Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

খালেদার চিকিৎসায় চিনের মেডিক্যাল টিম, মোদীর সহযোগিতা বার্তার পর‌ ভারতকে নিয়ে অস্বস্তিতে বিএনপি

মহম্মদ ইউনুসের (Md Yunus) অন্তর্বর্তী সরকার বিএনপি (BNP) চেয়ারপার্সনের চিকিৎসায় সব ধরনের সহযোগিতার বার্তা দিলেও খালেদার দল এখনও সরকারের সাহায্য নেয়নি। 

খালেদার চিকিৎসায় চিনের মেডিক্যাল টিম, মোদীর সহযোগিতা বার্তার পর‌ ভারতকে নিয়ে অস্বস্তিতে বিএনপি

নরেন্দ্র মোদী-খালেদা জিয়া

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 2 December 2025 08:32

দ্য ওয়াল ব্যুরো: খালেদা জিয়ার চিকিৎসায় সহযোগিতা করতে চিনের পাঁচ সদস্যের একটি মেডিক্যাল টিম সোমবার সন্ধ্যায় ঢাকা পৌঁছেছে (Khaleda Zia Treatment)। ‌চিনা বিশেষজ্ঞ চিকিৎসকদের আর একটি টিম মঙ্গলবার দুপুরে বাংলাদেশের (Bangladesh) রাজধানীতে পৌঁছানোর কথা।

ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার (Ex Bangladesh PM Khaleda Zia) চিকিৎসায় আগে থেকেই যুক্ত আছেন ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ চিকিৎসকেরা। বিএনপি'র দলীয় উদ্যোগে এই চিকিৎসকদের‌ ঢাকায় এনেছে।

মহম্মদ ইউনুসের (Md Yunus) অন্তর্বর্তী সরকার বিএনপি (BNP) চেয়ারপার্সনের চিকিৎসায় সব ধরনের সহযোগিতার বার্তা দিলেও খালেদার দল এখনও সরকারের সাহায্য নেয়নি। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী হিসেবে চিকিৎসার যাবতীয় খরচ সরকারের বহন করার কথা থাকলেও বিএনপি দলীয় তহবিল থেকেই খরচ খরচা মেটাচ্ছে।

দলীয় সূত্রের খবর,‌ সোমবার রাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এক্স হ্যান্ডেলে খালেদার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি চিকিৎসায় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়ায় বিএনপি নেতৃত্ব অস্বস্তিতে পড়েছে। ভারতীয় চিকিৎসকদের খালেদার চিকিৎসার জন্য আমন্ত্রণ জানানো হবে কিনা তা নিয়ে বাংলাদেশের এই অন্যতম সাবেক শাসক দলটি চরম অস্বস্তিতে পড়েছে।

মাস কয়েক আগে ঢাকায় বিমান দুর্ঘটনায় অগ্নিদগ্ধ যাত্রীদের চিকিৎসায় ভারতের চিকিৎসক দল পাঠানো হয়েছিল। তখন সরকারি পর্যায়ে আলোচনার পরে অন্তর্ভুক্তি সরকার ভারতীয় চিকিৎসকদের আমন্ত্রণ জানায়। কূটনৈতিক নিয়ম হল, ভারত সহযোগিতার প্রস্তাব দেওয়ার পর এখন বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে তারা কী করবে।‌

