Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

Bangladesh: সংবাদমাধ্যমের অফিসে লুটপাটের টাকায় কেনা হয় টিভি-ফ্রিজ! ধৃতদের অনেকের নাম মাদক মামলায়

এদিকে হামলার ঘটনার ভিডিও ফুটেজ দেখে বাকি হামলাকারীদের শনাক্ত করার কাজও চলছে। ঢাকার পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত অন্তত ৩১ জনকে চিহ্নিত করা সম্ভব হয়েছে। এছাড়াও ইতিমধ্যে ৪০০ থেকে ৫০০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Bangladesh: সংবাদমাধ্যমের অফিসে লুটপাটের টাকায় কেনা হয় টিভি-ফ্রিজ! ধৃতদের অনেকের নাম মাদক মামলায়

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 22 December 2025 17:31

দ্য ওয়াল ব্যুরো: ছাত্রনেতা ওসমান হাদির (Osman Hadi) মৃত্যুর খবরকে কেন্দ্র করে নতুনভাবে উত্তাল হয়েছে বাংলাদেশ (Bangladesh)। ঘটনার প্রেক্ষিতে ছড়িয়ে পড়া একাধিক গুজব ও উত্তেজনার জেরে ঢাকায় সংবাদমাধ্যমের অফিসেও হামলার (Media Office Attack) ঘটনা ঘটে। 'প্রথম আলো', 'দ্য ডেইলি স্টার' সহ দু'টি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলার ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যে ১৭ জনকে গ্রেফতার (Arrests) করা হয়েছে। একই সঙ্গে হামলায় অংশ নেওয়া আরও অন্তত ৩১ জনকে শনাক্ত করা হয়েছে বলেও খবর।

শুধু হামলা চালানো নয়, এইসব অফিসে ভয়াবহ লুটপাটও চালানো হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের মধ্যে এক ব্যক্তি হামলার রাতে বড় অঙ্কের নগদ অর্থ লুটের কথা প্রাথমিক জেরায় স্বীকার করেছে। তার কাছ থেকে ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। বাকি অর্থ দিয়ে কেনা টিভি (TV) ও ফ্রিজ (Fridge) বাজেয়াপ্ত করা হয়েছে। আরও একজন পুলিশের কাছে স্বীকার করেছেন যে, তিনি সেদিন ১ লক্ষ ২৩ হাজার টাকা লুট করেছিলেন।

তদন্তে উঠে এসেছে, গ্রেফতার হওয়া কয়েকজনের বিরুদ্ধে আগে থেকেই মাদক সংক্রান্ত মামলা (Drugs Case) রয়েছে। কারও বিরুদ্ধে অগ্নিসংযোগ, আবার কারও বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের মতো গুরুতর অভিযোগও রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে হামলার ঘটনার ভিডিও ফুটেজ দেখে বাকি হামলাকারীদের শনাক্ত করার কাজও চলছে। ঢাকার পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত অন্তত ৩১ জনকে চিহ্নিত করা সম্ভব হয়েছে। এছাড়াও ইতিমধ্যে ৪০০ থেকে ৫০০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ঢাকার পর খুলনাতেও গুলি চলার ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ হয়েছেন ন্যাশনাল সিটিজেন পার্টির (National Citizen Party – NCP) এক শীর্ষ নেতা। খুলনায় (Khulna) মাথায় গুলি করে খুনের চেষ্টা করা হয়েছে মহম্মদ মোতালেব শিকদারকে (Muhammad Motaleb Sikdar)। এই ঘটনায় নতুন করে প্রশ্নের মুখে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি।

এই হামলার ঘটনা এমন এক সময়ে সামনে এল, যখন ওসমান হাদির হত্যাকে কেন্দ্র করে গোটা বাংলাদেশ জুড়ে রাজনৈতিক অশান্তি চরমে। উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ঢাকায় (Dhaka) মসজিদ থেকে বেরোনোর সময় মুখোশধারী দুষ্কৃতীরা গুলি চালায় শরিফ ওসমান হাদিকে (Sharif Osman Hadi)। গুরুতর আহত অবস্থায় তাঁকে সিঙ্গাপুরে (Singapore) নিয়ে যাওয়া হয়। সেখানেই ১৮ ডিসেম্বর তাঁর মৃত্যু হয়।

৩২ বছর বয়সি হাদি ছিলেন ২০২৪ সালের ছাত্র আন্দোলনের অন্যতম মুখ এবং শেখ হাসিনা (Sheikh Hasina) সরকারের পতনের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। ভারত-বিরোধী বক্তব্যের জন্যও তিনি পরিচিত ছিলেন।


```