যদিও দেশটির স্বাধীনতার প্রধান সংগঠক তথা জাতির পিতা বঙ্গবন্ধুর নামাঙ্কিত হলের নাম বদলে হাদির নামে রাখার সিদ্ধান্তে অনেকেই বিস্মিত।

শেষ আপডেট: 9 January 2026 11:36
দ্য ওয়াল ব্যুরো: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (Dhaka University) ঐতিহাসিক মুজিবুর রহমান হলের নাম বদল করা হবে। ওই হলের নাম রাখা হবে শহিদ ওসমান হাদি হল (Mujib Hall renamed as Shahid Osman Hadi Hall)। উগ্র ইসলামপন্থী এবং ভারত বিরোধী তরুণ নেতা হাদি নির্বাচনী প্রচার চালানোর সময় দিনে দুপুরে দুষ্কৃতী হামলায় নিহত হন।
ওই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের অভ্যন্তরে রাজনৈতিক উত্তেজনা (Bangladesh politics) চরমে ওঠে। সেই সঙ্গে ভারত বিরোধিতা শুরু হয়। হাদির হত্যাকারীদের ভারতে আশ্রয় দেওয়া হয়েছে অভিযোগ তুলে বাংলাদেশের ভারতীয় প্রতিষ্ঠানগুলির ওপর হামলা হয়। তার জেরে দু'দেশের সম্পর্কে নতুন করে অবনতি হয়। কার্যত বন্ধ ভিসা দেওয়া।
অন্যদিকে হাদির সংগঠন ইসলামিক ঐক্য মঞ্চ অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে এখনও রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছে। হত্যাকারীদের ধরা না গেলে তারা নির্বাচন বানচালের পথে নামবেন বলে হুশিয়ারি দিয়েছে।
হাদি হত্যাকে কেন্দ্র করে অস্থির পরিস্থিতির মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মুজিব হলের নাম বদলে সদ্য নিহত তরুণ নেতার নামে রাখার সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি বাংলাদেশের ওই প্রধান সরকারি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ দখল করেছে জামায়াতে ইসলামির সংগঠন ইসলামিক ছাত্রশিবির। রাজনৈতিক মহলের একাংশের মত হল হাদি পৃথক সংগঠন করলেও তার পেছনে প্রেরণা ছিল জামায়াতে ইসলামির। এই কারণেই জামাতে ছাত্র সংগঠন আদেশ স্মৃতি রক্ষায় ব্যাকুল বলে মনে করা হচ্ছে। যদিও দেশটির স্বাধীনতার প্রধান সংগঠক তথা জাতির পিতা বঙ্গবন্ধুর নামাঙ্কিত হলের নাম বদলে হাদির নামে রাখার সিদ্ধান্তে অনেকেই বিস্মিত।
নাম বদলের তালিকায় আছে শেখ পরিবারের আরও কয়েকজনের নামাঙ্কিত ভবন, হল। যেমন মুজিব পত্নী
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের' নাম বদলে ‘বীর প্রতীক ক্যাপ্টেন সেতারা বেগম হল’ নামকরণের সুপারিশ করবে সিন্ডিকেট।
মুজিবের পুত্রবধূ সুলতানা কামাল ছিলেন বাংলাদেশের জনপ্রিয় ক্রীড়াবিদ। ১৯৭৫ এর ১৫ অগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অপরিবারে হত্যার সময় নিহত হন সদ্য বিবাহিতা সুলতানা কামাল। ঢাকা বিদ্যালয়ে শহিদ অ্যাথলেট সুলতানা কামাল হোস্টেল’ এর নাম পরিবর্তন করে 'বীর প্রতীক তারামন বিবি' র নামে করতে সুপারিশ করা হয়েছে।