেখেছিল উগ্রবাদীরা। রাস্তা অবরোধ করে সেখানে নমাজ পাঠ করা হয়।
বৃহস্পতিবার রাতে ঢাকার জনপ্রিয় দৈনিক দুটের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের জাতীয় প্রেসক্লাবের সভাপতি গৌতম লাহিড়ী। তিনি বলেছেন সংবাদ মাধ্যমের ওপর এই ধরনের হামলা বরদাস্ত করা কঠিন। আমি আশা করি বাংলাদেশ সরকার এই ব্যাপারে উপযুক্ত পদক্ষেপ করবে।
বৃহস্পতিবার রাতের ঘটনা নিয়ে বিবিসি বাংলা কথা বলে প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফের সঙ্গে। শুক্রবার সকালে তিনি বিবিসি বাংলাতে জানান বৃহস্পতিবার রাতের হামলায় তাঁদের অফিসের বিদ্যুৎ সংযোগ ব্যবস্থার ক্ষতিসহ অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত অনলাইন পোর্টালে খবর প্রকাশের কাজ স্থগিত আছে। এখন পর্যন্ত অনলাইন পোর্টালে খবর প্রকাশের কাজ স্থগিত আছে। তবে তাঁরা পরিস্থিতি সামলে দ্রুততম সময়ে কাজ শুরুর চেষ্টা করেছেন।
প্রথমবারের মতো হামলার কারণে প্রথম আলোর প্রকাশনা বন্ধ রাখা হয়েছে বলেও তিনি জানান। 'পুরো ঘটনায় আমরা খুবই মর্মাহত। সাংবাদিকতার জন্য এটা একটা আঘাত,' বলেছেন সাজ্জাদ।
বিবিসি বাংলাকে ডেইলি স্টারের কর্মরত একজন জানিয়েছেন হামলাকারীরা তার ক্যামেরা হার্ড ড্রাইভ সব লুট করে নিয়ে গেছে। কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়ে তিনি জানান তার সারা জীবনের সব কাজ এবং স্মৃতিগুলো হার্ড ড্রাইভের সংরক্ষিত ছিল। বৃহস্পতিবার রাতের ভয় ও আতঙ্ক কাটিয়ে উঠে স্বাভাবিকভাবে কথা বলার মত পরিস্থিতি নেই বলেও জানান কয়েকজন কর্মী।