Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

সংখ্যালঘুদের উপর সব হামলাই ধর্মীয় বিদ্বেষ জনিত কারণে নয়, পরিসংখ্যান দিয়ে দাবি ইউনুস সরকারের

সাম্প্রদায়িক ঘটনাগুলির মধ্যে মন্দির ভাঙচুর ও অগ্নিসংযোগ, মন্দিরে চুরি, হত্যাকাণ্ড এবং প্রতিমা ভাঙার হুমকি, ফেসবুক পোস্টের মতো ৭১টি ঘটনা রয়েছে বলে প্রধান উপদেষ্টার দপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে। 

সংখ্যালঘুদের উপর সব হামলাই ধর্মীয় বিদ্বেষ জনিত কারণে নয়, পরিসংখ্যান দিয়ে দাবি ইউনুস সরকারের

শেষ আপডেট: 19 January 2026 16:21

দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ সালে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের (Bangladesh Hindus Attack) ওপর হামলার ৬৪৫টি ঘটনা বিভিন্ন থানায় নথিভূক্ত হয়। তারমধ্যে মাত্র ৭১টিতে সাম্প্রদায়িক উপাদান অর্থাৎ ধর্মীয় উস্কানি বিদ্বেষ ইত্যাদি পেয়েছে পুলিশ। বাকি ৫৭৪টি ঘটনার সঙ্গে সাম্প্রদায়িক সহিংসতার কোনও‌ সম্পর্ক নেই বলে দাবি করা হয়েছে। ‌

প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের (Muhammad Yunus) প্রেস উইং সোমবার এই বিষয়ে একটি বিবৃতি দিয়েছে। সেই বিবৃতিতে তারা জানিয়েছে ধর্মীয় সংখ্যালঘুদের উপর আক্রমণের ঘটনাগুলিকে সাম্প্রদায়িক বলে চিহ্নিত করা ঠিক হবে না।

গত এক দেড় মাসে বাংলাদেশে বেশ কয়েকজন হিন্দু সম্প্রদায়ের মানুষ খুন হয়েছেন। রবিবারে খুন হন ঢাকার অদূরে গাজীপুরের ব্যবসায়ী লিটন চন্দ্র ঘোষ (Litan Chandra Das)। হত্যার পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সম্পত্তি দখল, অগ্নিসংযোগ, ঘরবাড়ি ভেঙে দেওয়া এবং উপাসনালয়ের উপর আক্রমণের ঘটনা ঘটেছে। ‌

এইসব ঘটনা নিয়ে নতুন করে বাংলাদেশের সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ভারত সরকার। বেশ কয়েকটি মানবাধিকার সংগঠনও এই ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে। গত মাসে ঢাকায় নিহত হন ইসলামিক ঐক্য মঞ্চের তরুন নেতা ওসমান হাদি। ওই হত্যাকাণ্ডের অপরাধীরা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে বলে প্রচারের পাশাপাশি সংখ্যালঘুদের ওপর আক্রমণের ঘটনা বেড়ে যায়।

মঙ্গলবারের বিবৃতিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং নির্দিষ্ট করে জানিয়েছে মাত্র ৭১টি ক্ষেত্রে সাম্প্রদায়িক উপাদান পাওয়া গিয়েছে। তাদের দাবি ওইসব ঘটনায় যে মামলা দায়ের হয়েছিল সেগুলি নথিপত্র খতিয়ে দেখে বাংলাদেশ পুলিশ এই রিপোর্ট তৈরি করেছে। ‌

প্রেস উইংয়ের বিবৃতিতে বলা হয় সাম্প্রদায়িক ঘটনাগুলোর মধ্যে প্রধানত ধর্মীয় উপাসনালয় ও প্রতিমা ভাঙচুর বা অবমাননার ঘটনা ছিল, পাশাপাশি অল্পসংখ্যক অন্যান্য অপরাধও অন্তর্ভুক্ত। অন্য যেসব ঘটনা ঘটেছে, তার মধ্যে প্রতিবেশীর সঙ্গে বিরোধ, জমি সংক্রান্ত দ্বন্দ্ব, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, চুরি, যৌন সহিংসতা এবং পূর্ববর্তী ব্যক্তিগত শত্রুতাজনিত ঘটনাও রয়েছে।

সাম্প্রদায়িক ঘটনাগুলির মধ্যে মন্দির ভাঙচুর ও অগ্নিসংযোগ, মন্দিরে চুরি, হত্যাকাণ্ড এবং প্রতিমা ভাঙার হুমকি, ফেসবুক পোস্টের মতো ৭১টি ঘটনা রয়েছে বলে প্রধান উপদেষ্টার দপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে। 

এই প্রতিবেদনে বলা হয়, 'প্রতিটি অপরাধের ঘটনাই উদ্বেগজনক হলেও, তথ্য-উপাত্তের প্রমাণভিত্তিক বিশ্লেষণ থেকে এটি স্পষ্ট যে, অধিকাংশ ঘটনাই সাম্প্রদায়িক সহিংসতা নয়।


```