Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

বাংলাদেশে ফিরে এল ৫ অগস্ট, ২০২৪, নিশানায় মুজিবের বাড়ি, আওয়ামী লিগের দফতর, ভারতের অফিস

শরিফ ওসমান হাদির মৃত্যুকে ‘শহিদ’ ঘোষণা করার পর বাংলাদেশে ফের অশান্তি। মুজিবের বাড়ি, আওয়ামী লিগ দপ্তর ও ভারতীয় অফিসে হামলা। কেন নিশানায় ভারত?

বাংলাদেশে ফিরে এল ৫ অগস্ট, ২০২৪, নিশানায় মুজিবের বাড়ি, আওয়ামী লিগের দফতর, ভারতের অফিস

ঢাকায় ডেইলি স্টারের অফিসে হামলা পরবর্তী দৃশ্য

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 19 December 2025 10:53

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে কট্টরপন্থী তরুণ নেতা শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে গত বছরের ৫ অগস্টের মতো অরাজক পরিস্থিতি ফিরে এসেছে বাংলাদেশে। বৃহস্পতিবার রাত থেকে সে দেশের বিভিন্ন জেলায় লুট সন্ত্রাস শুরু হয়েছে। চলছে অগ্নিসংযোগ ভাঙচুরের ঘটনা।

বৃহস্পতিবার বেশি রাতে প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস‌ জাতির উদ্দেশে টেলিভিশন ও রেডিওতে ভাষণ দেন। ভাষণে তিনি হাদিকে 'শহিদ' ঘোষণা করে শনিবার রাষ্ট্রীয় শোক পালনের কথা ঘোষণা করেন। ভাষণে তিনি দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানান।

ওয়াকিবহাল মহলের পর্যবেক্ষণ হল, ইউনুসের ভাষণের পর হিংসা থামার পরিবর্তে আরও বেড়ে গিয়েছে। প্রয়াত হাদিকে সরকারিভাবে 'শহিদ' ঘোষণার সিদ্ধান্তে কট্টরপন্থীরা হামলায় আরও বেশি সক্রিয় হয়ে ওঠে বলে একাধিক মহল মনে করছে। ফলে দেশকে শান্ত রাখাই রাখাই মাঝরাতে ইউনুসের ভাষণের উদ্দেশ্য ছিল কিনা তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকেই মনে করছেন তড়িঘড়ি এই প্রয়াত নেতাকে শহিদের মর্যাদা দিয়ে ভারত বিরোধিতা উসকে দেওয়ার চেষ্টা হয়েছে। বৃহস্পতিবার রাতেই জামাত ইসলামের এবং জাতীয় নাগরিক পার্টি হাদির মৃত্যুতে ভারতকে নিশানা করে। হাদির হত্যাকারীরা ভারতে আশ্রয় নিয়েছে বলে অভিযোগ করে ওই দুই দল। যদিও তাৎপর্যপূর্ণ হাদির মৃত্যুতে শোক প্রকাশ করলেও বিএনপি এই ইস্যুতে এখনো পর্যন্ত ভারত বিরোধী অবস্থান নেয়নি। ‌

উগ্রবাদীরা হামলা চালায় প্রথম আলোর অফিসে

শুক্রবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে বিমানে হাদির দেহ ঢাকায় পৌঁছানোর কথা। শনিবার তাঁর পারিবারিক কবরস্থানে তাঁকে সম্মানিত করা হবে। তার আগে রাষ্ট্রীয় মর্যাদায় তার জানাজা বা প্রার্থনার আয়োজন করবে সরকার।

হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গত বছরের পাঁচ অগস্টের মতো বৃহস্পতিবার রাতে উগ্রবাদীরা ফের ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে হামলা চালায়। গত বছর ৫ অগস্টের পর থেকে বাড়িটিতে এ নিয়ে পাঁচবার হামলা হল। যদিও ওই বাড়ির মাত্র এক চতুর্থাংশ অবশিষ্ট আছে। শুক্রবার সকালেও সেই বাড়ি ভাঙতে দেখা যায় উগ্রবাদীদের।

