Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

মুজিবের মাজার রক্ষাই চ্যালেঞ্জ হাসিনার সেনার, 'স্মৃতিসৌধে টোকা দিলে বেঁচে ফিরবে না...'

হামলার চেষ্টার যে কোনও ধরনের প্রচেষ্টা রুখে দিতে পাল্টা প্রস্তুতি নিয়েছে আওয়ামী লিগ। তৈরি হাসিনার ক্যাডাররা।

মুজিবের মাজার রক্ষাই চ্যালেঞ্জ হাসিনার সেনার, 'স্মৃতিসৌধে টোকা দিলে বেঁচে ফিরবে না...'

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 16 July 2025 09:47

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে জুলাই-অগস্ট আন্দোলনের বর্ষপূর্তিতে (Anniversary of Julu-August movement in Bangladesh) দেশব্যাপী পদযাত্রায় সাবেক বৈষম্য বিরোধী ছাত্র নেতৃত্বের তৈরি জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি (NCP) বুধবার সভা করবে গোপালগঞ্জে (Gopalgonj, the birth place of Sheikh Mujibur Rahman and her daughter Hasina) । তাদের মিছিলে, সভায় ভিড় জমাতে হাজির থাকছে জামায়াতে ইসলামি (Jam-e-Islami) ও তাদের ছাত্র সংগঠন ছাত্র শিবির (Chhatra shibir)। গোপালগঞ্জ (Gopalganj) জেলার টুঙ্গিপাড়ায় (Tungipara) রয়েছে জাতির পিতা ও দেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের মাজার (Shrine of Sheikh Mujibur Rahaman) । যেটি একটি জাতীয় সৌধ।

সেই মাজারের উপর হামলা চালাতে পারে এনসিপি-জামাত-ছাত্র শিবিরের ক্যাডার বাহিনী, এমনটাই রিপোর্ট দিয়েছে সরকারের একাধিক গোয়েন্দা সংস্থা। দলীয় সূত্রে আওয়ামী লিগও একই খবর পেয়েছে। গোপালগঞ্জ-সহ লাগোয়া সব জেলার নেতা-কর্মীদের দল তাই এই মর্মে সতর্ক করেছে। দলে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলিতে এই বার্তা ছড়িয়ে দেওয়া হয়েছে। দলীয় সূত্রে বলা হয়েছে, বঙ্গবন্ধুর মাজারের চারপাশে সাদা পোশাকে নজরদারি চালাচ্ছে হাসিনা সেনা। গোপালগঞ্জ শেখ মুজিব এবং তাঁর কন্যা শেখ হাসিনার জন্মস্থান এবং দলনেত্রী স্বয়ং সেখানকার সাংসদ।

হামলার চেষ্টার যে কোনও ধরনের প্রচেষ্টা রুখে দিতে পাল্টা প্রস্তুতি নিয়েছে আওয়ামী লিগ। তৈরি হাসিনার ক্যাডাররা (Hasina cadre)। যাদের পোশাকি নাম মুজিব বাহিনী। হামলার চেষ্টা হলে সশস্ত্র এই বাহিনী ঝাঁপিয়ে পড়বে, এমনটাই পাল্টা প্রস্তুতি নিয়ে রেখেছে মুজিব-হাসিনার দল। আওয়ামী লীএক নেতা বলেছেন, বঙ্গবন্ধুর মাজারে কেউ আঘাত করলে বেঁচে ফিরবে কিনা সন্দেহ। গোপালগঞ্জে দল নির্বিশেষে মানুষ জাতির পিতার মাজার রক্ষা করবে।

বুধবার বেলা ১১টার পর এনসিপির শীর্ষ নেতৃত্ব গোপালগঞ্জে সভা করবেন। মঙ্গলবার দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বঙ্গবন্ধুর সম্পর্কে এক সভায় আক্রমণাত্মক ভাষণ দিয়েছেন। দেশের ক্ষতি করেছেন শেখ মুজিব, মন্তব্য করেছেন এনসিপি নেতা।

