Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

হাসিনার সাজার প্রতিবাদে লকডাউনের পর শাটডাউন,১৬, ১৭ নভেম্বর বাংলাদেশ‌ অচল করার ডাক দলের

শেখ হাসিনাকে সাজা দেওয়ার বেআইনি উদ্যোগের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই মানুষ বাড়ি থেকে বের হননি। আগামী রবি ও সোমবার শাটডাউন কর্মসূচি নেওয়ার পেছনে বৃহস্পতিবারের জনসমর্থনই দলকে দিশা দিয়েছে।‌ আমরা প্রবলভাবে আশাবাদ রবি ও সোমবার গোটা বাংলাদেশের মানুষ শাটডাউনে সামিল হয়ে আওয়ামী লিগ সভানেত্রী কথা বঙ্গবন্ধু কন্যাকে অন্যায় ভাবে সাজা দেওয়ার প্রতিবাদে সামিল হবেন।‌

হাসিনার সাজার প্রতিবাদে লকডাউনের পর শাটডাউন,১৬, ১৭ নভেম্বর বাংলাদেশ‌ অচল করার ডাক দলের

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 13 November 2025 20:02

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তথা আওয়ামী লিগ নেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় আগামী ১৭ নভেম্বর সাজা ঘোষণা করবে সে দেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। ওইদিন সোমবার এবং আগের দিন রবিবার বাংলাদেশ শাটডাউন করার ডাক দিল শেখ হাসিনার দল আওয়ামী লিগ।‌ দ্য ওয়াল-কে দলের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম বৃহস্পতিবার সন্ধ্যায় দলের এই সিদ্ধান্ত জানিয়ে বলেন শুক্র ও শনিবার গোটা বাংলাদেশে আওয়ামী লীগ এবং ১৪ দলের জোট মিলে বৃক্ষ আন্দোলনের কর্মসূচি পালন করবে। রবি ও সোমবার গোটা দেশে শাটডাউনের ডাক দেওয়া হয়েছে। ‌

নাছিম বলেন, বলেন বৃহস্পতিবার ঢাকায় যে লকডাউনের ডাক দেওয়া হয়েছিল তা রাজধানীতেই সীমাবদ্ধ থাকেনি। ‌গোটা বাংলাদেশ লকডাউনে সামিল হয়েছিল। শেখ হাসিনাকে সাজা দেওয়ার বেআইনি উদ্যোগের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই মানুষ বাড়ি থেকে বের হননি। আগামী রবি ও সোমবার শাটডাউন কর্মসূচি নেওয়ার পেছনে বৃহস্পতিবারের জনসমর্থনই দলকে দিশা দিয়েছে।‌ আমরা প্রবলভাবে আশাবাদ রবি ও সোমবার গোটা বাংলাদেশের মানুষ শাটডাউনে সামিল হয়ে আওয়ামী লিগ সভানেত্রী কথা বঙ্গবন্ধু কন্যাকে অন্যায় ভাবে সাজা দেওয়ার প্রতিবাদে সামিল হবেন।‌

বৃহস্পতিবার সকালে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মোর্তূজা মজুমদার  ঘোষণা করেন শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও প্রাক্তন পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এর বিরুদ্ধে আগামী ১৭ নভেম্বর সোমবার সাজা ঘোষণা করা হবে। ‌ এই মামলায় বাংলাদেশ সরকারের আইনজীবী তথা চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ড দাবি করেছেন। ‌দেখার ট্রাইবুনাল হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের প্রথম মামলায় কী রায় দেয়।‌ হাসিনার সঙ্গে এই মামলায় অপর দুই অভিযুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং বাংলাদেশ পুলিশের সাবেক প্রধান‌ চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।‌

বৃহস্পতিবার সাজা ঘোষণার দিনে ঢাকায় লকডাউন পালন করছে আওয়ামী লিগ।‌ সাবেক শাসকদলের কর্মসূচির জেরে রাজধানী ঢাকা সকাল থেকেই অনেকটা ঘরবন্দি ছিল। স্বাভাবিক জনজীবন চূড়ান্তভাবে ভেঙে পড়েছে। ঢাকা ছিল দেশের অন্যান্য অংশের থেকে অনেকটাই বিচ্ছিন্ন।‌ দেশজুড়ে নানা হিংসাত্মক ঘটনা ঘটছে। ‌ ভোররাত থেকে অগ্নি সংযোগ পথ অবরোধ, ভাঙচুর চলছে।‌

এদিকে হাসিনার মামলা ঘিরে সোমবার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশ ও সেনাবাহিনী ছাড়াও বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি মোতায়েন করা হয় ট্রাইবুনাল ভবনের চারপাশে। ‌নিরাপত্তা বাড়ানো হয়েছে বিচারপতি এবং আইনজীবীদের। ঢাকা সহ বাংলাদেশের সর্বত্র বহু হিংসাত্মক ঘটনা ঘটলেও ইতিবাচক দিক হল কোন প্রাণহানি ঘটেনি।


```