Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘তাহলে আমার তত্ত্ব ভুল ছিল না!’ বৈভবের বিরল ব্যর্থতা দেখে ইঙ্গিতপূর্ণ মন্তব্য ইরফানের I PAC: ৫০ কোটির বেআইনি লেনদেন, আই প্যাক ডিরেক্টর ভিনেশের বিরুদ্ধে ৬ বিস্ফোরক অভিযোগ ইডিরWest Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত

আগামীকাল ভোরে লন্ডনে নিয়ে যাওয়া হবে খালেদাকে, পুত্র তারেক‌ দেশে আসছেন না বলেই কি এমন‌ সিদ্ধান্ত?

সবকিছু ঠিক থাকলে অসুস্থ খালেদা জিয়াকে শুক্রবার ভোরে বিমানে লন্ডনে নিয়ে যাওয়া হবে। বৃহস্পতিবার একটু আগে ঢাকায় তাঁর ব্যক্তিগত চিকিৎসক সাংবাদিকদের এই খবর দিয়েছেন।

আগামীকাল ভোরে লন্ডনে নিয়ে যাওয়া হবে খালেদাকে, পুত্র তারেক‌ দেশে আসছেন না বলেই কি এমন‌ সিদ্ধান্ত?

খালেদা জিয়া

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 4 December 2025 14:45

দ্য ওয়াল ব্যুরো: সবকিছু ঠিক থাকলে অসুস্থ খালেদা জিয়াকে শুক্রবার ভোরে বিমানে লন্ডনে নিয়ে যাওয়া হবে। বৃহস্পতিবার একটু আগে ঢাকায় তাঁর ব্যক্তিগত চিকিৎসক সাংবাদিকদের এই খবর দিয়েছেন। প্রতি বছরের গোড়ায় খালেদা প্রায় তিন মাস লন্ডনের চিকিৎসাধীন ছিলেন। ‌ শ্বাসকষ্টের গুরুতর সমস্যা নিয়ে গত ২৫ নভেম্বর থেকে তুমি ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা সংকটজনক বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

দুদিন আগেও হাসপাতালের মেডিকেল বোর্ড জানিয়েছিল বিদেশে নিয়ে যাওয়ার মতো‌ শারীরিক অবস্থা খালেদা জিয়ার নেই। শারীরিক পরিস্থিতি অত্যন্ত গুরুতর।

তাহলে আগামীকাল কেন তাকে লন্ডন নিয়ে যাওয়া হচ্ছে? জানা যাচ্ছে পুত্র তারেক জিয়া এখনই দেশে ফিরতে চাইছেন না। ‌তিনি তাঁর নিরাপত্তা নিয়ে চিন্তিত। সেই কারণেই খালেদা জিয়াকেই উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়া সিদ্ধান্ত হলো বলে মনে করা হচ্ছে

এই সিদ্ধান্তের বিএনপির সাধারণ নেতা কর্মীরা অত্যন্ত ক্ষুব্ধ। গত মাসে ঢাকা সেনা নিবাসে সেনা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা। ‌তারপরই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ‌ চিকিৎসকেরা কেন গুরুতর অসুস্থ খালেদাকে সেনানিবাসের অনুষ্ঠানে যেতে দিয়েছিলেন তার নিয়ে বিএনপির অন্দরে তুমুল ক্ষোভ আছে।‌ এখন গুরুতর অসুস্থ খালেদাকে বিমানে সুদূর লন্ডনে নিয়ে যাওয়ার সিদ্ধান্তে দলের সাধারণ নেতা কর্মী সমর্থকেরা অত্যন্ত ক্ষুব্ধ।

২০০৮ থেকে লন্ডনের নির্বাসনে থাকা তারেক জিয়ার বর্তমানে কোন পাসপোর্ট নেই। অন্তর্বর্তী সরকার সেই কারণে তাকেঊ ট্রাভেল পাস দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু তারেক ট্রাভেল পাশের জন্য আবেদন করেননি। আসলে ট্রাভেল পাশ নিয়ে একবারই ভ্রমণ করা যায়। অর্থাৎ তিনি দেশের ফিরে এলে ওই পাশ দেখিয়ে আর লন্ডন ফিরতে পারবেন না। বাংলাদেশে ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করার কথা আগামী ১১ ডিসেম্বর। কিন্তু শেষ পর্যন্ত নির্বাচন হবে কিনা তা নিয়ে  তুমুল সংশয় আছে। তারেক জিয়া মনে করছেন নির্বাচন যদি না হয় তাহলে তাঁর দেশে ফিরে এসে লাভ হবে না। ‌ নির্বাচনে নির্ঘন্ট ঘোষণার পরও ভোট হবে কিনা তা নিয়ে ঘোর সংশয় আছে।‌ সেই কারণেই খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে বলে, একাধিক সূত্র জানিয়েছে।


```