Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

'ম' মানে মা, মাতৃভাষা, মাতৃভূমি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নিজের ভাষায় বার্তা রাষ্ট্রদূতদের

শ্রদ্ধা জ্ঞাপনের সময় 'আমার ভাইয়ের রক্তে রাঙানো....', 'সব কটা জানালা খুলে দাও না....' গান দুটি বাজানো হয়। গতবছর অর্থাৎ ২০২১ এর ২১ ফেব্রুয়ারি তৎকালীন ইউনুস সরকারের সময় ভাষা শহিদদের শ্রদ্ধা জ্ঞাপনে কালজয়ী এই গান দুটি না বাজানোয় তুমুল বিতর্ক হয়েছিল বাংলাদেশে।

 

'ম' মানে মা, মাতৃভাষা, মাতৃভূমি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নিজের ভাষায় বার্তা রাষ্ট্রদূতদের

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 21 February 2026 10:27

দ্য ওয়াল ব্যুরো: শনিবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (International Mother Tongue Day) উদযাপিত হচ্ছে গোটা বিশ্বে। দিনটিকে স্মরণে রেখে দিল্লিতে কর্মরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতেরা ইংরেজি অনুবাদ সহ নিজের দেশের ভাষায় শুভেচ্ছা বার্তা পোস্ট করেছেন এক্স হ্যান্ডেলে। ‌

এদিকে বাংলাদেশে (Bangladesh) শুক্রবার রাত বারোটার পর কেন্দ্রীয় শহিদ মিনারে প্রথমে রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন, পরে প্রধানমন্ত্রী তারেক রহমান (Tarique Rahman) সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ভাষা শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর পর শ্রদ্ধা জানান সংসদের বিরোধী দলনেতা তথা জামায়তি ইসলামীর আমীর শফিকুর রহমান সহ ১১ জোটের নেতারা। আমাদের পক্ষ থেকে এবারই প্রথম কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

শ্রদ্ধা জ্ঞাপনের সময় 'আমার ভাইয়ের রক্তে রাঙানো....', 'সব কটা জানালা খুলে দাও না....' গান দুটি বাজানো হয়। গতবছর অর্থাৎ ২০২৫-এর ২১ ফেব্রুয়ারি তৎকালীন ইউনুস সরকারের সময় ভাষা শহিদদের শ্রদ্ধা জ্ঞাপনে কালজয়ী এই গান দুটি না বাজানোয় তুমুল বিতর্ক হয়েছিল বাংলাদেশে।

 

বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাসগুলিতেও মর্যাদার সঙ্গে ভাষা দিবস পালিত হচ্ছে। দিল্লিতে অবস্থিত প্রায় ৬০টি দেশের রাষ্ট্রদূতেরা শুক্রবার ইংরেজি অনুবাদ সহ তাদের মাতৃভাষায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা বিনিময় করেছেন। এক্স হ্যান্ডেলে তাদের পোস্টগুলি ট্যাগ করেন দিল্লিতে দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে।‌ কয়েকজন রাষ্ট্রদূত তার দেশের কবিতা, গল্প উপন্যাসের উল্লেখযোগ্য লাইন শৈল্পিক অক্ষরে এবং গান পোস্ট করেছেন এক্স হ্যান্ডেলে। জানা গিয়েছে দিল্লির বাংলাদেশের হাইকমিশনারের প্রস্তাবের প্রেক্ষিতে এটি ছিল রাষ্ট্রদূতদের সম্মিলিত সিদ্ধান্ত, যা প্রশংসিত হচ্ছে।

বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ তাঁর পোস্টে বলেছেন বহুভাষাবাদকে একটি চ্যালেঞ্জ হিসাবে দেখা যায় না। দেশজুড়ে ভাষাগত বৈচিত্র্যকে শক্তি এবং সুযোগ হিসাবে উদযাপন করা উচিত।‌এই দিনটি, দয়া করে আপনার নিজের মাতৃভাষায় কথা বলুন। যেমন আমি করি...ম মানে মা, মাতৃভাষা, মাতৃভূমি।


```