Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মাস তিনেকের মধ্যেই দেশে ফিরতে পারেন তারেক জিয়া, জানালেন বিএনপি নেতা সালাউদ্দিন

দলের অন্দরের খবর জিয়া পরিবারের আস্থাভাজন সালাউদ্দিন বিএনপির পরবর্তী মহাসচিব হতে চলেছেন।

মাস তিনেকের মধ্যেই দেশে ফিরতে পারেন তারেক জিয়া, জানালেন বিএনপি নেতা সালাউদ্দিন

শেষ আপডেট: 5 June 2025 14:27

দ্য ওয়াল ব্যুরো: বিএনপির কার্যনির্বাহী চেয়ারম্যান তারেক জিয়া (Tarek Zia, The Working Chairman of BNP) অচিরেই দেশে ফিরবেন বলে জানালেন দলের বর্ষীয়ান নেতা সালাহউদ্দিন আহমদ (Salhauddin Ahmed)। ঢাকার একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বিএনপির এই নেতা বলেছেন, দিন-তারিখ বলতে পারব না। তবে মাস তিনেকের আগেই তারেক জিয়া বাংলাদেশে ফিরবেন।

কলকাতায় বাংলাদেশের উপ দূতাবাসের প্রথম সচিব প্রেস তারিকুল ইসলাম ভূঁইয়া (Md. Tariqul Islam Bhuiyan First Secretary, Press, Bangladesh Deputy High Commission, Kolkata) ওর‌ফে তারিক চয়ন এক পোস্টে সালাউদ্দিনের সাক্ষাৎকারের অংশ বিশেষ পোস্ট করেছেন। বাংলাদেশের রাজনীতিতে তারেক জিয়ার উপস্থিতি, অনুপস্থিতি নিয়ে রাজনীতির বাইরের মানুষেরও কৌতূহল রয়েছে ধরে নিয়ে তিনি এই পোস্ট করেছেন বলে মনে করা হচ্ছে। কলকাতায় উপদূতাবাসের প্রেস সচিব হয়ে আসার আগে তিনি সাংবাদিকতা করতেন। ঢাকার জনপ্রিয় দৈনিক মানবজমিন-এর সাংবাদিক ছিলেন।

বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ

তারিক চয়ন এমন সময় বিএনপি নেতার প্রত্যাবর্তন সংক্রান্ত খবরটি পোস্ট করেছেন যখন বাংলাদেশের কূটনৈতিক ও রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে, প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের আসন্ন লন্ডন সফরে তারেক জিয়া তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। তারেক প্রায় দেড় দশক হল লন্ডনে রাজনৈতিক আশ্রয়ে আছেন। দেশে তাঁর বিরুদ্ধে থাকা যাবতীয় মামলা থেকে তিনি নিস্তার পেয়েছেন। দেশে ফিরতে তাঁর সামনে কোনও আইনি বাধা নেই।

গত মাসে তারেক জিয়ার স্ত্রী জোবাইদা রহমান শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে লন্ডন থেকে দেশে ফেরেন। সেই সুত্রে তাঁরও নির্বাসিত জীবনের অবসান ঘটে। এবার তারেকেরও নির্বাসিত জীবনের অবসান ঘটতে চলেছে বলে বিএনপি-তে আশার আলো দেখা দিয়েছে। বিএনপি ক্ষমতায় এলে তারেক জিয়াই প্রধানমন্ত্রী হবেন, তাতে কোনও সংশয় নেই। সেক্ষেত্রে জিয়া পরিবারের তিনজন দেশ পরিচালনার দায়িত্ব পালন করার সুযোগ পাবে। তারেকের মা খালেদা জিয়া বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী। বাবা মুক্তিযোদ্ধা, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি-র প্রতিষ্ঠাতা। স্বামী ও মেয়ের সঙ্গে কুরবানির ইদ কাটাতে তারেক পত্নী জুবাইদা বৃহস্পতিবার সকালের বিমানে লন্ডন গিয়েছেন।

সাক্ষাৎকারে সালাউদ্দিন আহমেদকে প্রশ্ন করা হয়েছিল, অনেকেই অপেক্ষায় আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে দেশে আসবেন? জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এখন বলতে পারি যে উনি খুব শিগগিরই ফিরবেন ইনশাল্লাহ। তবে দিন তারিখ বলতে পারব না।’ তাঁকে প্রশ্ন করা হয়েছিল, কতদিন পর আসবেন? মাস তিনেক? বিএনপি নেতা বলেন, আরও আগেই ফিরে আসবেন।

মহম্মদ তারিকুল ইসলাম ভুঁইয়া ওরফে তারিক চয়ন। কলকাতায় বাংলাদেশ উপ হাই কমিশনের প্রেস সচিব

সালাউদ্দিন পদাধিকার বলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য। দলের অন্দরের খবর জিয়া পরিবারের আস্থাভাজন সালাউদ্দিন বিএনপির পরবর্তী মহাসচিব হতে চলেছেন। বর্তমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির অনেক দিন ধরেই চোখের অসুখে ভুগছেন। চিকিৎসার জন্য এখন ব্যাঙ্ককে আছেন তিনি।

ফখরুলের মতো সালাউদ্দিনও দলের দুর্দিনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সুদর্শন, বাগ্মী এই নেতার রাজনৈতিক দূরদর্শিতা দলে, দলের বাইরেও প্রশংসনীয়। তিনি তারেক জিয়ার দেশে ফেরার খবর দেওয়ায় বিএনপি শিবির উল্লসীত।


```