আওয়ামী লিগের এক নেতার কথায়, আমরা অশাম্তি চাই না। তবে বঙ্গবন্ধুর মাজারে কেউ টোকা দিলে রক্তগঙ্গা বয়ে যাবে। স্বভাবতই বুধবার বড় ধরনের অশান্তির আশঙ্কা করা হচ্ছে। আওয়ামী লিগ নেতারা জানিয়েছেন, তাদের কাছে খবর, গোপালগঞ্জ শুধু নয়, খোদ টুঙ্গিপাড়া এবং আশপাশের জেলাগুলিতে এনসিপি-জামাত-শিবির-বিএনপির সশস্ত্র বাহিনী বিভিন্ন জনের বাড়িতে আশ্রয় নিয়েছে। সুযোগ বুঝে তারা মুজিবের মাজারটি ধ্বংস করার চেষ্টা চালাবে। যেভাবে ঢাকার ধানমণ্ডি ৩২-এর বাড়িটি ভাঙা হয়েছিল। সেই ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে টুঙ্গিপাড়ায় মাজারে সেনা-পুলিশের নজরজারির পাশাপাশি সর্বক্ষণ আওয়ামী লিগের ক্যাডারদের নজর রয়েছে। আওয়ামী লিগের গোপালগঞ্জ জেলার প্রচার সম্পাদক এসএম নজরুল ইসলাম দ্য ওয়াল-কে বলেছেন, বঙ্গবন্ধুর স্মৃতিসৌধকে কোনও অবস্থাতেই ধানমন্ডি ৩২, অর্থাৎ শেখ মুজিবের বাড়ির পুনরাবৃত্তি করতে দেওয়া হবে না।

জানা গিয়েছে, গোপালগঞ্জই শুধু নয়, আশপাশের বহু জেলা এখনও আওয়ামী লিগের মুক্তাঞ্চল। প্রতিটি মহল্লায় দলের সশস্ত্র ক্যাডাররা আছে। হামলা হলে গণ প্রতিরোধ হবে। গত বছর ৫ অগস্ট গণ অভ্যুত্থানের দিন মিলিটারিকে ঘিরে নিয়েছিল স্থানীয় জনতা। সেনাকে তারা বাধ্য করে জামাত-বিএনপির সন্ত্রাস বন্ধে সক্রিয় হতে।

আওয়ামী লিগ গোপন বার্তায় দলের নেতা-কর্মীদের বলেছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থল টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। এটি শুধু একটি মাজার নয়, এটি বাঙালি জাতির আত্মার প্রতীক। কিন্তু অত্যন্ত উদ্বেগের সঙ্গে জানানো যাচ্ছে যে, জাতীয় নাগরিক পার্টি (NCP) ও জামায়াতে ইসলামী সমর্থিত চক্র ২০২৫ সালের ১৬ জুলাই বঙ্গবন্ধুর মাজার এলাকায় নাশকতার পরিকল্পনা করছে,

বার্তায় আরও বলা হয়েছে, বিশ্বস্ত সূত্রে জানা গেছে, NCP দক্ষিণাঞ্চলের পথসভা উপলক্ষে তারা ওই দিন গোপালগঞ্জের পাটগাতি হয়ে ঢুকবে। যুদ্ধাপরাধী জামাত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর পুত্র তারেক সাঈদ এই অভিযানে নেতৃত্ব দেবে। গোপালগঞ্জ জেলায় এনসিপি ও জামায়াতের সাংগঠনিক দুর্বলতা থাকায় তারা বরিশাল ও পিরোজপুর থেকে লোকজন এনে জনশক্তি জড়ো করার পরিকল্পনা করছে।

অন্যদিকে, ওই প্রেক্ষাপটে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশব্যাপী চিরুনি অভিযান শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। সরকার গোপালগঞ্জ জেলাকে জনশূন্য করতে উদ্যোগ নিয়েছে। এই পরিস্থিতিতে আমরা জাতির পিতার মাজারকে কেন্দ্র করে নিচের উদ্যোগগুলো নেওয়ার আহ্বান জানাই। * টুঙ্গিপাড়ায় নিরাপত্তা সেনা বাহিনীর সর্বোচ্চ সতর্কতা ও উপস্থিতি নিশ্চিত করা। * স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের অংশগ্রহণে গণপ্রতিরোধ গড়ে তোলা। * এই ষড়যন্ত্র রুখে দিতে এখনই সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।


```