Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

নির্বাচনী ইস্তাহার ভোটে না থাকা আওয়ামী লিগের, দেশ সেবার সুযোগ পেলে কী করবেন জানালেন হাসিনা

ফের দেশ সেবার সুযোগ পেলে তিনি বাংলাদেশকে কীভাবে‌ সোনার বাংলায় পরিণত করতে চান। ‌

নির্বাচনী ইস্তাহার ভোটে না থাকা আওয়ামী লিগের, দেশ সেবার সুযোগ পেলে কী করবেন জানালেন হাসিনা

শেষ আপডেট: 17 December 2025 18:25

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লিগকে (Awami Leauge) অংশ নিতে দেওয়া হচ্ছে না। সন্ত্রাস দমন আইনে দলটির কার্যক্রম নিষিদ্ধ করেছে মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার। অন্যদিকে, দলের নিবন্ধন বাতিল করে দিয়েছেন নির্বাচন কমিশন। এই পরিস্থিতিতেও নির্বাচনী ব্যবস্থার প্রতি আস্থা রেখে আওয়ামী লিগের সভানেত্রী তথা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন, ফের দেশ সেবার সুযোগ পেলে তিনি বাংলাদেশকে কীভাবে‌ সোনার বাংলায় পরিণত করতে চান। ‌

বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার বেশি রাতে আওয়ামী লিগ সভানেত্রী দলের সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ ভাষণ দিয়েছেন। আওয়ামী লিগের দাবি, দলের কোটির বেশি কর্মী-সমর্থক হাসিনার এই ভাষণ সরাসরি শুনেছেন। বুধবার সকাল থেকে ভাষণের অডিও ভাইরাল করা হয়েছে সমাজ মাধ্যমে। আওয়ামী লিগ নেতৃত্বের দাবি, নেত্রীর এই ভাষণ বিশেষ তাৎপর্যপূর্ণ।

ভাষণে কী বলেছেন শেখ হাসিনা? ইতিমধ্যে ওই ভাষণ নিয়ে বাংলাদেশের রাজনৈতিক মহলে রীতিমত চর্চা শুরু হয়েছে। আওয়ামী লিগ অতীতে‌ দু'বার নির্বাচন বয়কট করেছিল। দু'বারই জোট সঙ্গীদের সঙ্গে সহমত হয়ে ভোট বয়কটের পথে যেতে হয়েছিল দলকে। কিন্তু এবারের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। এবার সরকার আওয়ামী লিগকে নির্বাচনে অংশ নিতে দিচ্ছে না। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম দেশটির স্বাধীনতার প্রধান সংগঠক দলটিকে নির্বাচন থেকে দূরে রাখা হয়েছে।

ওয়াকিবহাল মহল মনে করছে, হাসিনা নির্বাচন ব্যবস্থা প্রতি তাঁর দলের আস্থা জ্ঞাপন করতেই কার্যত একটি নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেছেন বিজয় দিবসের ভাষণে। আওয়ামী লিগের একাংশের মতে, দলের কর্মী সমর্থকেরা যাতে বুথমুখী না হয় সেজন্য পার্টির কর্মসূচি জানিয়ে রাখলেন দলনেত্রী। তবে সরাসরি তিনি আওয়ামী লিগের ভোটারদের ভোট বয়কটের ডাক দেননি। এর আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন আওয়ামী লিগ সমর্থকরা বুথে নাও যেতে পারেন।‌ বিজয় দিবসের ভাষণে হাসিনা দলের ভোটারদের উদ্দেশ্যে তাঁর ভবিষ্যৎ কর্মসূচি জানিয়ে রেখে আওয়ামী লিগকে প্রাসঙ্গিক করে রাখলেন বলে‌ মনে করা হচ্ছে।

দীর্ঘ ভাষণে আওয়ামী লিগ নেত্রী তাঁর সময়ে সরকারের কাজকর্মের বিস্তারিত বর্ণনা তথ্য পরিসংখ্যান সহ পেশ করেন। হাসিনা প্রথম প্রধানমন্ত্রী হন ১৯৯৬ সালে। ভাষণে তিনি বলেছেন সেবার প্রথম পাঁচ বছরেই তিনি বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে তুলেছিলেন। তিনি দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হন ২০০৯ সালে। তার আগে ২০০৮ এর ডিসেম্বরে বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ‌তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত সেই নির্বাচনে আওয়ামী লিগ ২৩৩ আসনে বিজয়ী হয়। ভোট প্রায় ৪৮ শতাংশ।

