Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

লকডাউন সফলে মুক্তিযুদ্ধকে স্মরণে রেখে দেশবাসীকে আহ্বান, ইউনুসকে হুঁশিয়ারি হাসিনা পুত্রের

দলের এই কর্মসূচি নিয়ে এক ফেসবুক বার্তায় হাসিনা পুত্র জয় মুক্তিযুদ্ধকে স্মরণ করেছেন। ‌বলেছেন ১৯৭১ এ আমরা যুদ্ধ করে আন্দোলনের জয়ী হয়েছিলাম। এবারও আন্দোলন করে আমরা সফল হব।

লকডাউন সফলে মুক্তিযুদ্ধকে স্মরণে রেখে দেশবাসীকে আহ্বান, ইউনুসকে হুঁশিয়ারি হাসিনা পুত্রের

ইউনুস, হাসিনা, হাসিনাপুত্র

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 11 November 2025 10:51

দ্য ওয়াল ব্যুরো: আগামী বৃহস্পতিবার ১৩ নভেম্বর ঢাকায় আওয়ামী লিগের লকডাউন কর্মসূচি সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন‌ শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। ওইদিন ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে সাজা ঘোষণার দিন তারিখ জানাবে। ‌এর প্রতিবাদে সোমবার থেকে আওয়ামী লিগের চার দিনের প্রতিবাদ কর্মসূচি চলমান। এরমধ্যে সবচেয়ে বড় কর্মসূচি হল ১৩ তারিখ‌ ঢাকায় লকডাউন। দলের তরফে দেশবাসীর প্রতি আরজি জানানো হয়েছে ওইদিন বাড়িতে থেকে সরকারের সঙ্গে পূর্ণ অসহযোগিতা করার জন্য। ‌

এদিকে, আওয়ামী লিগের কর্মসূচি বানচাল করতে কোমর বেঁধে নেমেছে ইউনেস প্রশাসন। ‌ঢাকা সহ দেশের সর্বত্র গ্রেপ্তার অভিযান চলছে। ‌ ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে শুধু রাজধানীতেই অতিরিক্ত ১৭ হাজার পুলিশকর্মী মোতায়ন করা হয়েছে। পুলিশ মনে করছে বৃহস্পতিবার হাজার তারিখ ঘোষণার দিন বড় ধরনের গোলমাল হতে পারে। মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে তল্লাশি। ‌ পথ চলতি মানুষ এবং যানবাহন দাঁড় করিয়ে পুলিশ মোবাইল চেক করছে। ‌ বোঝার চেষ্টা করছে সংশ্লিষ্টরা আওয়ামী লিগের সঙ্গে সম্পৃক্ত কিনা।

দলের এই কর্মসূচি নিয়ে এক ফেসবুক বার্তায় হাসিনা পুত্র জয় মুক্তিযুদ্ধকে স্মরণ করেছেন। ‌বলেছেন ১৯৭১ এ আমরা যুদ্ধ করে আন্দোলনের জয়ী হয়েছিলাম। এবারও আন্দোলন করে আমরা সফল হব। ‌ ইউনুস সরকারকে রাজাকার আখ্যা দিয়ে, জয় বলেছেন দেশ এখন রাজাকারদের দখলে চলে গেছে। আমাদের কাজ হবে তাদের কবর থেকে দেশকে রক্ষা করা।

ভিডিও বার্তায় ‘অবৈধ সরকারের’ পতন ঘটাতে এবং দেশকে রক্ষা করতে সকলকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন তিনি।

জয় বলছেন, 'আপনারা জানেন যে গত দেড় বছর ধরে অবৈধ ইউনুস সরকার বেআইনিভাবে ক্ষমতা দখল করে আছে। তারা আমাদের অর্থনীতি শেষ করে দিয়েছে, দেশে কোনও আইনশৃঙ্খলা নেই এবং জঙ্গিদের জেল থেকে ছেড়ে দিয়েছে।'

তিনি অভিযোগ করেন, এই সরকার স্বাধীনতার চেতনা ও ইতিহাস মুছে ফেলার চেষ্টা করছে এবং দেশকে ‘জামাতী রাজাকারদের’ হাতে তুলে দিচ্ছে। জয় বলেন, 'এখন রাজাকাররাই ক্ষমতায়। এখন তারা চেষ্টা করছে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবৈধভাবে আইন বদলিয়ে, মিথ্যা মামলায়, গায়ের জোরে সাজা দিতে।'

লকডাউন কর্মসূচি নিয়ে তিনি বলেন, '১৩ তারিখ আমরা ঢাকা অবরুদ্ধ করার ডাক দিয়েছি।‌ ঢাকা অবরোধকে আপনাদের সফল করতে হবে।'

দেশের সবস্তরের মানুষকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন জয়।‌ তিনি নির্দেশ দেন, 'আপনারা কেউ কাজে যাবেন না। ছাত্র-ছাত্রীরা স্কুল-কলেজে ক্লাসে যাবেন না। দোকানপাট, বাস, রিকশা, সব বন্ধ রাখবেন।'

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জয় বলছেন, 'এই সরকার অবৈধ, সম্পূর্ণভাবে অবৈধ। আপনারা আমাদের নেতাকর্মীদের নির্যাতন করবেন না।' তিনি  বলেছেন, এই সরকার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও হত্যা করেছে, যার কোনও বিচার হয়নি।

তাঁর কথায়, 'সরকার গায়ের জোরে চেষ্টা করছে দমন করতে।‌তবে ভয় পাওয়ার কিছু নেই। আপনারা যদি বাসায় থাকেন, এরা আপনাদের কিছু করতে পারবে না।'

'৭১-এর মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি বলেছেন, '৭১-এর আন্দোলন আমরা যুদ্ধ করে জিতেছি। এই আন্দোলনও আমরা সফল হবো। আমাদের এক হয়ে দাঁড়াতে হবে বাংলাদেশকে বাঁচানোর জন্য।'


```