Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হাসিনার বোনঝি টিউলিপকে গ্রেফতারে রেড নোটিশ জারি, সাবেক মন্ত্রীর ৫১৮ ফ্ল্যাট জব্দের আদেশ কোর্টের

আইন ভেঙে ফ্ল্যাট নেওয়ার অভিযোগ টিউলিপ এবং শেখ হাসিনা দুজনেই বারে বারে অস্বীকার করেছেন। টিউলিপের বক্তব্য তাঁকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে মামলার রায় দেওয়া হয়েছে। হাসিনার বক্তব্য, এই ফ্ল্যাটের বিষয়ে তিনি বিন্দুবিসর্গ জানেন না।

হাসিনার বোনঝি টিউলিপকে গ্রেফতারে রেড নোটিশ জারি, সাবেক মন্ত্রীর ৫১৮ ফ্ল্যাট জব্দের আদেশ কোর্টের

টিউলিপ সিদ্দিক

পৃথা ঘোষ

শেষ আপডেট: 26 February 2026 17:19

দ্য ওয়াল ব্যুরো: ব্রিটেনের লেবার পার্টির (Labour Party UK) নেত্রী ও ওই দলের এমপি (MP) টিউলিপ সিদ্দিক (Tulip Siddiq)-কে‌ গ্রেফতার করে বাংলাদেশ সরকারের (Bangladesh Government) হাতে তুলে দিতে ঢাকার একটি আদালত বৃহস্পতিবার আদেশ জারি করেছে। বাংলাদেশ সরকারকে তারা বলেছে এই মর্মে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল (Interpole)-কে রেড নোটিস জারি করতে বলা হোক।

ব্রিটিশ নাগরিক এবং সে দেশের প্রাক্তন মন্ত্রী এবং বর্তমান শাসক দলের এমপি টিউলিপ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তথা আওয়ামী লিগ নেত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার বড় মেয়ে।

ঢাকা মেট্রোপলিটন আদালতের বিশেষ  বিচারক মহম্মদ সাব্বির ফয়েজ এই আদেশ দেন। বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক একেএম মর্তুজা আলী সাগর আদালতের কাছে আর্জি জানান টিউলিপ সিদ্দিক ব্রিটিশ নাগরিক। ‌ তাঁকে ওই দেশ থেকে গ্রেফতার করে বাংলাদেশের হাতে তুলে দিতে আদালত যেন ইন্টারপোলকে নির্দেশ দেয়।

টিউলিপের বিরুদ্ধে তাঁর মাসি শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন প্রভাব খাটিয়ে ঢাকার অভিজাত এলাকা গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের একটি ফ্ল্যাট দখল করার অভিযোগ রয়েছে। দুদকের বক্তব্য, ব্রিটিশ নাগরিক টিউলিপ সিদ্দিক সম্পূর্ণ বেআইনিভাবে ওই ফ্ল্যাটটি দখল করেন।

এদিকে, বৃহস্পতিবারই ঢাকার আর একটি আদালত শেখ হাসিনা সরকারের সময়কার ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ব্রিটেনের বিভিন্ন শহরে থাকা ৫১৮টি ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে।

সাইফুজ্জামান চৌধুরী। ‌ শেখ হাসিনার মন্ত্রিসভার ভূমি মন্ত্রী ছিলেন

সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে গ্রেট ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং দুবাইয়ে বিপুল টাকা পাচারের অভিযোগ নিয়ে গত দেড় বছর যাবত তদন্ত চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন। আন্তর্জাতিক টেলিভিশন চ্যানেল আল জাজিরার একটি তদন্ত ধর্মী প্রতিবেদন থেকে শেখ হাসিনা সরকারের ভূমিমন্ত্রীর বিদেশে বিপুল সম্পদ করার বিষয়টি সামনে আসে। তদন্তে জানা যায় তিনি বেআইনিভাবে বাংলাদেশ থেকে টাকা ব্রিটেনে সরিয়েছেন।

আইন ভেঙে ফ্ল্যাট নেওয়ার অভিযোগ টিউলিপ এবং শেখ হাসিনা দুজনেই বারে বারে অস্বীকার করেছেন। টিউলিপের বক্তব্য তাঁকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে মামলার রায় দেওয়া হয়েছে। হাসিনার বক্তব্য, এই ফ্ল্যাটের বিষয়ে তিনি বিন্দুবিসর্গ জানেন না।

প্রসঙ্গত প্লট বিলির একটি মামলায় ইতিমধ্যেই দোষী সাব্যস্ত হয়েছেন শেখ হাসিনা, শেখ রেহানা দুই মেয়ে‌ ও‌ ছেলে এবং হাসিনার পুত্র জয় ও কন্যা পুতুল।

বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি মামলায় মানবতা বিরোধী অপরাধের যুদ্ধ থাকার অভিযোগে শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়। ওই মামলায় তাঁকে গ্রেফতার করে বাংলাদেশ সরকারের হাতে তুলে দিতে ইতিমধ্যে তিনবার ইন্টারপোলকে চিঠি দিয়েছে সে দেশের পুলিশ। কিন্তু ইন্টারপোল ঢাকার আর্জি নিয়ে উচ্চবাচ্য করছে না। হাসিনা ২০২৪ এর ৫ অগস্ট থেকে ভারতে রয়েছেন।

ওয়াকিবহাল মহল মনে পড়ছে বৃহস্পতিবার জোড়া ধাক্কা খেয়েছেন আওয়ামী লিগ নেত্রী। টিউলিপ সিদ্দিক ব্রিটিশ নাগরিক এবং সে দেশের এমপি হলেও তিনি শেখ হাসিনার ঘনিষ্ট আত্মীয় এবং আরও বেশকিছু মামলায় তাঁর নাম জড়িয়েছে।

অন্যদিকে আল জাজিরার প্রতিবেদনে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে বলতে শোনা যায় তাঁর বিদেশে টাকা পাচার করার বিষয়টি প্রধানমন্ত্রী থাকাকালীন শেখ হাসিনা জানতেন। দুদক সূত্রে খবর ওই মামলায় এরপর শেখ হাসিনাকেও সংযুক্ত করা হবে।


```