Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

ঢাকার মণ্ডপে প্রতিমা লক্ষ্য করে পেট্রল বোমা, হামলাকারীদের ছুরির আঘাতে আহত ৫

বাংলাদেশে পুরান চাকার একটি পুজো মণ্ডপে দুষ্কৃতীরা পেট্টল বোমা ছুড়েছে। তাতে কেউ হতাহত না হলেও হামলাকারীদের ধরে ফেললে তারা ছুরি চালায়। তাতে পুজোর স্বেচ্ছাসেবক ও দর্শনার্থী মিলিয়ে পাঁচজন আহত হন।

ঢাকার মণ্ডপে প্রতিমা লক্ষ্য করে পেট্রল বোমা, হামলাকারীদের ছুরির আঘাতে আহত ৫

ঢাকার মণ্ডপে প্রতিমা লক্ষ্য করে পেট্রল বোমা।

শেষ আপডেট: 12 October 2024 08:03

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে পুরান চাকার একটি পুজো মণ্ডপে দুষ্কৃতীরা পেট্টল বোমা ছুড়েছে। তাতে কেউ হতাহত না হলেও হামলাকারীদের ধরে ফেললে তারা ছুরি চালায়। তাতে পুজোর স্বেচ্ছাসেবক ও দর্শনার্থী মিলিয়ে পাঁচজন আহত হন।

হামলার ঘটনাটি ঘটেছে পুরান ঢাকার তাতীঁবাজার এলাকায় একটি পুরনো সর্বজনীন পুজোয়। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে পাশের গলি থেকে একদল তরুণ এসে পেট্রল বোমাটি ছড়েই পাশের গেট দিয়ে দৌড়ে পালাচ্ছে। সঙ্গে সঙ্গে তাদের ধরে ফেলা হলে ছুরির আঘাত করে পালায়। ঘটনাটি ঘটে শুক্রবার সন্ধ্যা সাতটা নাগাদ।

পুজো কমিটি এই ঘটনায় পুলিশের ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। পুলিশ প্রতিমা লক্ষ্য করে পেট্রল বোমা নিক্ষেপের ঘটনাটিকে একটি ছিনতাইয়ের ঘটনার সঙ্গে এক করে দেখাচ্ছে। তারা তিন তরুকে মণ্ডপ এলাকা থেকে আটক করে। একজনের পকেটে একটি সোনার চেন পাওয়া গেছে।

পুজো কমিটির বক্তব্য দুটো ঘটনা আলাদা। পুলিশ আসলে প্রতিমার উপর পেট্রল বোমা নিক্ষেপের ঘটনাটিকে খাটো করে দেখাতে চাইছে। 

তাতীঁবাজার পুজো কমিটির সাধারণ সম্পাদক বিজয় শাহ জানান, পেট্রল বোমাটিতে আগুন ধরে গেলেও সেটি ফাটেনি। সঙ্গে সঙ্গে আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়।

ছুরিতে আহতরা হলেন ঝটু ধর, দীপ্ত দে, খোকন ধর, সাগর ঘোষ ও মহম্মদ রমিজ উদ্দিন। তাঁরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সবাই আশঙ্কামুক্ত বলে কোতোয়ালি থানার এসআই মহম্মদ লিটন জানিয়েছেন। ধৃত তিনজন গাইবান্ধার আকাশ, পটুয়াখালীর মহম্মদ হৃদয় ও নোয়াখালীর মহম্মদ জীবন। ধৃতরা দেশের তিনপ্রান্তের হওয়ায় মনে করা হচ্ছে কোনও গোপন সংগঠন তাদের হামলার কাজে নিয়োগ করেছিল।


```