ধানমন্ডিতেই অবস্থিত বাংলাদেশের বৃহত্তম সাংস্কৃতিক সংস্থা ছায়ানটের অফিস। বাড়িটিতে আগুন ধরিয়ে দেয় উগ্রবাদীরা। ‌গভীর রাতে ওই সংগঠন তাদের ফেসবুকে জানিয়েছে ভবনটিতে ছায়ানট সঙ্গীত বিদ্যায়তনের ক্লাসসহ সংগঠনের সব কার্যক্রম আপাতত স্থগিত রাখা হল।

হামলার চেষ্টা হয় ভারতীয় হাই কমিশনের সহকারী হাইকমিশনারের চট্রগ্রাম ও‌ খুলনার অফিসে। ইনকিলাব মঞ্চের লোকেরা সেখানে ইট পাটকেল ছোড়ে। গভীর রাতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার রাতেই চট্টগ্রামের সাবেক মেয়র মহম্মদ মহিউদ্দিনের বাড়িতে আগুন দেয় হামলাকারীরা

রাতেই প্রথম আলো এবং ডেইলি স্টারের ঢাকা অফিসে হামলা হওয়ায় পত্রিকার দুটি শুক্রবার প্রকাশিত হয়নি। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া‌ ভিডিওতে দেখা যাচ্ছে বহু মানুষ ওই অফিস দুটি থেকে কম্পিউটার, ল্যাপটপ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সামগ্রী লুট করে বেরিয়ে যাচ্ছে। গত বছর ৫ অগস্ট প্রধানমন্ত্রীর অফিস গণভবণে এভাবেই লুটতরাজ চালিয়েছিল উগ্রবাদীরা। ‌'দ্য ওয়াল' ওই ভিডিও সত্যতা যাচাই করতে পারেনি। ভারতীয় সাংবাদিকদের তরফে বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের দৃষ্টি আকর্ষণ করে এই ভিডিওর সত্যতা সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল। এই খবর প্রকাশ হওয়া পর্যন্ত প্রধান উপদেষ্টার প্রেস উইং কোনও প্রতিক্রিয়া দেয়নি।

আওয়ামী লিগ নেতৃত্ব জানিয়েছে, চট্টগ্রামে দলের গুরুত্বপূর্ণ নেতা এবিএম মহিউদ্দীন চৌধুরীর বাড়ি, সাবেক এমপি হাবিবের ঢাকার উত্তরার ফ্ল্যাটে হামলা হয়। রাজশাহীতে গুঁড়িয়ে দেওয়া হয়েছে আওয়ামী লিগের পার্টি অফিস। বান্দরবনে আগুন দেওয়া হয় সাবেক মন্ত্রী বীরবাহাদুরের বাড়িতে।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির মৃত্যুতে অশান্তির কারণ হিসেবে অনেকেই মনে করছেন তাঁর আওয়ামী লিগ ও কট্টর ভারত বিরোধী ভাবমূর্তি। গত বছর গণঅভ্যুত্থানের আগে পরে তিনি লাগাতার ভারত বিরোধী প্রচারে নিজেকে ব্যস্ত রেখেছিলেন। বাংলাদেশের উপর ভারত আধিপত্য বিস্তার করেছে এবং আওয়ামী লিগ সেই কাজে সহায়তা করে বলে একাধিক সমাবেশে প্রচার করেন ওই নেতা। ‌বস্তুত সেই কারণেই ক্ষুদ্র একটি সংগঠনের মুখপাত্র হয়েও তিনি গোটা বাংলাদেশে আলোচিত ব্যক্তিত্ব ছিলেন। গত শুক্রবার দুপুরে নির্বাচনী প্রচার চালানোর সময় দুষ্কৃতীরা তাঁকে গুলি করে। ঢাকার দুটি বড় হাসপাতালে চিকিৎসার পর তাঁকে সরকারি খরচে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছিল। বৃহস্পতিবার দুপুরে প্রধান উপদেষ্টার অফিস থেকে সমাজমাধ্যমে জানানো হয় হাদির শারীরিক পরিস্থিতি ভাল নয়। বৃহস্পতিবারই সিঙ্গাপুরের হাসপাতালে হাদির অপারেশন হয়েছিল। ‌তারপর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা গিয়েছে, দুপুরে তার শারীরিক পরিস্থিতি সংকটজনক বলে ঘোষণার পর থেকেই উত্তেজনা চড়তে শুরু করে। ‌


```