ইদ-উল-আজহা উপলক্ষে দেশ ও বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস।

শেষ আপডেট: 6 June 2025 12:24
দ্য ওয়াল ব্যুরো: ইদ-উল-আজহা উপলক্ষে দেশ ও বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। ইদ শুভেচ্ছা বার্তায় তিনি জুলাই গণ অভ্যুত্থানের প্রসঙ্গ টেনেছেন। বলেছেন, জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ বৈষম্য মুক্ত হোক। আসুন, আমরা বাংলাদেশকে সুখী, সমৃদ্ধশালী হিসাবে গড়ে তুলি।


ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র এই উৎসব উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিনও। তিনি বলেছেন, দেশে দারিদ্র পীড়িত, সুবিধা বঞ্চিত অনেক মানুষ আছেন। তাদের দুঃখ দুর্দশার শেষ নেই। কষ্টে দিনাতিপাত করছেন। ইদ উল আজহার সাম্য ও ভ্রাতৃত্বের আদর্শকে ধারণ করে তাদের পাশে দাঁড়াতে হবে।
ইউনুস বলেছেন, ব্যক্তি, সমাজ, রাষ্ট্রীয় জীবনে ইদ-উজ-জোহার ত্যাগ, আত্মশুদ্ধির আদর্শ ছড়িয়ে পড়ুক।