Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ওসমান হাদির মৃত্যুর পর জ্বলছে বাংলাদেশ, সংবাদমাধ্যমের অফিসে হামলা- অগ্নিসংযোগে উত্তপ্ত ঢাকা

ওসমান হাদির মৃত্যুর পর উত্তাল বাংলাদেশ। ঢাকায় একাধিক সংবাদমাধ্যমের অফিসে হামলা ও অগ্নিসংযোগে ছড়াল আতঙ্ক।হিংসার মাঝে আটকে পড়েছেন সাংবাদিকরা, নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ।

ওসমান হাদির মৃত্যুর পর জ্বলছে বাংলাদেশ, সংবাদমাধ্যমের অফিসে হামলা- অগ্নিসংযোগে উত্তপ্ত ঢাকা

বাংলাদেশ বৃহস্পতিবার রাতে (সংগৃহীত ছবি)

গার্গী দাস

শেষ আপডেট: 19 December 2025 07:27

দ্য ওয়াল ব্যুরো: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই উত্তাল হয়ে উঠল ঢাকা। বৃহস্পতিবার রাত নামতে ক্ষোভে ফেটে পড়ে রাজপথ। সেই বিক্ষোভের আঁচ গিয়ে পড়ল সংবাদমাধ্যমের উপর। রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক 'প্রথম আলো' এবং ফার্মগেটে ইংরেজি দৈনিক 'ডেইলি স্টার'—দু’টি প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে হামলা চলল, বাদ গেল না ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো ঘটনাও। আগুনের ভয়াবহতায় একসময় কার্যালয়ের ভিতরে ও ছাদে আটকে পড়েন সাংবাদিক ও কর্মীরা। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ নামাতে হয়।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, রাত সাড়ে বারোটা নাগাদ শাহবাগ দিক থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বিক্ষুব্ধ জনতা প্রথম আলো কার্যালয়ের সামনে হাজির হয়। সেই সময় প্রথম আলো ও ভারতবিরোধী স্লোগান ওঠে। এক পর্যায়ে কিছু ব্যক্তি অফিস ভবনের ভিতরে ঢুকে পড়ে। ভাঙচুর চলে নির্বিচারে-কাগজপত্র, কম্পিউটার ছুড়ে ফেলা হয় নীচে। ভবনের সামনে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। এর পর খানিকটা দূরে অবস্থিত ডেইলি স্টার ভবনের দিকেও ছুটে যায় বিক্ষোভকারীরা। সেখানেও চলে ভাঙচুর ও অগ্নিসংযোগ। আগুন লাগানো হয় ভবনের নিচতলায়, যার জেরে ধোঁয়া ছড়িয়ে পড়ে উপরের তলাগুলিতে।

ডেইলি স্টার কার্যালয়ে আগুন লাগার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। আগুনের তীব্রতা ও ধোঁয়ার কারণে কয়েকজন কর্মী ছাদে উঠে আশ্রয় নিতে বাধ্য হন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নীচে নামার পথ তখন কার্যত বন্ধ ছিল। আতঙ্কের মধ্যে দীর্ঘক্ষণ আটকে থাকতে হয় তাঁদের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ফায়ার সার্ভিস। তবে কাজ শুরু করতেও বেগ পেতে হয়। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মহম্মদ শাহজাহান শিকদার জানান, তিনটি ফায়ার স্টেশনের আটটি ইউনিট পাঠানো হলেও বিক্ষুব্ধ জনতার কারণে অনেক জায়গায় আটকে পড়ে তারা। সেনাবাহিনীর সহায়তায় প্রথম আলোতে দুটি ইউনিট এবং ডেইলি স্টারে একটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে।

গত শুক্রবার জনবহুল এলাকায় গুলিবিদ্ধ হয়েছিলেন ওসমান হাদি। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে সিঙ্গাপুরে পাঠানো হয়। টানা এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর বৃহস্পতিবার রাত পৌনে দশটা নাগাদ মৃত্যু হয়। হাদি ছিলেন আসন্ন সাধারণ নির্বাচনের প্রেক্ষিতে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ছাত্র-জনতা রাজপথে নেমে আসে বৃহস্পতিবার রাতে। বিক্ষোভ ক্রমশ রূপ নেয় হিংসায়।

এদিকে হাদির প্রয়াণে শোকপ্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। জাতির উদ্দেশে ভাষণে তিনি দেশবাসীকে ধৈর্য ও সংযম বজায় রাখার আহ্বান জানান এবং শনিবার দেশজুড়ে শোকদিবস পালনের ঘোষণাও করেন। জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে গোটা দিনজুড়ে।

যদিও প্রধান উপদেষ্টার বক্তব্যের পরও বাস্তবে পরিস্থিতি ঠিক উল্টো ছবিটা দেখাল। এক রাজনৈতিক হত্যাকাণ্ডের পর রাজধানীর প্রাণকেন্দ্রে সংবাদমাধ্যমের উপর এমন হামলা বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।


```