Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

আরব দুনিয়া সংকটে জ্বালানি তেল, বিদ্যুতে রেশনিং চালুর আগে নিজের অফিসে নজির গড়লেন তারেক

হরমুজ প্রণালীতে পণ্যবাহী জাহাজ চলাচলে ইরান নিয়ন্ত্রণ আরোপ করায় বহু দেশের মতো বাংলাদেশও জ্বালানি সংকটের মুখে পড়তে চলেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। পরিস্থিতির গুরুতর অবনতি হওয়ার আগেই তারেক রহমানের সরকার বিকল্প সন্ধানের পাশাপাশি জ্বালানি সাশ্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। 

আরব দুনিয়া সংকটে জ্বালানি তেল, বিদ্যুতে রেশনিং চালুর আগে নিজের অফিসে নজির গড়লেন তারেক

পৃথা ঘোষ

শেষ আপডেট: 6 March 2026 10:45

দ্য ওয়াল ব্যুরো: আরব দুনিয়ার সংকটের (Middle East crisis) কারণে বাংলাদেশে জ্বালানি তেল ও বিদ্যুৎ ব্যবহারে রেশনিং ব্যবস্থা (fuel and electricity rationing in Bangladesh) চালু করার পথে এগোচ্ছে সরকার। ইতিমধ্যে বিদ্যুৎ, রান্নার গ্যাস, বাতি, এসির ব্যবহার কমিয়ে জ্বালানি সাশ্রয়ের নির্দেশ জারি করেছে তারেক রহমানের সরকার (Tarique Rahman Government)।

এর পাশাপাশি একাধিক উদ্যোগ নিয়ে বিদ্যুৎ সাশ্রয় করছে সরকার নিজেও। বাংলাদেশে গ্যাস ও বিদ্যুতের বড় অংশ খরচ হয় সার কারখানায়। গ্যাস সাশ্রয়ের লক্ষ্যে আটটি সার কারখানার পাঁচটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ওয়াকিবহাল মহলের খবর, দেশে গ্যাসের ৬০ শতাংশের বেশি ব্যবহার হয় বিদ্যুৎ ও সার কারখানায়।

ইতিমধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দিয়েছে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন। উদ্দেশ্য হল, জরুরি পরিষেবা বাদে অন্য ক্ষেত্রে বিদ্যুৎ ও জ্বালানির ব্যবহার কমিয়ে আনা।

রমজান মাস ও আসন্ন ইদের কারণে বাংলাদেশে হাটবাজারে বিদ্যুতের খরচ বেড়ে গিয়েছে। দোকান-বাজারে বাড়তি আলোকসজ্জার কারণে অতিরিক্ত বিদ্যুৎ খরচ হচ্ছে। ‌জানা যাচ্ছে, আলোকসজ্জার বাহুল্য কমাতে বলা হবে ব্যবসায়ীদের। অতীতের মতো ইদের পর বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দোকান খোলা রাখার সময় কমিয়ে দেওয়া হতে পারে। ইতিমধ্যে আরও এক সমস্যায় জ্বালানি সংকট দ্রুত দরজায় ধাক্কা দিয়েছে। তেল, গ্যাসে রেসলিং চালু হতে পারে এই আশঙ্কায় আগেভাগেই বহুল বিপুল পরিমাণ জ্বালানি বাজার থেকে তুলে নিয়েছেন। বাংলাদেশের পেট্রোল পাম্পগুলিতে গত কয়েকদিন ধরে বাড়তি ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এ কারণে সরকারকে রেশনিং চালুর বিষয়ে দ্রুত ভাবতে হচ্ছে।

এইসব জরুরি পদক্ষেপ করার আগে নজির গড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বাংলাদেশ সচিবালয়ে তাঁর অফিসে অর্ধেক বাতি নিভিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। কমিয়ে দিয়েছেন এসির মাত্রা। ‌ বৃহস্পতিবারই এক বার্তায় তিনি ইফতার পার্টি যথাসম্ভব জাঁকজমক ও বাহুল্য বর্জিত করার আহ্বান জানিয়েছেন দেশবাসীর প্রতি। এক্ষেত্রেও প্রধানমন্ত্রী নিজে নজির করেছেন। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান অনেক ইফতার পার্টির আয়োজন করতে পারতেন। বিস্তর আলাপ-আলোচনার পর অফিসারেরা চারটি ইফতার পার্টি আয়োজনের প্রস্তাব দিয়েছিল প্রধানমন্ত্রীকে। সরকারের খরচ বাঁচাতে তারেক রহমান মাত্র দুটি ইফতার আয়োজনের সম্মতি দিয়েছেন।

ইরানের ওপর আমেরিকা ও ইজরাইলের আক্রমণ, জবাবে আরব দুনিয়ায় আমেরিকার মিত্র দেশগুলিতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের পাল্টা হামলার জেরে অর্থনৈতিক পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। ভেঙে পড়ছে জ্বালানি সরবরাহ ব্যবস্থা। হরমুজ প্রণালীতে পণ্যবাহী জাহাজ চলাচলে ইরান নিয়ন্ত্রণ আরোপ করায় বহু দেশের মতো বাংলাদেশও জ্বালানি সংকটের মুখে পড়তে চলেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। পরিস্থিতির গুরুতর অবনতি হওয়ার আগেই তারেক রহমানের সরকার বিকল্প সন্ধানের পাশাপাশি জ্বালানি সাশ্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। যদিও রমজান মাস এবং আসন্ন ইদের কারণে কাজটা কঠিন। তবে এই ব্যাপারে দেশবাসী এবং মন্ত্রী পরিষদকে পরামর্শ দেওয়ার আগে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই কৃচ্ছ্বসাধনের সিদ্ধান্ত নিয়েছেন। ‌


```