Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

বাংলাদেশের সেই ভারত বিরোধী কট্টরপন্থী নেতা মারা যেতেই দিল্লিকে নিশানা জামাত, এনসিপি'র, অশান্তির আশঙ্কা

হাদির মৃত্যুর ঘটনায় কিছুক্ষণের মধ‍্যে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মহম্মদ ইউনুস। বাংলাদেশ টেলিভিশন ও বিটিভি নিউজ একযোগে ভাষণটি সম্প্রচার করবে।

বাংলাদেশের সেই ভারত বিরোধী কট্টরপন্থী নেতা মারা যেতেই দিল্লিকে নিশানা জামাত, এনসিপি'র, অশান্তির আশঙ্কা

বাংলাদেশে ভারত বিরোধী নেতার মৃত্যু

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 18 December 2025 22:40

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি মারা গেছেন (Anti India Leader Death in Bangladesh)। বৃহস্পতিবার রাতে‌‌ সিঙ্গাপুরের হাসপাতালে রেশমি সে ত্যাগ করেন গুলিবিদ্ধ এই তরুণ নেতা। বৃহস্পতিবার দুপুরে প্রধান উপদেষ্টা মোঃ ইউনূসের প্রেস উইন থেকে জানানো হয়েছিল হাদির শারীরিক অবস্থা মোটেই ভাল নয়। রাতে খবর আসে‌ তাকে বাঁচানো যায়নি।

এদিকে হাদির মৃত্যুর ঘটনায় কিছুক্ষণের মধ‍্যে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মহম্মদ ইউনুস। বাংলাদেশ টেলিভিশন ও বিটিভি নিউজ একযোগে ভাষণটি সম্প্রচার করবে।

গত বছর গণঅভ্যুত্থানের সময় প্রথম সারিতে দেখা গিয়েছিল এই নেতাকে। আওয়ামী লিগের (Awami League) পাশাপাশি ভারত বিরোধী জিহাদেও তাঁকে সামিল হতে দেখা গিয়েছে। গত শুক্রবার‌ ঢাকা–৮ আসনের সম্ভাব্য নির্দল প্রার্থী শরিফ ওসমান হাদি প্রচার করার সময় গুলিবিদ্ধ হন। দুপুরে পুরানো পল্টনের বক্স কালভার্ট সড়কে তাঁকে গুলি করে দুর্বৃত্তরা। ঢাকায় দুটি প্রথমসারির হাসপাতালে‌ প্রাথমিক চিকিৎসার পর তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সের চাপিয়ে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছিল। ‌অন্তর্বর্তী সরকার হাদির চিকিৎসার যাবতীয় ব্যবহার বহন করার সিদ্ধান্ত ঘোষণা করে।

বৃহস্পতিবার রাজশাহীতে ভারতের উপদূতাবাস অভিমুখে জুলাই আন্দোলনকারীদের মিছিল

এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে ভারত বিরোধী জিগির তুলেছে বাংলাদেশের একাংশ। ‌জামাত ইসলামি এবং আরও কয়েকটি কট্টরপন্থী দল ও সংগঠন অভিযোগ করেছে হাজির হত্যাকারীরা ভারতে আশ্রয় নিয়েছে।‌ এই অভিযোগের প্রেক্ষিতে গত রবিবার ঢাকায় বাংলাদেশে‌ ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে বিদেশ মন্ত্রকে ডেকে বাংলাদেশ সরকার সতর্ক করে। ‌অন্যদিকে বুধবার দিল্লিতে বাংলাদেশের (Jamaat targets Delhi ) হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে ডেকে বিদেশ মন্ত্রক ঢাকা সহ সে দেশের বিভিন্ন শহরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে। ‌

ঢাকার একটি সমাবেশে জাতীয় নাগরিক পার্টির অন্যতম নেতা হাসনাত আব্দুল্লাহ প্রকাশেই উত্তর-পূর্ব ভারতকে ভারতের থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার হুঁশিয়ারি দেন। এমনকী ভারত বিরোধী বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশে আশ্রয় প্রশ্রয় দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন ওই নেতা। তবু বাংলাদেশ সরকার তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি। জাতীয় নাগরিক পার্টির আরেক উগ্র নেতা, সারজিশ‌ আলম একটু আগে তার ফেসবুক পেজে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে লিখেছেন, শহিদ হাদি ভাইয়ের খুনিদের যতক্ষণ পর্যন্ত না ভারত ফিরিয়ে দিবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে ভারতীয় হাইকমিশন বন্ধ থাকবে।

এদিকে জামাতি ইসলামি এক বিবৃতি জারি করে বলেছে তারা কোন দেশের অখন্ডতা নিয়ে প্রশ্ন তুলতে চায় না।‌ তবে জামাত ইসলামের অভিযোগ হাজির হত্যাকারীরা ভারতের আশ্রয় রয়েছে। তাদেরকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার দাবি জানিয়েছে‌ ওই‌ দল। যদিও সরকারিভাবে বাংলাদেশ সরকার ভারতকে এই সংক্রান্ত কোনও নথিপত্র দেয়নি।

শেখ হাসিনা সহ আওয়ামী লিগ নেতা ও‌ হাজির হত্যাকারীদের ভারতে আশ্রয় দেওয়া হয়েছে অভিযোগ করে জুলাই ঐক্য নামে একটি সংগঠন বুধবার ঢাকায় ও বাংলাদেশ হাইকমিশন অভিযান করে। ওই পরিস্থিতিতে হাইকমিশন কর্তৃপক্ষ বেলা দুটোর সময় অফিস বন্ধ করে দেয়। ‌ ভারতের তরফে বাংলাদেশ সরকারকে বলা হয়েছে দূতাবাসের নিরাপত্তা নিশ্চিত করতে।‌

একা দিন সূত্র জানাতে বাংলাদেশ সরকার ও হাজির মৃত্যুকে হাতিয়ার করে ভারত বিরোধী জেগে তোলার চেষ্টা চালাচ্ছে। ‌কট্টরপন্থী এই নেতা কে রাষ্টীয় মর্যাদায় সমাহিত করার ভাবনা-চিন্তা শুরু হয়েছে সরকারি মহলে।


```