Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

'ব্যক্তিগত অস্ত্র, সীমাহীন বুলেট', ইউনুস সরকারকে প্রকাশ্যে হুঁশিয়ারি হাসিনা পুত্রের

ফেসবুকে জয় লিখেছেন, অবৈধ সরকার এখন চাপে এবং জনরোষের মুখে পড়ে  জনগণের দৃষ্টি ভিন্নখাতে নিতে আমার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনকে দিয়ে মিথ্যা অভিযোগ তোলার চেষ্টা করছে।

'ব্যক্তিগত অস্ত্র, সীমাহীন বুলেট', ইউনুস সরকারকে প্রকাশ্যে হুঁশিয়ারি হাসিনা পুত্রের

ইউনুস সরকারকে প্রকাশ্যে হুঁশিয়ারি

শেষ আপডেট: 25 July 2025 15:23

দ্য ওয়াল ব্যুরো: মহম্মদ ইউনুস (Md Yunus) সরকারের নির্দেশে বাংলাদেশ দুর্নীতিদমন কমিশন (Bangladesh Anti Corruption Bureau) তাঁকে ফাঁসাতে চাইছে বলে অভিযোগ করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় (Sajib Wajed Joy, son of Sheikh Hasina) । তাঁর বক্তব্য, ব্যক্তিগত নিরাপত্তা ঝুঁকিপূর্ণ করে তুলতেই তাঁর ভার্জিনিয়ার বাড়ির ঠিকানা ফাঁস করা হচ্ছে।

এই প্রসঙ্গেই তিনি লিখেছেন, আমেরিকায় ব্যক্তিগত অস্ত্র (personal weapons) রাখা বিধিসম্মত এবং বুলেট (billets) ব্যবহারে কোনও সীমা নেই। ওয়াকিবহাল মহল মনে করছে হাসিনা পুত্র স্পষ্ট করে দিয়েছেন, তাঁকে আক্রমণের চেষ্টা হলে হামলাকারীরা নিরাপদে ফিরতে পারবেন না।

ফেসবুকে জয় লিখেছেন,  অবৈধ সরকার এখন চাপে এবং জনরোষের মুখে পড়ে  জনগণের দৃষ্টি ভিন্নখাতে নিতে আমার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনকে দিয়ে মিথ্যা অভিযোগ তোলার চেষ্টা করছে।

আমি ভার্জিনিয়ায় দুটি বাড়ির মালিক নই—একটিই আমার, এবং সেটা আমি ২০১৮ সালে কিনেছি, গত বছর নয়। গত বছর আমার ডিভোর্স চূড়ান্ত হওয়ার পর মালিকানা শুধু আমার নামে করা হয়েছে। অন্য যে বাড়ির কথা বলা হচ্ছে, সেটিই ছিল আমার আগের বাড়ি—যেটা আমি বিক্রি করে এই বাড়িটি কিনেছি। আমার বাড়িটির মূল্য কেনার পর থেকে প্রায় ১৫ লাখ ডলার বা ১৮ কোটি টাকা বেড়েছে। আমি বর্তমান দামে এটি কিনিনি, অনেক কম দামে নিয়েছিলাম।

জয় লিখেছেন, আমি কোনও সরকারি কর্মচারী নই। আমি একজন আইটি উদ্যোক্তা। আমার আয় সম্পূর্ণ বৈধ, আমি এখানে কর দিয়ে বসবাস করি।

এফবিআই আমার বিষয়ে ইতিমধ্যে তদন্ত করেছে এবং অবৈধ কিছুই খুঁজে পায়নি। সেই কারণেই ইউনুসের সরকার যখন আমার বাংলাদেশি পাসপোর্ট বাতিল করেছিল, তখন আমি দ্রুত মার্কিন নাগরিকত্ব পেয়েছি।

জয়ের কথায়, যুক্তরাষ্ট্রে সত্যিকারের আইন ও বিচারব্যবস্থা আছে। দুদক (দুর্নীতি দমন কমিশন) যদি আমার সম্পত্তি বাজেয়াপ্ত করতে চায়, তাহলে তাদের আমন্ত্রণ জানাই—এসে পারলে চেষ্টা করে দেখুক! আমার আইনজীবীরা যুক্তরাষ্ট্রে দুদকের মোমেনের বিরুদ্ধে মামলা করতে তৈরি হয়ে আছে।

হাসিনা পুত্র লিখেছেন, আসলে এই অভিযোগের মূল উদ্দেশ্য হলো আমার ঠিকানা প্রকাশ করে আমাকে নিরাপত্তাহীন অবস্থায় ফেলা। কিন্তু আমেরিকার বাস্তবতা হলো—এখানে ব্যক্তিগতভাবে অস্ত্র রাখা বৈধ এবং এর গুলিরও কোনো সীমাবদ্ধতা নেই। তাই এসব হুমকিতে আমি ভীত নই। আমি নিজেকে রক্ষা করতে সম্পূর্ণ প্রস্তুত ও সক্ষম। আর একটা কথা, আমার বাড়ি নম্বর কিন্তু ৩২ নয়!

প্রসঙ্গত, ঢাকায় ধানমন্ডি, ৩২-এ অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িটি চলতি বছরের ফেব্রুয়ারিতে উগ্রবাদীরা ভেঙে ফেলে। মনে করা হচ্ছে জয় বলতে চেয়েছেন, তাঁর বাড়ি গুড়িয়ে দেওয়া সহজ নয়।

জয় বলেছেন, ইউনুসের নেতৃত্বাধীন এই অবৈধ সরকার আমার কিছুই করতে পারবে না।


```