Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইউনুসের প্রেস সচিবের ভারতীয় মিডিয়া নিয়ে মন্তব্যের নিন্দা ভারতের জাতীয় প্রেস ক্লাবের

 ‌সম্প্রতি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তথা আওয়ামী লিগ নেত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার নিয়েছে ভারত এবং ইউরোপ আমেরিকার একাধিক সংবাদ মাধ্যম। এই প্রসঙ্গে প্রেস সচিব ফেসবুকে ভারতীয় সংবাদমাধ্যমকে পশ্চিমে দুনিয়ার পদলেহনকারী বলে বর্ণনা করেছেন। ‌তাঁর ওই মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে ভারতের জাতীয় প্রেস ক্লাব।

ইউনুসের প্রেস সচিবের ভারতীয় মিডিয়া নিয়ে মন্তব্যের নিন্দা ভারতের জাতীয় প্রেস ক্লাবের

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 11 November 2025 17:02

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মহম্মদ‌ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলমের (Shafiqul Alam) একটি মন্তব্যের তীব্র নিন্দা করেছে ভারতের জাতীয় প্রেস ক্লাব। ‌সম্প্রতি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তথা আওয়ামী লিগ (Awami Leauge) নেত্রী শেখ হাসিনার (Sheikh Hasina) সাক্ষাৎকার নিয়েছে ভারত এবং ইউরোপ আমেরিকার একাধিক সংবাদ মাধ্যম। এই প্রসঙ্গে প্রেস সচিব ফেসবুকে ভারতীয় সংবাদমাধ্যমকে পশ্চিমে দুনিয়ার পদলেহনকারী বলে বর্ণনা করেছেন। ‌তাঁর ওই মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে ভারতের জাতীয় প্রেস ক্লাব। ‌প্রেস ক্লাব অফ ইন্ডিয়া সভাপতি গৌতম লাহিড়ী এবং সাধারণ সম্পাদক নীরজ ঠাকুর বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সচিবের মন্তব্যকে অনভিপ্রেত বলে প্রতিক্রিয়া দিয়েছেন। ‌লিখিত বিবৃতিতে প্রেসক্লাব অফ ইন্ডিয়ার সাধারণ সম্পাদক নীরজ ঠাকুর বলেছেন প্রেস সচিবের মতো একটি দায়িত্বশীল পদে আসীন ব্যক্তির মুখ থেকে এই ধরনের মন্তব্য প্রত্যাশিত নয়। ‌ 

 

প্রসঙ্গত প্রেস সচিব শফিকুল আলম তাঁর বক্তব্যে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে যুক্ত থাকার বিষয়ে সংবাদ মাধ্যম তাঁকে প্রশ্ন করেনি বলে উষ্মা প্রকাশ করেছেন।‌ তাঁর বক্তব্য শেখ হাসিনা কীভাবে আন্দোলন দমনে হত্যা নিপীড়ন চালিয়েছেন তার পূর্ণাঙ্গ বিবরণ রয়েছে রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার বিষয়ক কমিশনের রিপোর্টে। তিনি বলেছেন যে সাংবাদিকরা শেখ হাসিনার সাক্ষাৎকার নিচ্ছেন তাঁদের উচিত হবে মানবতাবিরোধী অপরাধের বিষয়ে তাকে প্রশ্নবিদ্ধ করা।‌


```