দলীয় সূত্রের খবর বিষয়টি নিয়ে বিএনপি নেতৃত্ব খুবই বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছে। ‌ দলনেত্রী চিকিৎসায় ভারতীয় চিকিৎসকদের ডাকার প্রতিক্রিয়া নিয়ে নেতারা চিন্তিত। ‌
খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের গুরুতর অবনতি হয়েছিল। ‌দিল্লি বরাবর অভিযোগ করেন, খালেদা সময়েই বাংলাদেশের‌ মাটিতে ভারত বিরোধী শক্তি মাথাচাড়া দেয়। ‌এখনও সেই শক্তি বাংলাদেশে সক্রিয়।‌ তাছাড়া ভারতের সঙ্গে বাংলাদেশের যেকোনও সহযোগিতা এবং চুক্তি নিয়েও অতীতে বিএনপি সরকার আপত্তি তুলেছিল। এমনকী, প্রণব মুখোপাধ্যায় রাষ্ট্রপতি হিসেবে বাংলাদেশ সফরে গেলে তৎকালীন বিরোধী নেত্রী খালেদা জিয়া শেষ মুহূর্তে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকারের কর্মসূচি বাতিল করেছিলেন। ‌ভারত সরকার ওই ঘটনায় বিএনপির উপর আরও বেশি বিরক্ত হয়েছিল। এর পাশাপাশি বিএনপি বরাবরই আওয়ামী লিগকে ভারত বন্ধু হিসেবে প্রচার করে এসেছে।

এই পরিস্থিতিতে খালেদা জিয়ার দল বুঝে উঠতে পারছে না ভারতীয় চিকিৎসকদের আমন্ত্রণ জানানোর পরিণতি কী হতে পারে! ইউনুস সরকার নির্বাচন করাতে অবিচল থাকলে আগামী বছর ফেব্রুয়ারি মাসে তা হওয়ার কথা। ‌অর্থাৎ নির্বাচন এক প্রকার দরজায় কড়া নাড়ছে। ভারতীয় চিকিৎসকদের আমন্ত্রণ জানালে তা নয়া দিল্লির প্রতি বিএনপি'র নরম মনোভাবের প্রকাশ বলে জনমনে ধারনা তৈরি হতে পারে এমন আশঙ্কা করছে নেতাদের কেউ কেউ।

লক্ষণীয় হলো, খালেদা জিয়ার চিকিৎসায় চিনের মেডিকেল টিম‌ ঢাকায় পৌঁছে গেলেও বেজিংয়ের শীর্ষ নেতৃত্ব বিএনপি নেত্রীর দ্রুত আরোগ্য কামনা করে কোন বার্তা দেয়নি। থাকার চিনা রাষ্ট্রদূত বিএনপি নেতাদের সঙ্গে আলোচনা করে মেডিকেল টিম আনিয়েছেন।

অন্যদিকে ভারতের তরফে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে খালেদার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি তাঁর চিকিৎসায় সব ধরনের সহযোগিতার আশা দিয়েছেন। বিএনপি নেতৃত্বকে এই বিষয়টিও ভাবার চেয়ে এবং অস্বস্তির কারণ হয়ে উঠেছে দলের পক্ষে

খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা দিতে ফের লন্ডন নিয়ে যাওয়ার প্রস্তাব আলোচনা হয়েছিল। কিন্তু চিকিৎসকেরা ঝুঁকি নিতে পারছেন না। তাঁরা মনে করছেন দীর্ঘ বিমান যাত্রার ঝুঁকি খালেদা নিতে পারবেন না। ‌ অনেকেই বলছেন, স্বল্প দূরত্বে কলকাতায় কিংবা দিল্লি, বম্বের হাসপাতালে খালেদার চিকিৎসা হতে পারে। ‌ তাতে যাত্রা ঝক্কি কম। কিন্তু বিএনপি নেতৃত্ব সমস্যায় পড়েছে এই নিয়ে যে নেত্রীর উন্নত চিকিৎসার জন্য তারা ভারতের সাহায্য নেবে নাকি নয়া দিল্লির সঙ্গে দূরত্ব বজায় রেখে ভোটের ভোটের স্বার্থ সামাল দেবে। 

দলীয় নেতাদের অনেকেই একান্তে বলছেন, ভারতের সহযোগিতা নিলে নির্বাচনী ময়দানে বিএনপিকে এই প্রশ্নের মুখোমুখি হতে হবে যে তাদের ভারত বিরোধিতা আসলে ভুয়া। ‌দল এমন পরিস্থিতির মুখোমুখি হতে চাইছে না। ফলে খালেদার চিকিৎসা এবং দলের ভোটের ভবিষ্যৎ এই দুই নিয়ে বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দলটি এখন ঘোরতর বিপাকের মধ্যে রয়েছে। 


```