Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

Bangladesh News: সরকারি প্লট বন্টনে দুর্নীতি, হাসিনাকে একুশ বছরের কারাদণ্ড দিল ঢাকার আদালত

প্লট বন্টনে দুর্নীতির মোট তিনটি মামলা ওই আদালতে বিচারাধীন ছিল।‌ গতবছর শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর মামলাগুলি দায়ের হয়।‌ প্রতিটি মামলায় সাত বছর করে‌ মোট ২১ বছরের খারাদণ্ড হয়েছে হাসিনার। ‌

Bangladesh News: সরকারি প্লট বন্টনে দুর্নীতি, হাসিনাকে একুশ বছরের কারাদণ্ড দিল ঢাকার আদালত

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 27 November 2025 12:04

দ্য ওয়াল ব্যুরো: মৃত্যুদণ্ডের পর এবার ২১ বছরের জেল ও জরিমানা হলো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina)। মানবতা বিরোধী অপরাধে যুদ্ধ থাকার অভিযোগে চলতি মাসের ১৭ তারিখ বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (Bangladesh International Crimes Tribunal) হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। বৃহস্পতিবার ঢাকায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের উপনগরীতে প্লট বন্টনের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীকে একুশ বছরের কারাদণ্ড দিয়েছে‌ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মহম্মদ আব্দুল্লাহ আল মামুন।‌ একটু আগে এই রায় ঘোষণা করেন বিচারক।‌

প্লট বন্টনে দুর্নীতির মোট তিনটি মামলা ওই আদালতে বিচারাধীন ছিল।‌ গতবছর শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর মামলাগুলি দায়ের হয়।‌ প্রতিটি মামলায় সাত বছর করে‌ মোট ২১ বছরের খারাদণ্ড হয়েছে হাসিনার। ‌

প্লট বন্টনের পৃথক তিন মামলায় হাসিনা ছাড়াও তাঁর পুত্র সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল, শেখ হাসিনার বোন শেখ রেহানা, রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক, মেয়ে আজমিনা সিদ্দিক এবং বেশ কয়েকজন সরকারি আধিকারিকের নাম রয়েছে।‌ হাসিনার সন্তান ও‌ আত্মীয়দের নাম রয়েছে অপর তিন মামলায়। সেই তিন মামলার রায় ঘোষণা হওয়ার কথা আগামী ১ ডিসেম্বর।‌

প্রধানমন্ত্রী থাকাকালে ঢাকার পূর্বাচলে হাসিনা একটি আধুনিক উপনগরী গড়ে তোলার সিদ্ধান্ত নেন সেই কাজের দায়িত্ব দেওয়া হয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ‌ বা রাজককে।‌ অভিযোগ নিয়ে কি নিয়মবইতো ভাবে ক্ষমতা প্রয়োগ করে পরিবারের সদস্যদের প্লট পাইয়ে দিয়েছেন। ‌


```