হাসিনা বলেছেন দ্বিতীয় দফায় ১৫ বছর ৮ মাস ক্ষমতায় থাকাকালীন তিনি বাংলাদেশের আর্থসামাজিক পরিস্থিতির আমল পরিবর্তন ঘটিয়েছেন। পরিসংখ্যান দিয়ে তিনি বলেন দেশের মানুষের গড় আয়ু ছিল ৫৯ বছর। তা বেড়ে গত ১৫-১৬ বছরে ৭৩ বছর হয়েছে। ‌ সাক্ষরতার হার ৪৫ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৭৮ শতাংশ। সদ্যজাত শিশু মৃত্যুর হার হাজারে ছিল ৮৪। তা কমে হয়েছে ২১। প্রতি ১ লাখ প্রসূতি মায়ের মধ্যে ৩৭০ জনের মৃত্যু হতো সন্তান প্রসবকালে। সেই সংখ্যা কমে হয় ১৫৬। হাসিনার দাবি দারিদ্র সীমার নিচে বসবাসকারী জনসাধারণের সংখ্যা ৪১ শতাংশ থেকে কমে ১৮.৭ শতাংশ হয়েছিল তার সময়ে। তিনি বলেন বঙ্গবন্ধু শতবর্ষ এবং স্বাধীনতার অর্ধশতাব্দীতে বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে প্রবেশ করার যোগ্যতা অর্জন করে। প্রসঙ্গ এই ব্যাপারে বাংলাদেশকে স্বীকৃতি দেয়।‌

হাসিনা বলেছেন তিনি তাঁর প্রধানমন্ত্রিত্বের সময়ে সবচেয়ে বেশি জোর দিয়েছিলেন মানুষের আয় বৃদ্ধিতে। সেইসঙ্গে গৃহীনদের বাড়ি ও খামার প্রকল্পে বহু মানুষের বাসস্থানের ব্যবস্থা করা হয়। বয়স্ক, বিধবা ভাতা ছাড়াও তৃতীয় লিঙ্গের মানুষের জন্যেও নানান সুযোগ সুবিধা তার সরকার চালু করেছিল। হাসিনার অভিযোগ এইসব প্রকল্পই মহম্মদ ইউনুসের সরকার বন্ধ করে দিয়েছে।

আওয়ামী লিগ সভানেত্রী দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন শত শত আওয়ামী লিগ কর্মীকে হত্যা করা হয়েছে। তাদের ঘরবাড়ি ব্যবসা-বাণিজ্য দখল অথবা ভাঙচুর কিংবা পুড়িয়ে দেওয়া হয়। পুলিশও হামলাকারীদের হাত থেকে রেহাই পায়নি।‌ তাঁর অভিযোগ, এসবই মহম্মদ ইউনুসের মেটিকুলাস ডিজাইনের অংশ।

এরপরই হাসিনা দেশবাসীর উদ্দেশ্যে বলেছেন আমি যদি ফের আপনাদের সেবা করার সুযোগ পাই তাহলে উন্নয়নমূলক কর্মসূচির অসমাপ্ত কাজগুলি দ্রুততার সঙ্গে সম্পন্ন করব। হাসিনা বলেছেন তিনি সরকার গড়ার সুযোগ পেলে সবচেয়ে আগে বাংলাদেশকে নৈরাজ্য মুক্ত করবেন। শিক্ষক চিকিৎসক ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সমাজের সব অংশের মানুষের সম্মান ও মর্যাদা রক্ষার বিষয়ে তার সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করবে বলে জানিয়েছেন হাসিনা। ‌ তিনি বলেছেন অতীতের মতোই ভবিষ্যতে দেশবাসী সেবা করার সুযোগ পেলে তার অন্যতম লক্ষ্য হবে কর্মসংস্থান সৃষ্টি করা। বলেছেন বেকারদের হাতে হাতে কাজ দেওয়াই হবে তাঁর লক্ষ্য।‌


```