Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

বিমান দুর্ঘটনায় ইউনুস সরকারের ব্যর্থতার প্রতিবাদে কাল 'প্রোফাইল' কালো করার ডাক ছাত্রলিগের

আগামী কাল শুক্রবার বাংলাদেশের সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের প্রোফাইল কালো করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ছাত্র লিগ (Chhatra League)। 

বিমান দুর্ঘটনায় ইউনুস সরকারের ব্যর্থতার প্রতিবাদে কাল 'প্রোফাইল' কালো করার ডাক ছাত্রলিগের

ছবি সংগৃহীত

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 24 July 2025 20:56

দ্য ওয়াল ব্যুরো: আগামী কাল শুক্রবার বাংলাদেশের সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের প্রোফাইল কালো করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ছাত্র লিগ (Chhatra League)। আওয়ামী লিগের এই ছাত্র সংগঠন দেশবাসীর উদ্দেশে বলেছে, দুর্ঘটনা (Mile Stone School) এবং তাতে বিপুল সংখ্যায় হতাহত হওয়ার দায় ইউনুস সরকারের (Yunus)। সরকারি গাফলতির কারণে উদ্ধারের কাজ ব্যহত হয়। চিকিৎসায় বিলম্বের কারণে বহু শিশু পড়ুয়ার প্রাণ গিয়েছে। এভাবেই দেশের ভবিষ্যৎকে খুন করেছে সরকার।

দুর্ঘটনায় (Bangladesh Plane Crash) নিহতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং আহতদের প্রতি সমবেদনা জানাতেও প্রোফাইল কালো করার ডাক দিয়েছে দেশের সবচেয়ে পুরনো এই ছাত্র সংগঠন। ছাত্র লিগ তাদের এই কর্মসূচির নাম দিয়েছে 'মাইলস্টোনের জন্য প্রার্থনা কালো প্রোফাইলে শোক-সংহতি।'

এক বিবৃতিতে ছাত্র লিগ বলেছে, মাইলস্টোনে শিশু-শিক্ষক-অভিভাবকের অসহনীয় মৃত্যু, মৃত্যু যন্ত্রণায় কাতরানো শিশুকে উদ্ধার করতে যাওয়া সহপাঠী, শিক্ষকের উপর লাঠিচার্জ, রাতের তারার ভিড়ে নিহত-আহত শিশুদের খুঁজে ফেরার বদলে সহপাঠীরা আতঙ্কিত লাশ গুমের শঙ্কায়।

তারা বলেছে, মাঝরাতে  এইচএসসি পরীক্ষা স্থগিতের ঘোষণায় পরীক্ষার্থীরা মানসিকভাবে বিপর্যস্ত। পরীক্ষাকেন্দ্রে গিয়ে ফিরে আসতে হয়েছে তাদের। সচিবালয়ে শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ, গুলি। পরিচয় নিয়ে প্রশ্ন তুলে হামলা চালানো হয়।

ছাত্র লিগের বক্তব্য এই পরিস্থিতিতেও রাষ্ট্র দখলকারীদের হাসিমুখে খোশগল্প করতে দেখা গিয়েছে। তাতে পদদলিত হয়েছে রাষ্ট্রীয় শোক। অব্যবস্থাপনায় মৃতের সংখ্যাবৃদ্ধি পেয়েছে।

ছাত্র লিগ আগামী কাল মসজিদে দোয়া, মন্দির, গীর্জা, প্যাগোডা, উপাসনালয়ে প্রার্থনার আয়োজন করার আহ্বান জানিয়েছে।


```