Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

মঙ্গলবার বিকেলে তারেকের শপথ, মোদীর আমন্ত্রণপত্র নিয়ে ঢাকা যাচ্ছেন বিদেশ সচিব

ভারত, পাকিস্তান-সহ ১৩টি দেশের রাষ্ট্র প্রতিনিধিরা তারিখের শপথ অনুষ্ঠানে অংশ নিতে চলেছেন। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। ‌শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন।‌

মঙ্গলবার বিকেলে তারেকের শপথ, মোদীর আমন্ত্রণপত্র নিয়ে ঢাকা যাচ্ছেন বিদেশ সচিব

তারেক রহমানের শপথ মঙ্গলে

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 17 February 2026 09:09

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে আজ মঙ্গলবার বিকাল চারটায় শপথ নেবেন বিএনপি'র চেয়ারম্যান তারেক রহমান (BNP Chairman Tarique Rahman)। তার আগে সকাল দশটা থেকে শুরু হবে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান। বাংলাদেশে এই মুহূর্তে জাতীয় সংসদের স্পিকার (Speaker) এবং ডেপুটি স্পিকার (Deputy Speaker) না থাকায় শপথ বাক্য পাঠ করাবেন মুখ্য নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। ‌

তারেকের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) শুভেচ্ছা বার্তা নিয়ে যাচ্ছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা (Loksabha Speaker Om Birla)। তার সঙ্গেই যাচ্ছেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি। তিনি তারেক রহমানের হাতে তাঁকে ভারত সফরে আসার জন্য প্রধানমন্ত্রী মোদীর আমন্ত্রণ পত্র তুলে দেবেন।

ভারত, পাকিস্তান-সহ ১৩টি দেশের রাষ্ট্র প্রতিনিধিরা তারিখের শপথ অনুষ্ঠানে অংশ নিতে চলেছেন। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। ‌শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন।‌ শপথ গ্রহণ অনুষ্ঠানে বারোশো অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।‌

সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পাশাপাশি নবনির্বাচিতদের সংবিধান সংশোধন পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার কথা। তবে বিএনপি (BNP) এই ব্যাপারে আপত্তি তুলেছে। তাদের বক্তব্য এমন কোন পরিষদের অস্তিত্ব সংবিধানে নেই এবং এই পরিষদের সদস্যদেরকে শপথ বাক্য পাঠ করাবেন তারও কোন বিধান নেই সংবিধানে। ফলে এই বিষয়টি আপাতত স্থগিত রাখা হোক এমনটাই বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।

মঙ্গলবার তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশও (Bangladesh) একই পরিবারের তিনজনের রাষ্ট্রপ্রধান হওয়ার নজির গড়তে চলেছে। ১৯৭৫ সালের ১৫ অগস্ট তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে নৃশংস হত্যার চার মাসের মাথায় রাষ্ট্রপতি হয়েছিলেন তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমান। তিনি পরবর্তীকালে বিএনপি প্রতিষ্ঠা করেন। ১৯৮১ সালের মে মাসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলীয় নেতাদের বিবাদ মেটাতে চট্টগ্রামে গেলে বিক্ষুব্ধ সেনা সদস্যরা সেখানকার সার্কিট হাউসে ঢুকে প্রেসিডেন্টকে হত্যা করে। স্বামীর অকাল মৃত্যুতে দলের হাল ধরেন খালেদা জিয়া (Bangladesh Former PM Khaleda Zia)। তিনি তিন দফায় বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। ‌সদ্যপ্রয়াত খালেদা ছিলেন বিএনপির টানা ৪৫ বছরের চেয়ারপারসন। গত ৩০ ডিসেম্বর তিনি প্রয়াত হওয়ার পর দলের চেয়ারম্যান হন তারেক রহমান। মঙ্গলবার বিকালে বাবা ও মায়ের পর এবার পুত্র তারেক হতে চলেছেন বাংলাদেশের রাষ্ট্রপ্রধান।


```