Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

হাসিনার অনলাইন ভাষণ নিয়ে রাষ্ট্রদ্রোহের মামলা করল ইউনুস সরকার

হাসিনা আওয়ামী লিগের নিয়মিত ফেসবুক পেজের নিয়মিত অনুষ্ঠান 'দায়মুক্তি’তে প্রায় প্রতি সপ্তাহে অংশ নিয়ে থাকেন। সেখানে তিনি ইউনুস সরকারের সময়ে আওয়ামী লিগের নির্যাতিতদের সঙ্গে কথা বলেন।

হাসিনার অনলাইন ভাষণ নিয়ে রাষ্ট্রদ্রোহের মামলা করল ইউনুস সরকার

শেখ হাসিনা ও মহম্মদ ইউনুস।

শেষ আপডেট: 28 March 2025 09:04

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের অন্তর্বর্তী সরকার (interim government of Bangladesh) এবার শেখ হাসিনার (Sheikh Hasina) অনলাইন ভাষণ আটকাতে তৎপর হয়েছে। সাবেক প্রধানমন্ত্রীর (ex-prime minister) একটি অনলাইন (online speech) ভাষণের বক্তব্য হাতিয়ার করে বাংলাদেশ পুলিশের অপরাধ দমন শাখা সিআইডি (Bangladesh CID) রাষ্ট্রদ্রোহের মামলা (sedition case) দায়ের করেছে।

এদিকে, ইদের ছুটির পরই হাসিনা-সহ আওয়ামী লিগ (Awami league) নেতাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে যুক্ত থাকার অভিযোগে দায়ের হওয়া মামলার শুনানি শুরু হবে। ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (International Crime Tribunal, Dhaka) চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, তদন্তের কাজ শেষ পর্যায়ে। ইদের ছুটি শেষে সাবেক প্রধানমন্ত্রী ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে মামলা শুনবেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার।

হাসিনা আওয়ামী লিগের নিয়মিত ফেসবুক পেজের নিয়মিত অনুষ্ঠান 'দায়মুক্তি’তে প্রায় প্রতি সপ্তাহে অংশ নিয়ে থাকেন। সেখানে তিনি ইউনুস সরকারের সময়ে আওয়ামী লিগের নির্যাতিতদের সঙ্গে কথা বলেন।

এছাড়াও হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামের অসংখ্য গ্রুপে নেতা-কর্মীদের সঙ্গে কথা বলেন। সিআইডির মামলায় অভিযোগ করা হয়েছে, ‘জয় বাংলা ব্রিগেড’ নামে একটি প্ল্যাটফর্মে হাসিনার ভাষণের পর গ্রুপ সদস্যেরা গৃহযুদ্ধের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রীকে ফের ক্ষমতাসীন করার শপথ নিয়েছেন।

জানা গিয়েছে, হাসিনা এই সব আলোচনায় নেতা-কর্মীদের যার যা আছে তাই নিয়ে ইউনুস সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাচ্ছেন। তিনি বলছেন, আর অপেক্ষা করা যাবে না। অনেক হয়েছে। ইউনুস সরকারকে এবার বিদায় দিতে হবে।

সেই ভাষণ হাতিয়ার করে সিআইডি মামলা দায়ের করেছে। তাতে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। মামলায় নাম আছে যুক্তরাষ্ট্র আওয়ামী লিগের সহ-সভাপতি রব্বি আলমেরও। মামলায় আসামি করা হয়েছে মোট ৫০৩জনকে। আওয়ামী লিগের অভিযোগ অনলাইন সভাগুলিতে নেতা-কর্মীর যোগদান আটকাতেই এই মামলা দায়ের হয়েছে। আওয়ামী লিগ নেত্রী অনলাইন ব্যবস্থার সুযোগ নিয়ে দেশের প্রত্যন্ত এলাকারা নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে ফেলেছেন বুঝতে পেরে তাঁকে আটকাতে চাইছে ইউনুস সরকার।


```