Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

ঋণে জর্জরিত বাংলাদেশ সরকারের অর্থ সংকট তীব্র, এই প্রথম বিগত বছরের তুলনায় বরাদ্দ কমতে চলেছে

২০০৮ সালেও একই উপায়ে বাজেট পেশ করা হয়েছিল। তখনও দেশে নির্বাচিত সরকার ছিল না। সংসদ ছিল অচল। সে বছর তখনকার তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এবি মির্জা মহম্মদ আজিজুল ইসলামের বাজেট ভাষণ টিভি, রেডিও-তে সম্প্রচার করা হয়েছিল।

ঋণে জর্জরিত বাংলাদেশ সরকারের অর্থ সংকট তীব্র, এই প্রথম বিগত বছরের তুলনায় বরাদ্দ কমতে চলেছে

প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের সঙ্গে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

শেষ আপডেট: 2 June 2025 10:27

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের অম্তবর্তী সরকার (interim government of Bangladesh) সোমবার ২০০৫-’২৬ অর্থ বছরের বাজেট পেশ করতে চলেছে। জাতীয় সংসদ (National parliament is nonfunctional) অচল থাকায় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের (Salehuddin Ahmed, the Financial Advisor to the government) রেকর্ড করা বাজেট ভাষণ বেলা ৩’টায় সরকারি টেলিভিশন ও রেডিও-তে (Bangladesh Television and Radio) প্রচার করা হবে। ২০০৮ সালেও একই উপায়ে বাজেট পেশ করা হয়েছিল। তখনও দেশে নির্বাচিত সরকার ছিল না। সংসদ ছিল অচল। সে বছর তখনকার তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এবি মির্জা মহম্মদ আজিজুল ইসলামের বাজেট ভাষণ টিভি, রেডিও-তে সম্প্রচার করা হয়েছিল।

তবে আলোচনা শুরু হয়েছে, মহম্মদ ইউনুসের (Government led by Md Yunus) নেতৃত্বাধীন অম্তর্বর্তী সরকারের বাজেট এবার একই কারণে ঐতিহাসিক এবং ভয়ঙ্কর হতে চলেছে। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম বাজেটের বরাদ্দ বিগত বছরের তুলনায় কমে যাচ্ছে (This is the first time that the allocation is going to decrease compared to previous years) ।

গত অর্থ বছরে সাবেক অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলি ২০২৪–২৫ অর্থবছরের বাজেট ঘোষণা করেছিলেন ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। অন্যদিকে, সালেহউদ্দিন আহমেদ ঘোষণা করতে চলেছেন ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট। অর্থাৎ সাত হাজার কোটি টাকার কম।

প্রতি বছর বাজেটের আকার দশ শতাংশ হারে বাড়ানো হত। গত বছর তা কমিয়ে পাঁচ শতাংশ করা হয়। এবার শূন্যের নীচে নিয়ে যাওয়া হচ্ছে। দেশটির ইতিহাসে এই নজির নেই। ওয়াকিবহাল মহলের মতে, ইউনুস সরকারের দশ মাসে সবচেয়ে ভঙ্গুর দশা আর্থিক পরিস্থিতির।

বাজেটের বরাদ্দের পরিমাণ কমানোর নানা কারণের একটি হল সরকারকে বিপুল টাকা ঋণের সুদ আসল বাবদ ব্যয় করতে হবে। সরকারি সুত্র জানাচ্ছে, জানুয়ারি থেকে ২১ মে পর্যম্ত অন্তর্বর্তী সরকার ব্যাঙ্কগুলির কাছ থেকে ৬০ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে। গত বছরের ডিসেম্বর পর্যন্ত এই ঋণের পরিমাণ ছিল ১৩ হাজার কোটির সামান্য বেশি। বিদেশি প্রতিষ্ঠান এবং সঞ্চয়পত্র থেকে ঋণের পরিমাণ কমে যাওয়ায় ব্যাঙ্কগুলির উপর নির্ভরতা বেড়েছে সরকারের।

সরকারের আয় হ্রাসের নানা উপসর্গ অর্থনীতি ও উন্নয়নের নানা মানদণ্ডে ধরা পড়েছে। গত ২৫ বছরের মধ্যে এবার গড় অভ্যন্তরীণ উৎপাদের হার সর্বনিম্ন। অন্যদিকে, মুদ্রাস্ফিতি ১৯৮৬ সালের পর এখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বিশেষজ্ঞরা মনে করছে, দেশ জুড়ে অস্থিরতা, নৈরাজ্য, শত শত কারখানা, ব্যবসাবাণিজ্য বন্ধ থাকার প্রভাব পড়েছে অর্থনীতিতে। এমন পরিস্থিতিতে আয় বাড়াতে বহু পণ্যে নতুন করে কর চাপতে চলেছে। বেশি কোপ পড়ার শঙ্কা সরকারি কর্মচারীদের উপর। 


```