Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফের ইউনুস সেন্টারে যোগ দিলেন বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধান উপদেষ্টা, গুচ্ছ বৈঠক পহেলা দিনেই

রবিবার ইউনুস সেন্টারে পৌঁছলে সদ্য সাবেক প্রধান উপদেষ্টাকে প্রতিষ্ঠানের চেয়ারম্যান পদে ফের বরণ করে নেন সহকর্মীরা। প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর জাতির উদ্দেশে প্রথম ভাষণে ইউনুস বলেছিলেন, আমার জেলে যাওয়ার কথা ছিল। হয়ে গেলাম সরকার প্রধান।

ফের ইউনুস সেন্টারে যোগ দিলেন বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধান উপদেষ্টা, গুচ্ছ বৈঠক পহেলা দিনেই

পৃথা ঘোষ

শেষ আপডেট: 22 February 2026 19:52

দ্য ওয়াল ব্যুরো: ফের নিজের কাজের জগতে ফিরে গেলেন মহম্মদ ইউনুস (Mohammad Yunus)। রবিবার ঢাকার (Dhaka) মিরপুরে ইউনুস সেন্টারের (Yunus Centre) কাজে যোগ দিয়েছেন বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধান উপদেষ্টা।

২০২৪ এর ৮ অগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব নিয়েছিলেন নোবেল জয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুস। তার আগে তার আগে ইউনুস সেন্টার এর পর থেকে আনুষ্ঠানিকভাবে ইস্তফা দেন তিনি। ইউনুসের সামাজিক ব্যবসার দর্শন প্রচার ও প্রসারে আন্তর্জাতিক থিঙ্কট্যাংক ও রিসোর্স সেন্টার হিসেবে কাজ করে ইউনুস সেন্টার। তার মূল প্রতিষ্ঠান গ্রামীণের অধীনে আছে গ্রামীণ ব্যাংক, গ্রামীণ টেলিফোন ইত্যাদি।‌

রবিবার ইউনুস সেন্টারে পৌঁছলে সদ্য সাবেক প্রধান উপদেষ্টাকে প্রতিষ্ঠানের চেয়ারম্যান পদে ফের বরণ করে নেন সহকর্মীরা। প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর জাতির উদ্দেশে প্রথম ভাষণে ইউনুস বলেছিলেন, আমার জেলে যাওয়ার কথা ছিল। হয়ে গেলাম সরকার প্রধান।

প্রসঙ্গত ইউনুস পরিচালিত প্রতিষ্ঠান কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড এবং অবসর সমকালীন অন্যান্য তহবিলের টাকা তছরুপ করেছে অভিযোগে বাংলাদেশের শ্রম আদালত তাকে জেল ও জরিমানার সাজা দিয়েছিল।‌ তখন দেশে ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা। ইউনুস জামিনে মুক্তি পেয়ে দেশের বাইরে থাকছিলেন। বাংলাদেশের প্রধান উপদেষ্টা হওয়ার সময় তিনি ছিলেন প্যারিসের একটি হাসপাতালে। সেখানে চিকিৎসার মাঝপথে কয়েক ঘণ্টার নোটিসে তিনি দেশে ফিরে আসেন।

ইউনুস সেন্টারের ফেসবুক পেজে তাকে অভ্যর্থনা জানানোর কয়েকটি ছবি পোস্ট করা হয়েছে রবিবার বিকালে। পোস্টে বলা হয়েছে, ১৮ মাস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারে নেতৃত্ব দিয়ে অধ্যাপক মহম্মদ ইউনুস আগের জায়গায় ফিরেছেন। তিনি আজ সকালে মিরপুরের টেলিকম ভবনে ইউনুস সেন্টারে পৌঁছালে তাঁর দীর্ঘদিনের সহকর্মীরা তাঁকে আন্তরিকভাবে স্বাগত জানান। পরে তিনি গ্রামীণ ব্যাংকের সহযোগী সংগঠনগুলির প্রতিনিধি এবং ইউনুস সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেন।

মোহাম্মদ ইউনুস এখনো সরকারি অতিথিশালা যমুনায় থাকছেন। চলতি মাসের শেষে তিনি গুলশানে নিজের বাড়িতে উঠে যাবেন। তারপর যমুনা প্রস্তুত করা হবে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের থাকার জন্য। তারেক রহমান এখন প্রধানমন্ত্রী হিসেবে তার গুলশানের ব্যক্তিগত বাড়িতেই থাকছেন।


```